04/01/2026
তিনটি কথাঃ
১.
অপরাধের অভিযোগে বিচার করার জন্যে কোনো দেশের সরকার প্রধানকে অপহরণ করে আনতে হলে, ভেনেজুয়েলা কেনো? অপরাধের মাত্রা বিবেচনায় নিলে, নেতানিয়াহু শুয়োরটাকে বেঁধে নিতে দেখা যেতো। কারাকাসে এই অপহরণ অপারেশনের মোটিভ তো অপরাধের বিচার নয়, এটা বুঝতে ইয়াঙ্কি ফেইক বাটপারি বুঝ থাকার প্রয়োজন হয় না ডোলান টেরাম সাপ!
ইসরায়েলের নেতানিয়াহু খুনীটাকে বেঁধে আনলে দুনিয়ার প্রায় সব মানুষ খুশী হবে হে জঙ্গি স্যাম চাচা!
২.
মুস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তার সাথে হিন্ডোস্ট্যানের অসভ্যতার জবাব দেয়া আমাদের দরকার ছিল। ওদের ওখানে ইভেন্ট বর্জন করা, মুস্তাফিজের সাথে ইতরামি করা ওদের টুর্নামেন্টের ব্রডকাস্ট বন্ধ করা - খুবই ঠিক আছে। তবে ওদের, টুর্নামেন্ট দেখার জন্যে মুখিয়ে থাকা এদেশী রামছাগলগুলোর জন্যেও কিছু থুতু ছুঁড়তে চাই...
৩.
বুয়েটে নকশা করা ব্যাটারি রিকশা চলতে পারলে, গ্যারেজের মিসতিরি নকশা করা ব্যাটারি রিকশা চলতে আপত্তি কেনো? সমস্যা কি ব্যাটারিতে, নাকি অনিয়ন্ত্রিত চালানোতে?
এই যে বলা হচ্ছে, বুয়েটের রিশকা চালকদেরকে ট্রেইনিং দেয়ার পর চালানোর অনুমতি দেয়া হবে, এর অর্থ তো এই যে, ট্রেইনিং ছাড়া রিকশা চালানোর উপর আস্থা রাখা যাচ্ছে না। ডিজাইন এন বিল্ট ইন বুয়েট হোক, চায়না হোক, ধোলাই খাল হোক, আসলে "ম্যাটার করে"তো চালানোর প্রশিক্ষন।
তাহলে কেনো বুয়েটের রিকশা বলে অযথা উটকো শ্রেণীকরণ? এতে তো মনোপলি ব্যাবসার ধান্ধা বলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে!
ইউনিভার্সিটির কাজ কমার্শিয়াল প্রোডাক্ট ডিজাইন করা নয়; ডিজাইনার তৈরী করা। বুয়েট বড়জোর গাইড লাইন তৈরী করে দিতে পারতো যে, কোন কোন ফিচার থাকতে হবে।
বুয়েটের ডিজাইন করা রিকশার চেয়ে বেটার ডিজাইন যে রিশকার গ্যারেজ থেকে হতে পারে না, এমন নিশ্চয়তা কে দিলো?
ঢাকার সমস্যা রিকশা নয়, সমস্যা পর্যাপ্ত ও পরিকল্পিত গনপরিবহনের অভাব। মেট্রোরেলের প্রস্তাবিত রুটগুলোর সব কয়টি চালু হলে, সড়কে চাপ কমে যাবে। চারশো ব্যাটারি বাস আনার কথা শোনা যাচ্ছে, সেগুলো চালু হলে বিশৃঙ্খলা ফিরবে। এই দুই উন্নয়নের সুফল হিসেবে, রিকশার প্রয়োজন অনেকটাই নাই হয়ে যাবে। তখন হয়ত শুধু মহল্লার গলিগুলো ছাড়া কেউ রিকশায় চড়বে না।
সমস্যার মূলে না গিয়ে, মনোপলির ব্যাবসার ধান্ধা করা বাটপারি; গুরুতর অপরাধ!
✍️ Muntaqim Sir