19/05/2022
#হরে কৃষ্ণ,
#এক গ্রামে এক লোক বাস করতো।যার কাজ ছিল চুরি করা।কিন্তু তার স্ত্রী ছিল কৃষ্ণভক্ত। যেখানেই হরিকথা কৃষ্ণকথা হয় স্ত্রী সেখানেই চলে যায়।স্বামী অধার্মিক হলেও স্ত্রীকে সে কখনো বাধা দিত না ধর্মকর্ম করতে।
#স্ত্রী স্বামীকে সবসময় বলে , চলো হরিকথা শুনে আসি।কিন্তু স্বামী যায় না।একদিন স্বামীকে অনেক বুঝিয়ে রাজি করালো হরিকথা শুনতে যেতে।স্বামী বিরক্তি ভরে বলল ,চলো যাই! স্ত্রী বসে হরিকথা শুনছে কিন্তু স্বামী বসছে না।দাড়িয়ে শুনছে।
#সেখানে সেদিন ভাগবত পাঠ হচ্ছিলো।পাঠক বলছে, গোবিন্দের সারা অঙ্গে মহা মূল্যবান রত্ন আছে।মাথায় ময়ূর পাখা,হাতে বাশি,তার রূপের নাই তুলনা।পাঠক আরো বলছে,চুরি করা, মিথ্যা কথা বলা মহাপাপ।শ্রীগোবিন্দ থাকেন বৃন্দাবনে।পাঠক বলছে,যদি কেউ কৃষ্ণধন সংগ্রহ করতে পারে তবে তার আর কোন ধনের অভাব থাকে না।
#এবার চোর মনে মনে ভাবছে , আমি এতদিন কত ধন সম্পদ চুরি করেছি,কৃষ্ণধন তো চুরি করি নাই।তবে আমি জীবনে আর চুরি করব না।আজকেই শেষবার চুরি করব,কৃষ্ণধন।
#ভাগবত আলোচনা চলছেই। কিছু দিন পর.........
#চোর চলে গেল বৃন্দাবনে বনের মাঝে।এবার চোর নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে , গোবিন্দরে জীবনে কত চুরি করে পাপ করেছি।আজকে কৃষ্ণধন চুরি করব।আজ আমায় কৃষ্ণধন দাও।ভক্তের নয়ন জল দেখে গোবিন্দ আর থাকতে পারল না।গোবিন্দ এবার শ্যাম বংশীধারী রূপে হেলে দুলে হেটে যায় চোরের পেছন দিয়ে।
#চোর গোবিন্দকে দেখে এবার ভাবছে এই কি কৃষ্ণ! ভাগবত পাঠক তো বলেছিলো,হাতে বাশি,মাথায় ময়ূরের পাখা,চরনে নুপূর,সেই হল কৃষ্ণ।চোর মিলিয়ে দেখল তবে তো ওটাই কৃষ্ণ।চোর এবার দৌরে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন।গোবিন্দ পরশ পেয়ে চোর ধন্য হয়ে গেল।চোর তখনও চিনতে পারে নাই কৃষ্ণই প্রান গোবিন্দ।চোর বলল , তোমার সকল অলংকার খুলে আমার এই কাপরে দিয়ে দাও।গোবিন্দ তার চরনের নুপূর বাদে সব খুলে দিয়ে দিলেন।এবার গোবিন্দ মনে মনে ভাবলেন,আমার ভক্ত তো আমায় চিনতে পারে নাই।তাই বলে আমার চরন সেবার সুযোগ থেকে আমি তাকে বন্ঞ্চিত কেন করব।গোবিন্দ বলল,আমার চরনের নুপূর তুমি নিতে চাইলে নিজ হাতে খুলে নাও।চোরের অজান্তেই কৃষ্ণচরন সেবার সুযোগ হল।চোর নুপূর খুলে নিয়ে চলে গেল সেই ভাগবত পাঠকের কাছে।চোর বলল , এই দেখুন আমি কৃষ্ণধন চুরি করে এনেছি।সবাই তো অবাক।পাঠক ধ্যানযোগে জানতে পারল,এসব গোবিন্দেরই অলংকার।
#তাই তো হে ভক্তগন! হরিনাম শুন, কৃষ্ণ নাম শুন,কৃষ্ণ ধনে ধনী হয়ে নিজেকে সার্থক কর....
❤❤❤❤❤❤❤হরে কৃষ্ণ❤❤❤❤