03/04/2022
https://www.facebook.com/467536786660333/posts/4986748771405756
হিন্দী সিনেমাতে "খাড়ুস" নামে একটি কথা শোনা যায়। এই কথাটির সঠিক অর্থ আজও বের করতে পারিনি। তবে, বোঝা যায় এর অর্থ - কড়া শাসন করে, এমন ব্যক্তি। সাধারনত, অফিসের বস, কলেজের প্রিন্সিপাল ইত্যাদি। হিন্দী সিনেমাতে বেশিরভাগ প্রিন্সিপাল তেমন "খাড়ুস" দেখা যায়।
সিনেমাতে সবকিছু একটু বাড়িয়ে দেখায়। তারপরেও বিষয়টার মূল ধারণা বাস্তব থেকেই আসে। আসলেই ভারতে তেমন "খাড়ুস" প্রিন্সিপাল পাওয়া যায়। আমি নিজেও পেয়েছি। সকলেই প্রিন্সিপালকে ভয় পেতো।
গেট এর পাশে একটি রেস্টুরেন্ট। কেউ ভিতরে বসা, কেউ বাইরে। অনেকে চিৎকার করে কথা বলেছে, কেউ কেউ সিগারেট টানছে। এমন এক পরিস্থিতিতে, কে যেন দৌড়ে এসে খবর দিলো- প্রিন্সিপাল আসছে। মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে, আমি সহ, প্রায় ৩০ জন ছাত্র রেস্টুরেন্ট এর ভিতরে ঢুকে গেল। সবাই শান্ত, কারো হাতে বই, সিগারেট এর চিহ্ন নেই। রেস্টুরেন্ট এর সামনে দিয়ে প্রিন্সিপাল এর গাড়ি চলে গেলো।
ওটা তো হঠাৎ এক দিনের ঘটনা। প্রতিদিন কি হতো, সেটা শুনুন। সকালে, প্রথম ক্লাস শুরু হবার মাত্র ১০ মিনিট আগেও কোন ছাত্র-ছাত্রী নেই। অথচ, মাত্র ৫ মিনিটের ভিতরে, কিভাবে যেন হঠাৎ কয়েকশো ছাত্র-ছাত্রী হাজির হতো। প্রতিদিনই এমন হতো।
যেসব ঘটনা বলছি, এগুলোর পেছনে একটাই কারণ - কড়া শাসন। আপনারা সকলেই জানেন, কড়া শাসন এর জন্য কত ধরণের কৌশল, পরিকল্পনা, বল-প্রয়োগ ইত্যাদি করা লাগে। এমনিতে ছেড়ে দিলে, মানুষ নিয়ম মানে না। মানুষ যাতে নিয়ম মানে, সেটার জন্য কড়া শাসন দরকার।
এবার আপনি নিজে পরীক্ষা করুন। একবার নামাজের সময়ের ১০ মিনিট আগে, মসজিদে যাবেন। গিয়ে দেখবেন কেউ নেই। অথচ, মাত্র ৫ মিনিটের ভেতরে, হঠাৎ ৩০-৫০ জন মানুষ মসজিদে হাজির। রোজার মাসে, এমন দৃশ্য বেশি দেখা যায়।
আল্লাহ মানুষকে বাধ্য করেন না, কোন কৌশলে মসজিদে পাঠান না, মানুষ আল্লাহকে দেখে না। তবুও মানুষ ঠিকই নিয়ম মেনে, সঠিক সময় মসজিদে যায়। মানুষ আল্লাহকে দেখতে পায় না, তবুও রোজার সময়, মানুষ গোপনে কিছু খায় না।
এটাই আল্লাহর ক্ষমতা - কড়া শাসন না করলেও, মানুষ আল্লাহর আদেশ মানে।
দ্রষ্টব্য: আমাদের প্রিন্সিপাল ২০০৯ সালে মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাত দান করুন।