01/03/2024
গত কয়েকদিন ধরেই সন্দেশখালির ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড়। কিভাবে মহিলাদের উপর নির্যাতন চালানো হতো সেসব তথ্য সামনে আসার পর বহু আন্দোলন প্রতিবাদের ফলেই রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হলো মূল পান্ডা শাহজাহানকে।।
লোকসভা নির্বাচনের আগে শাসক দলের গায়ে এই কালিমা লেপন, কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। তাই শাসক দলের নেতৃত্বের কাছে এটা একটা বড়ো রকমের প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ালো। কারা নেতৃত্ব দিয়েছে এই সন্দেশখালির মানুষদের হয়ে। অনেকেই ছিল। বাম ছিলো, বিজেপি ছিলো, ছিলো অনেক দলই। কিন্তু একটা ছোট্ট ও নতুন রাজনৈতিক দল ISF যেভাবে লড়াই দিয়েছে তাতে শাসকের মাথা নষ্ট। আর সেই জন্যেই হয়তো এত আক্রোশ।
গতকাল নিউটাউন এ Natasha Khan এর বাড়িতে সারাদিন পুলিশের নাটকীয় আচরণ। ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা হলো ISF নেতৃত্ব Jubi Saha ও Shaon Das দের। কিন্তু কেনো?
তাহলে নাতাশা, শাওন ও যুবিদের একটু পরিচয় আপনাদের জানা প্রয়োজন। এরা শুধু ISF করে, এটাই শাসকের মাথাব্যাথার একমাত্র কারণ নয়।
🔴 এর আগে দেগঙ্গায় আমফানের ত্রাণ দূর্নীতি নিয়ে লড়াই করেছিলেন শাওন যুবিরা।
🔴 আনিস খানের খুনের প্রতিবাদী আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে এরা।
🔴 AMMA নামের একটি সংগঠন তৈরি করে মিড ডে মিল কর্মীদের নিয়ে আন্দোলন করেছেন এরা। 500 থেকে 1000 এমনি এমনি হয় নি।
🔴 "অধিকার" নামের একটি অরাজনৈতিক মঞ্চে 100 দিনের কাজের লড়াইয়ে অনেক জায়গায় কাজ করেছেন। উত্তরবঙ্গের রাজাভাতখাওয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায় খেটে খাওয়া মানুষদের ব্যাপকভাবে 100 দিনের কাজ পাইয়ে দেওয়ার কাজ করেছিল।
🔴 সর্বোপরি নিপীড়িত মানুষের কন্ঠ হয়ে এরা ISF এর পতাকা নিয়ে যখন জালিমদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তখন জালিমরা চুপ থাকবে না এটাই স্বাভাবিক।
তবে নিরাশ বা হতাশ হওয়ার কিছু নেই। যুগে যুগে এরকম বহু জালিম এসেছে গেছে। মানুষ এর জবাব সময় মতো দেবে। তবে আমি শুধু একটাই কথা বলতে পারি, বেঈমানদের চোখের সামনে অন্যায় ঘটলেও তারা এড়িয়ে যায়। আপনি এড়িয়ে যেতে পারেন না।