D News Malda

D News Malda সর্বদা আপনার সাথে আপনার পাশে
Subscribe our YouTube channel
https://youtube.com/?si=HBcTWwlHwObZ8lMu
(2)

29/05/2026

IPL-এ বৈভব সূর্যবংশীর সবচেয়ে ধীরগতির অর্ধশতরান ||

29/05/2026

ঈদের আনন্দে ভাটা নয়, বরং বৃষ্টিকেই সঙ্গী করে জলঙ্গির পদ্মার ধারে মানুষের ঢল!

ঈদের পরের দিন সকাল থেকেই আকাশে মেঘ আর মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু তাতেও কমেনি মানুষের উৎসাহ। পরিবার, বন্ধু আর প্রিয়জনদের নিয়ে ঝাকে ঝাকে মানুষ ভিড় জমিয়েছে জলঙ্গির পদ্মা নদীর ধারে।
কেউ উপভোগ করছেন নদীর মনোরম পরিবেশ, কেউ আবার তুলছেন স্মৃতির ছবি ও ভিডিও। ছোট ছোট দোকান, চায়ের আড্ডা আর নদীর পাড়ে মানুষের কোলাহলে যেন উৎসবের আমেজ আরও বেড়ে উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীরাও খুশি এই ভিড়ে। বৃষ্টির আবহাওয়ার মধ্যেও মানুষের এমন উপস্থিতি প্রমাণ করে — ঈদের আনন্দ মানেই একসাথে ঘুরে বেড়ানো আর প্রকৃতির মাঝে কিছু সুন্দর মুহূর্ত কাটানো।
📍জলঙ্গি পদ্মার ধার থেকে ক্যামেরায় — জাফোর হোসেন

29/05/2026

মালদা----- রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে আগামী জুন মাস থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতিমাসে পাবেন তিন হাজার টাকা করে। তাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে আগ্রহী মহিলাদের জন্য চালু হয়েছে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। সেই সূত্র ধরেই শুক্রবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে, ফর্ম ফিল আপ করে মহিলাদের মধ্যে খুশির জোয়ার বইয়ে দিলেন মালদা বিধানসভার নব নির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিতে যান। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্মী-আধিকারিকরা মিলে নব নির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা, অভিনন্দন জানান। তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিধায়ক গোপাল চন্দ্র সাহা নিজ হাতে গ্রামের মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেন। তবে শুধু ফর্ম বিলি করা নয়। তিনি নিজ হাতে বেশকিছু মহিলাদের ফর্ম ফিল আপ করেন। ফর্ম ফিল আপ-এর পর বিধায়ক সাহেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের প্রতিমাসে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার গঠনের পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাও এই ফর্ম ফিল আপ করার পরেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন।

29/05/2026

৫৩ লক্ষের ২০০০ সিসির বাইক চালালেন দিলীপ ঘোষ ||

অনিক দত্তর শেষকৃত্যে কাদের আসা উচিত না - তার একটা সীমারেখা দিলেন জীতু কমল   আনীক দত্তর অসময়ের মৃত্যু আমরা কেউই মেনে নিতে...
29/05/2026

অনিক দত্তর শেষকৃত্যে কাদের আসা উচিত না - তার একটা সীমারেখা দিলেন জীতু কমল

আনীক দত্তর অসময়ের মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। আজ তাঁর অনীকের শেষকৃত‍্য। তা নিয়ে কিছুটা হলেও জলঘোলা তৈরী হয়েছে। প্রয়াত পরিচালক অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি ‘অপরাজিত রায়’ চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন জীতু কমল। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ও মাইলস্টোন পারফরম্যান্স ছিল সেটি। বুধবার অনীক দত্তর আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার অনেকেই শোকপ্রকাশ করলেও জীতু কিন্তু সম্পূর্ণ নীরব ছিলেন। কোনও সংবাদমাধ্যমের কাছেই তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু সেই স্তব্ধতা ভেঙে অবশেষে সোশাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা। আর মুখ খুলেই টলিপাড়ার একাংশকে নিশানা করে এক বিস্ফোরক পোস্ট করলেন জীতু, যা নিয়ে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় শোরগোল। অনীক দত্তর শেষকৃত্যের খবর ও সময়সূচি শেয়ার করার পাশাপাশি এক তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অনীকের সত্যজিৎ জীতু ।

অনীকের পরিবারের সম্মতিতেই এই পোস্ট করছেন জানিয়ে অভিনেতা সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন এক বিশেষ শ্রেণীর মানুষের ওপর।নিজের ফেসবুক প্রোফাইলে জীতু কমল লিখেছেন, অনীক দাকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যেন সবাই মুখ দেখাতে না আসেন। এই পোস্টে জীতু লিখলেন, “যারা অনীক দত্তর পিঠপিছু প্রচুর নিন্দা করতেন, গালি দিতেন, প্রতিনিয়ত ওর কাজগুলোকে নষ্ট করেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন, তারা দয়া করে আসবেন না।”

এবার স্বরূপ বিশ্বাসের বৈবাহিক জীবন ভাঙতে চলেছে   সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে  মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাইয়ের জীবন বে...
29/05/2026

এবার স্বরূপ বিশ্বাসের বৈবাহিক জীবন ভাঙতে চলেছে

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাইয়ের জীবন বেশ সংকটময়। ঠিক তখনই স্বরূপের জীবনে আরো একটা আঘাত। টলিপাড়ার অন্দরে আর্থিক দুর্নীতি এবং প্রভাবশালীদের যোগসূত্র নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক বড়সড় ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তের কথা সামনে আনলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। গত কয়েক বছর ধরে চলা জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে হাঁটার কথা স্পষ্ট করলেন তিনি। ২০১৯ সাল থেকেই তাঁরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা থাকছিলেন (Mutual Separation) আর এবার আইনি পথে হাঁটছেন জুঁই ও স্বরূপ। জুঁই জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই এই বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তাঁরা। দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের পাশাপাশি তিনি ছিলেন তৃণমূল সরকারের প্রভাবশালী বিশ্বাস পরিবারের বউমা। নিন্দুকরা ধরেই নিয়েছিল, যে স্বরূপ বিশ্বাসের স্ত্রী হওয়ায়, কেরিয়ারে তাঁর জুটবে আলাদা মাইলেজ। কিন্তু নিন্দুকদের এমন জল্পনাকে সব সময়ই নসাৎ করেছেন জুঁই বিশ্বাস।

জুঁই জানান, ২০১৯ সাল থেকেই তিনি এবং স্বরূপ বিশ্বাস মিউচুয়াল সেপারেশনে রয়েছেন। ২০২০ সালে কোভিড পরিস্থিতিতে ঠিকানা বদল না করলেও, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত বছর (২০২৫) থেকেই তিনি সম্পূর্ণ আলাদা ঠিকানায় চলে এসেছেন। জুঁই জানান, নিজেদের দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তিনি বলেন, “আমাদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে এখন টিনএজের দিকে যাচ্ছে। এই সময়ে আমি ওদের মেন্টাল হেলথকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।” সঙ্গে জুঁই আরও বলেন, “এটা তো আমার ব্যক্তিগত জীবন, কোনও বিনোদন চ্যানেল নয়। রোজই তো চারদিকে প্রচুর বিচ্ছেদ হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে জেনে জনগণের কোনও উপকার হবে না। তাই এটা নিয়ে প্রকাশ্যে কথা বলার পক্ষপাতী ছিলাম না। আইনি প্রক্রিয়া চলছে, যত দ্রুত সম্ভব এটা মিটে যাক, সেটাই চাই।”

প্রতিদিন ৪ হাজার রুটি তৈরী হয় আম্বানির বাড়িতে   তিনি দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্...
29/05/2026

প্রতিদিন ৪ হাজার রুটি তৈরী হয় আম্বানির বাড়িতে

তিনি দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক'দিন আগে দেশের প্রথম সংস্থা হয়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে বিপুল আয়ের মুখ দেখেছে তাঁর সংস্থা। বহুদিন ধরেই আম্বানি পরিবারের প্রতি আগ্রহ আমজনতার। তাঁদের সাধারণ জীবন, জীবনযাত্রা সবই রয়েছে চর্চায়। স্বাভাবিক ভাবেই বাদ যায় না হেঁশেলও। তাঁরা কী খান, কোন কোন খাবার ভালোবাসেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই।জানেন কি রোজ ৪ হাজার রুটি তৈরি হয় আম্বানির বাড়িতে! তাঁদের দৈনন্দিন মেনুও খুব আকর্ষণীয়। তবে আমিষ নয়, মুকেশ, নীতা-সহ তাঁদের পরিবারের সকলেই নিরামিষ খাবার খান। সেই মেনুর পাশাপাশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয় তা ওই বিপুল সংখ্যক রুটি! অত রুটি কেন তৈরি হয় আম্বানির হেঁশেলে? তাছাড়া মাসে কত টাকা বেতন পান অ্যান্টিলার প্রধান রাঁধুনি?সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে জেনে নেওয়া যাক আম্বানির দৈনিক মেনু। প্রাতঃরাশে মুকেশ আম্বানি খান পেঁপের সরবত এবং ইডলি-সাম্বার।

অন্যদিকে নীতা আম্বানি খান ফলের রস ও ড্রাই ফ্রুট। দ্বিপ্রাহরিক আহারে থাকে ডাল, ভাত, সবজি, রুটি, স্যুপ, স্যালাড। এর মধ্যে ডালটি বিশেষ। গুজরাটি কায়দায় তৈরি ওই ডাল আম্বানিদের খুবই প্রিয়। দিনের শেষে নৈশভোজের তালিকায় থাকে বাজরার রুটি, গুজরাটি কায়দার সবজি ও স্যালাড। বলে রাখা ভালো, আম্বানিদের খাদ্য তালিকায় আমিষ না থাকলেও পুষ্টিগুণ যাতে সঠিক মাত্রায় থাকে সেদিকে সব সময় নজর রাখা হয়। সেই কারণে বাজরার রুটির মতো খাদ্য তালিকায় রাখা হয়। আর জাঙ্ক ফুড? মাসে বড়জোর একদিন। এছাড়াও সেভপুরী, যা মুম্বই চত্বরের পানীপুরী, তা মুকেশ আম্বানির বড় প্রিয়। এবার আসা যাক অ্যান্টিলার রুটির প্রসঙ্গে। আগেই বলা হয়েছে প্রত্যহ হাজার চারেক রুটি তৈরি হয় সেখানে। আসলে আম্বানির পরিবারে কর্মীর সংখ্যা প্রায় ৬০০। যার মধ্যে রয়েছেন সাফাই কর্মী, নিরাপত্তা কর্মী, চালক, রাঁধুনি, ব্যক্তিগত সহকারী। এত মানুষের দৈনিক খাবার প্রস্তুত করতে হয়। আর সেই কারণেই রুটির সংখ্যা এত বেশি!

মধ্যপ্রদেশের এক অবাক করা খবর আজকের অফবিট নিউজ   পুলিশ জানিয়েছিল ২৬ বছরের তরুণী খুন হয়েছেন। সেই দোষে গ্রেপ্তার করা হয়েছিল...
29/05/2026

মধ্যপ্রদেশের এক অবাক করা খবর আজকের অফবিট নিউজ

পুলিশ জানিয়েছিল ২৬ বছরের তরুণী খুন হয়েছেন। সেই দোষে গ্রেপ্তার করা হয়েছিল তাঁর বাবা ও দাদাকে। বর্তমানে সেই মামলায় জেল খাটছেন দু’জনেই। যদিও যাঁকে খুনের দায়ে জেলবন্দি তাঁরা, সেই তরুণী মাস খানেক বাদে থানায় হাজির হলেন। এই ঘটনায় একযোগে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ পুলিশের ‘অপদার্থতা’ সামনে চলে এসেছে। প্রশ্ন উঠছে, এমন ঘটনা কীভাবে ঘটতে পারে?এই ঘটনা মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার খাকনার অঞ্চলের। গত এপ্রিল মাসে নিখোঁজ হন শিবানী কালমেকর। তাঁর সঙ্গী ছিলেন অরুণ দাদু নামে তরুণ। খাড়কি গ্রামের বাসিন্দা দুই পরিবার আলাদা আলাদাভাবে নিখোঁজ ডায়েরি করে। সেই নিখোঁজ তদন্ত করতে গিয়েই ঘোঁট পাকাল পুলিশ।

মে মাসের শুরুতে মহারাষ্ট্র পুলিশের এলাকা রাজুরা বাঁধ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। আইনরক্ষকরা দাবি করেন, ওই মুণ্ডহীন দেহ শিবানীর। দেহ উদ্ধারের পরে পুলিশের তরফে দাবি করা হয়, শিবানীকে খুন করেছে তাঁরা বাবা ৫৫ বছরের বাপুরাম কলমেকর এবং দাদা ২৭ বছরের অজয় কালমেকর। তাঁদের গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করা হয়। দু’জনেই বর্তমানে জেলবন্দি। এর কিছুদিন পর জীবিত শিবানীর খোঁজ পায় মহারাষ্ট্র পুলিশ। জলগাঁও জামোদ থানায় বৃহস্পতিবার ‘মৃত’ তরুণী তাঁর জবানবন্দি দিতে আসেন। এক পুলিশকর্তা জানান, তদন্ত সূত্রে জানা যায় যে নাসিকের কাছে মজদুরের কাজ নিয়েছেন অরুণ। তাঁর সঙ্গেই থাকছিলেন শিবানী। পুলিশকে জবানবন্দি দিতে এসে তরুণী বলেন, “আমি বেঁচে আছি। আমার সঙ্গে খারাপ কিছু হয়নি। আমার বাবা আর ভাইকে ছেড়ে দেওয়া হোক।”

বিধানসভায় সই জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত নয়না,বাহারুল, কুনাল   নতুন বিধানসভা সেই অর্থে শুরু হয় নি। ইতিমধ্যে শুরু হয়েছ...
29/05/2026

বিধানসভায় সই জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত নয়না,বাহারুল, কুনাল

নতুন বিধানসভা সেই অর্থে শুরু হয় নি। ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূলের কেলেঙ্কারি। এবার সই কেলেঙ্কারি। বিরোধী দলের রেজলিউশনে সই নিয়ে বিভ্রান্তি। পরপর সিআইডি হানা। রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। বিধানসভার প্রধান সচিবের অভিযোগের ভিত্তিতেই জোরকদমে চলছে তদন্ত। চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের পর এবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও গেল সিআইডি। যদিও বেলেঘাটার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা হয়নি বলেই সূত্রের দাবি। কুণাল ঘোষের অন্যত্র কর্মসূচি ছিল। কুণাল ঘোষের বাড়িতে পুলিশের তরফে প্রয়োজনীয় নথি দিয়ে আসা হয়েছে বলে খবর। ফোনে কুণাল ঘোষের কথা বলেছেন পুলিশ আধিকারিকরা।

সূত্রের দাবি, কয়েকদিনের মধ্যে এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। সেখানেই বিষয়টি কথা বলবেন বেলেঘাটার ঘাসফুলের প্রতীকে নির্বাচিত বিধায়ক। এর আগে নয়নার বাড়িতে একেবারে হ্য়ান্ড রাইটিং এক্সপার্টকে নিয়ে পৌঁছে গিয়েছিল সিআইডি-র টিম। প্রায় দেড় ঘণ্টা সেখানে থাকেন তদন্তকারীরা। তারপর সেখান থেকে বেরিয়ে যান। নয়না সাংবাদিকদের স্পষ্ট জানান, তিনি কোনো সই করেন নি। তার সই কে করেছেন তিনি জানেন না। আবার বিধায়ক বাহারুল জানান তিনি ঐদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন না। সব মিলিয়ে বেশ বিপাকে তৃণমূল।

তৃণমূল কি এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শমীক ভট্টাচার্য   শমীক ভট্টাচার্যর কাছে খবর আছে দ...
29/05/2026

তৃণমূল কি এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শমীক ভট্টাচার্য

শমীক ভট্টাচার্যর কাছে খবর আছে দিল্লিতে গিয়ে অনেক তৃণমূল বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে। সেই সূত্র ধরেই এমন মন্তব্য করেছেন শমীক। পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর আর কার্যত ময়দানে নেই। একদিকে দফায় দফায় বৈঠক হচ্ছে কালীঘাটে, আর অন্যদিকে দলের বিরুদ্ধে পরপর মুখ খুলতে শুরু করেছেন দলের একসময়ের সৈনিকরাই। এই আবহে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বৈঠকের কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য বলেন, “আমার কাছে খবর আছে, তৃণমূলের বহু বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে।” তৃণমূল, কংগ্রেসের সঙ্গে মিশে যাক, এমনটাও বলছেন শমীক। একসময় কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের সমীকরণ বারবার বদলেছে। ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরও কংগ্রেসের ডাক তৃণমূল বারবার এড়িয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গে তো বরাবরই একে অপরের বিরোধীই থেকেছে দুই দল। তবে বাংলার ভোটে পরাজয়ের পর রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রেও জানা যাচ্ছে, মালদহের দুই সংখ্যালঘু বিধায়ক ইতিমধ্য়েই দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন।

Address

Malda Station Road
Area

Telephone

+919382445691

Website

Alerts

Be the first to know and let us send you an email when D News Malda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D News Malda:

Share