27/08/2026
“আবহাওয়া খারাপ ছিল, প্রচণ্ড #বৃষ্টি হচ্ছিল। আমি খবর পেলাম মুখ্যমন্ত্রী সফরে আসবেন। তখন আমি মহাদেবের কাছে প্রার্থনা করে একটি লেবু কেটে দিই এবং বৃষ্টি থামিয়ে দিই,”—বলেন কাঁকেরের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ।
প্রকাশ্য বক্তব্যে এর আগেও লেবু, ঝাড়ফুঁক এবং ‘ভূত তাড়ানো’র প্রসঙ্গ টেনে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার বালোদ জেলায় বুধাদেব ও মহাদেবের কাছে প্রার্থনা করে লেবু কাটার মাধ্যমে বৃষ্টি থামিয়ে দেওয়ার দাবি করে ফের আলোচনায় এসেছেন তিনি।