Arambagh Today News

Arambagh Today News আজকের খবর সবার আগে।

28/08/2026

রিপোর্ট ঃতারকেশ্বর ঃ

তারকেশ্বরকে হুগলিতেই রেখে নতুন মহকুমা গঠনের দাবি।বিভিন্ন এলাকায় পথসভা ও রাখিবন্ধন কর্মসূচি পালন তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের।জানা গেছে, তারকেশ্বরকে হুগলি জেলার মধ্যেই রেখে পৃথক মহকুমা গঠন এবং কোনও অবস্থাতেই তারকেশ্বরকে বন্যাকবলিত এলাকার সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত না করার দাবিতে একাধিক কর্মসূচি পালন করল তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চ। রাখী পূর্ণিমা উপলক্ষে পথসভা, রাখিবন্ধন ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবির কথা তুলে ধরেন সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, ভীমপুর, রামনারায়ণপুর, মুক্তারপুর আমতলা, মুক্তারপুর নারকেলতলা, চাঁপাডাঙ্গা সিনেমা তলা, চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ড, কেশব চক, তারকেশ্বর চাউলপট্টি মোড়-সহ একাধিক এলাকায় এই বিরাট কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির মূল দাবিগুলির মধ্যে রয়েছে—
১. তারকেশ্বরকে হুগলি জেলার মধ্যেই রাখতে হবে।
২. তারকেশ্বর, ধনিয়াখালি ও জাঙ্গিপাড়া নিয়ে হুগলি জেলায় একটি নতুন মহকুমা গঠন করতে হবে।
৩. কোনও অবস্থাতেই তারকেশ্বরকে অপরিচিত প্রশাসনিক পরিসর বা বন্যাকবলিত কোনও এলাকার সঙ্গে যুক্ত করা যাবে না।মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, প্রস্তাবিত আরামবাগ নামের কোনও নতুন জেলার সঙ্গে তারকেশ্বরকে যুক্ত করা তারা কোনওভাবেই মেনে নেবে না। তাঁদের বক্তব্য, তারকেশ্বরের ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক পরিচয়, প্রশাসনিক যোগাযোগ এবং দীর্ঘদিনের সামাজিক-অর্থনৈতিক সম্পর্ক হুগলি জেলার সঙ্গেই নিবিড়ভাবে যুক্ত।সংগঠনের আরও দাবি, তারকেশ্বরকে ভবিষ্যতে অন্য কোনও জেলার সঙ্গে যুক্ত করা হলে এলাকার উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের অভিযোগ, তারকেশ্বরকে কেন্দ্র করে ঘোষিত বা প্রস্তাবিত একাধিক উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও স্থানীয় মানুষের প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি। সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের মতো প্রকল্প তারকেশ্বরে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা আরামবাগমুখী হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। এই অভিজ্ঞতার পর ভবিষ্যতে তারকেশ্বরকে আরামবাগকেন্দ্রিক কোনও প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত করা হলে উন্নয়নের পরিবর্তে বঞ্চনার আশঙ্কা আরও বাড়বে বলেই তাঁদের মত।
রাখী বন্ধন কর্মসূচির মাধ্যমে তারকেশ্বর ও হুগলির দীর্ঘদিনের সম্পর্ককে প্রতীকীভাবে তুলে ধরা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য, “হুগলির মাটি, হুগলির জল—তারকেশ্বরের সঙ্গে এই বন্ধন অটল।”
তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং প্রশাসনের কাছে দাবি জানানো অব্যাহত থাকবে। এই বিষয়ে তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চের আহ্বায়ক সৌম্যজিৎ মাইতি জানান 'আজকের এই রাখি বন্ধন হুগলির সঙ্গে তারকেশ্বরের বন্ধন, হুগলি নদীর সঙ্গে দামোদর নদের বন্ধন, মা গঙ্গার সঙ্গে বাবা তারকনাথের বন্ধন। পুবের হুগলি নদী আর পশ্চিমে দামোদর নদ এই দুটিই হোক হুগলি জেলার পুব পশ্চিমের প্রাকৃতিক সীমারেখা, যাকে কোনোভাবেই বিচ্ছেদ করা যাবে না, আর সেজন্যই ১৯০৫ সালের কবি গুরু রবীন্দ্রনাথের রাখি বন্ধনের মাধ্যমে বঙ্গভঙ্গ রদের মত তার একশো কুড়ি বছর বাদে তারকেশ্বর নাগরিক ঐক্য মঞ্চ হুগলি-তারকেশ্বর ভঙ্গ রদ করতে বিরাট আকারে রাখিবন্ধনে সামিল হয়েছে।' দামোদরের পূর্ব তীর বরাবর ধনিয়াখালি তারকেশ্বর হরিপাল ব্লকের একই স্বর, হুগলির মধ্যে মহকুমা তারকেশ্বর : যেখানে তাঁত তীর্থ কৃষি, আছে একত্রে মিলামিশি।

27/08/2026

নেপালে প্রকৃতির তান্ডব

27/08/2026
25/08/2026

রিপোর্ট ঃ আরামবাগ ঃ

পুরনো ও জরাজীর্ণ বিল্ডিং যেন ক্রমশ পরিণত হচ্ছে মরণফাঁদে। আরামবাগ শহরের ব্যস্ততম করুণা মার্কেটে মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই একতলার ছাদের চাঙর ভেঙে পড়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ঘটনার সময় মার্কেটে কেনাকাটা করতে উপস্থিত ছিলেন বহু মানুষ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই মার্কেটের একাংশের ছাদের চাঙর খসে পড়ে। সেই সময় ওই অংশে উপস্থিত এক স্থানীয় ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দোকানদার ও উপস্থিত মানুষের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকার বাসিন্দারা।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাদের একাধিক অংশ অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কোথাও কোথাও চাঙর খসে গিয়ে ভিতরের লোহার রড বেরিয়ে পড়েছে। অভিযোগ, শুধু একটি অংশ নয়, করুণা মার্কেটের বিভিন্ন জায়গাতেই একইভাবে ছাদের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে।

25/08/2026

ঝুলন উৎসব। এটাই ভারতবর্ষ৷

23/08/2026

রিপোর্ট ঃ আরামবাগ ঃ

সুপ্রাচীন ঐতিহ্য বজায় রেখে রীতি মেনে ঝুলন উৎসব পালন আরামবাগে।রাধা ও কৃষ্ণের লীলা হল ঝুলনযাত্রা। এদিন নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন-সহ গোটা দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই উৎসব। মথুরা-বৃন্দাবনের মতো বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। সেই মতো এদিন আরামবাগ মহকুমা জুড়ে মর্যাদার সঙ্গে রীতি মেনে ঝুলন যাত্রার পুজোপাঠ হয়। শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগলবিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান উৎসব নয়। পাশাপাশি জড়িয়ে আছে সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য। শ্রাবণের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। জানা গিয়েছে, আরামবাগ মহকুমার অভিজাত পরিবারগুলোর মন্দির ও আরামবাগের গৌরহাটি রামকৃষ্ণ মঠ, গোঘাটের পূর্ব অমরপুর ও ধুলেপুরে ঝুলন যাত্রা উপলক্ষ্যে বিশেষ পুজোপাঠ হয়।

23/08/2026

রিপোর্ট ঃ আরামবাগ ঃ

অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপ্তির আনন্দে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পুরশুড়া বিধানসভার তিলকচক থেকে আটঘরা পর্যন্ত অনুষ্ঠিত হয় মাতৃশক্তির বিশাল ধন্যবাদ জ্ঞাপন মিছিল।পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই মিছিল হয়৷ এই বিষয়ে বিমানবাবু বলেন,"
অসংখ্য মা-বোনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র মিছিলপথ জনসমুদ্রে পরিণত হয়। মাতৃশক্তির এই অভূতপূর্ব ভালোবাসা, উচ্ছ্বাস ও আশীর্বাদ আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।

22/08/2026

রিপোর্ট ঃ আরামবাগ ঃ

SIR-এর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বৈধ নাগরিকদের পাশে দাঁড়াতে আইনি পরামর্শ সভার আয়োজন করল CPI(M)। শনিবার আরামবাগের রামমোহন হলে এই সভার আয়োজন করা হয়। ভোটার তালিকায় নাম বাদ পড়ার পর কীভাবে দাবি-আপত্তি জানাতে হবে, কোথায় আবেদন করতে হবে এবং প্রয়োজনে আইনি পথে কীভাবে এগোনো যায়—সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

22/08/2026

রিপোর্ট ঃ আরামবাগ ঃ

আরামবাগ ব্লকের বাতানাল অঞ্চলের ব্যাঙ্গা ষষ্ঠীপুর গ্রামে পারিবারিক অশান্তির জেরে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। গ্রেফতার স্ত্রী।

Address

Arambagh
712613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arambagh Today News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share