Juni Public TV

Juni Public TV এই অনন্ত পথে তুমি আর আমি

31/03/2026

১ নম্বর গ্যাস্ট্রো হাসপাতাল AIG-তে যাওয়ার কমপ্লিট গাইড! 🏥

গত কয়েক বছরে কয়েক হাজার বাঙালির প্রা/ণ বাঁচি/য়েছে এই হাসপাতাল! 🩺✨

​পশ্চিমবঙ্গ থেকে অনেকেই পেটের রো/গ বা লিভারের সমস্যায় ভুগছেন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে দিশেহারা। হায়দ্রাবাদের AIG Hospitals (Gachibowli) বর্তমানে ভারতের শ্রেষ্ঠ গন্তব্য। আপনি সাধারণ মধ্যবিত্ত হন বা গরিব—সঠিক তথ্য জানা থাকলে সেরা চিকিৎসা পাওয়া সম্ভব

​📍 হাসপাতালের ঠিকানা:➡️

AIG Hospitals, Plot No. 2/3/4/5, Survey No. 83/1, Mindspace Road, Gachibowli, Hyderabad, Telangana - 500032. (এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে মাত্র ৪০-৫০ মিনিট)।

​🤢 গ্যাসের ও পেটের কী কী সমস্যার সমাধান এখানে মেলে?

AIG-তে নিচের এই সমস্যাগুলোর বিশ্বমানের চিকিৎসা হয়:

​১. ক্রনিক অ্যাসিডিটি ও বুক জ্বা/লা: দীর্ঘদিনের গ্যাস্ট্রিক রিফ্লাক্স (GERD) বা বুক জ্বলার স্থায়ী সমাধান

২. পেট ফাঁপা ও বদহজম: খাবার হজম না হওয়া বা সারাক্ষণ পেট ভার হয়ে থাকার চিকিৎসা

৩. পেটে ব্যথা ও আলসার: পাকস্থলী বা অন্ত্রের আল/সার শনাক্তকরণ ও এন্ডোস্কোপিক চিকিৎসা

৪. গলব্লাডার পাথর (Gallstones): পিত্তথলির পাথর এবং পিত্তনালীর ব্লকেজ (ERCP-র মাধ্যমে)

৫. অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস (Pancreas): প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের যেকোনো জটিল রোগ।

৬. লিভারের সমস্যা: ফ্যাটি লিভার, জন্ডিস, লিভার সিরোসিস এবং হেপাটাইটিস (B ও C)

৭. আইবিএস (IBS) ও কো/ষ্ঠকাঠিন্য: দীর্ঘদিনের পেট খারাপ বা কো/ষ্ঠকাঠিন্যের আধুনিক চিকিৎসা

৮. পাই/লস ও ফি/শার: মলদ্বা/রের যেকোনো সমস্যা বা র/ক্ত পড়ার ব্যথাহীন চিকিৎসা

৯. অন্ত্রের প্রদা/হ (IBD/Crohn's): অ/ন্ত্রের ঘা বা র/ক্ত আমাশয়ের বিশেষায়িত চিকিৎসা।

১০. ক্যা/ন্সার স্ক্রিনিং: পেট বা কোলন ক্যা/ন্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ


🟢 ১. কেন সবাই AIG-তে ছোটে?

বিশ্বখ্যাত ডাক্তার ডি. নাগেশ্বর রেড্ডি এখানে বসেন। এখানে এমন সব মেশিন আছে যা দিয়ে বড় কোনো কাটাছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে পেটের লিভার বা গলব্লাডারের পাথর বের করে আনা হয়। এক কথায়, এখানে অসম্ভবও সম্ভব হয়!

​👨‍⚕️ সেরা ডাক্তারদের তালিকা (যাদের দেখাতে সবাই ভিড় করে):

​গ্যাস্ট্রো বিশেষজ্ঞ: ডাঃ ডি. নাগেশ্বর রেড্ডি (চেয়ারম্যান), ডাঃ মনু ট্যান্ডন, ডাঃ সন্দীপ লখটাকিয়া, ডাঃ রূপা ব্যানার্জি।
​লিভার বিশেষজ্ঞ: ডাঃ পি. এন. রাও, ডাঃ মিঠুন শর্মা।
​সার্জন: ডাঃ জি. ভি. রাও।

চিকিৎসার পদ্ধতি (Step-by-Step)➡️

​রেজিস্ট্রেশন: হাসপাতালে পৌঁছে প্রথমে একটি UHID কার্ড তৈরি করতে হয়।
​কনসালটেশন: বিশেষজ্ঞ ডাক্তার পুরনো রিপোর্ট দেখবেন। (মহিলা রোগীদের জন্য আলাদা বিশেষজ্ঞ ও নার্সের সুবিধা আছে)।
​টেস্ট: প্রয়োজন অনুযায়ী এন্ডোস্কোপি বা সিটি স্ক্যান করার পর ওষুধ বা প্রসিডিউর করা হয়।

​🟢 ২. যাওয়ার আগে এই ৫টি কাজ না করলে পস্তাবেন:

১. অনলাইন বুকিং: যাওয়ার অন্তত ১ মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন। নাহলে সেখানে গিয়ে ১০ দিন বসে থাকতে হবে।
২. পুরনো সব রিপোর্ট: আপনার লোকাল ডাক্তারের দেওয়া সব রিপোর্ট, সিটি স্ক্যান বা এক্স-রে ফিল্ম সাথে নিন। নতুন করে টেস্ট করার টাকা বাঁচবে।
৩. অ্যাটেন্ডেন্ট: রোগীর সাথে অন্তত একজন শক্তপোক্ত মানুষ অবশ্যই রাখুন।
৪. ভাষা: হিন্দি বা ইংরেজি না জানলেও চিন্তা নেই, সেখানে প্রচুর বাঙালি স্টাফ ও রো/গী থাকে।
৫. সময়: হাতে কমপক্ষে ৫-৭ দিন সময় নিয়ে যান।

​✈️ ৩. পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে সস্তায় যাওয়ার উপায়:

​ট্রেন: হাওড়া থেকে ফলকনুমা বা ইস্ট-কোস্ট এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ স্টেশনে নামুন। খরচ কমাতে ওলা/উবার অটোতে হাসপাতালে যান।
​বিমান: কলকাতা থেকে সরাসরি ২ ঘণ্টা ১৫ মিনিট।

​💰 ৪. খরচের সঠিক হিসেব ও সরকারি সাহায্য:
(আনুমানিক)

​ডাক্তার ফি: ৫০০-১০০০ টা/কা। টেস্ট: ৫,০০০-১২,০০০ টা/কা।

💥​আয়ুষ্মান ভারত: নির্দিষ্ট কিছু জটিল সার্জারিতে এই কার্ডে সুবিধা পাওয়া যায়।

💥স্বাস্থ্যসাথী কার্ড এখানে চলে না।

​হেলথ ইন্স্যুরেন্স: যেকোনো প্রাইভেট বীমা থাকলে ক্যাশলেস সুবিধা পাবেন।

​📲 ৫. দরকারি কন্টাক্ট নম্বর (সেভ করে রাখুন):

​অ্যাপয়েন্টমেন্ট: +91 40 4244 4222

​বাঙালিদের জন্য সাহায্য (International Desk): +91 90002 64442 (নীলাদ্রি সামল)

​🏠 ৬. থাকা ও খাওয়ার জায়গা (বাঙালিদের জন্য):

হাসপাতালের পাশেই সস্তায় থাকার জায়গা (১০০০-২০০০ টাকা):
​মা লক্ষ্মী গেস্ট হাউস: 7319410446 / 7384474289
​নিমন্ত্রণ লজ: 7319242469
​শ্রী সাই গেস্ট হাউস: 9618978971
(এখানে মাছ-ভাত থেকে শুরু করে সব বাঙালি খাবার পাওয়া যায়)।

​⚠️ শেষ কথা: সঠিক চিকিৎসার অভা/বে যেন কোনো প্রাণ না যায়। আপনার একটি 'শে/য়ার' হয়তো কোনো অসহায় মানুষের প্রাণ বাঁচাতে পারে

পোস্টটি আপনার টাইমলাইনে সেভ করে রাখুন এবং বন্ধুদের মেনশন করুন

05/02/2026




05/02/2026

বাঁকুড়ার রাঙামাটি ফেরি ঘাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর বোমা নিষ্ক্রিয়

এপস্টিন ফাইলস আসলে ইসরায়লের সবচেয়ে ভয়ংকর অস্ত্র।বিশ্বের প্রভাবশালী মানুষদের পেডোফিলিয়া ও নানা ধরনের নষ্টামির প্রমাণ জমিয়...
05/02/2026

এপস্টিন ফাইলস আসলে ইসরায়লের সবচেয়ে ভয়ংকর অস্ত্র।

বিশ্বের প্রভাবশালী মানুষদের পেডোফিলিয়া ও নানা ধরনের নষ্টামির প্রমাণ জমিয়ে রেখে ব্ল্যাকমেইল—এটা কোনো কাকতাল নয়, এটা একটি স্ট্রাটেজি।

এই ফাইলগুলো ঘুড়ির নাটাইয়ের মতো। যেই বেশি উড়তে চাইবে, অমনি সুতোয় টান পড়বে।

গাজা য় গণহত্যা চলছে, অথচ পশ্চিমা বিশ্ব চুপ।
কখনো-সখনো বিবেক নড়লেও বিপক্ষে যাওয়ার সাহস নেই। চুপ থাকতে থাকতে খুলে পড়েছে তথাকথিত সভ্যতার মুখোশ।

ইরানের সাথে ১২ দিনের যু*দ্ধে ট্রাম্প কি খুব খুশি মনে এসেছিল? ঠিক সেই সময় এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশ হয়েছিল। তারপর হামলা হলো—আর এপস্টিন ইস্যু হঠাৎ করেই আলোচনার বাইরে।

এবারও একই প্যাটার্ন। ইরানে হামলার ডামাডোল শুরু হতেই ফাইলের বড় অংশ প্রকাশ। এগুলো কি এমনি এমনি হয়? ওয়ার্ল্ড স্টেজে কিছুই এমনি এমনি ঘটে না।

এখানেও হয়তো সুতোয় টান দেওয়া হচ্ছে—কারো কারো জন্য সীমা টেনে দেওয়া, আর নতুন সমীকরণের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।

অপারেশন তুফানুল আকসা পৃথিবীর গতি বদলে দিয়েছে। যা আগে মুখোশের আড়ালে ছিল, গাজা র রেজিস্ট্যান্স তা উন্মুক্ত করে দিয়েছে।

পৃথিবী আর আগের সমীকরণে ফিরবে না। আর ইতিহাস বলে—সমীকরণ কখনো শান্তিপূর্ণভাবে বদলায় না।

Address

KUMRUL, BIUR, INDAS, BANKURA
Bankura
722205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juni Public TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category