The Filmy Folks

The Filmy Folks Welcome to The Filmy Folks, a one stop destination for all your Page 3 queries. Stay tuned with us for more.

Here you will have all the latest updates of films, otts and television shows along with all 'masaladar gossips'.

06/01/2026

দেবলীনার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে লাইভ করেন তাঁর মা ও দিদি । সেখানেই তাঁরা জানান, ঘটনার ১০ মিনিট আগেই প্রবাহের সঙ্গে ঝামেলা হয় দেবলীনার । মা-কে নিয়েই দু'জনের মধ্যে বাক-বিতণ্ডা হয় । কী হয়েছিল, শুনে নিন তাঁদের মুখ থেকেই !

26/11/2025

জি বাংলায় আসছে নয়া ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি । বেশ কয়েকদিন আগেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে । এবার দিনক্ষণও জানিয়ে দেওয়া হল । সন্ধে ৭টায় টেলিকাস্ট হবে ধারাবাহিক । তাহলে জগদ্ধাত্রী ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে নাকি সময় পরিবর্তন করা হবে ? কী বলছে স্বয়ম্ভূ তথা সৌম্যদীপ ?

অপর্ণার চরিত্রে আর দেখা যাবে না দিতিপ্রিয়াকে... চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী ... আর্টিস্ট ফোরামের প...
24/11/2025

অপর্ণার চরিত্রে আর দেখা যাবে না দিতিপ্রিয়াকে... চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী ... আর্টিস্ট ফোরামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া…

প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র...
24/11/2025

প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র...

23/11/2025

সিরিয়ালে ফিরেছে জিতু কমল... এদিকে, জিতুর বিরুদ্ধে মহিলা কমিশনে দিতিপ্রিয়া... সিরিয়ালও ছাড়তে চায় অভিনেত্রী ...ধারাবাহিকের ভবিষ্যত কী?

15/11/2025

ফের প্রকাশ্যে জীতু- দিতিপ্রিয়ার দ্বন্দ্ব। গুঞ্জন, জীতুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে আপত্তি রয়েছে দিতিপ্রিয়ার । জীতু শরীর খারাপের নাটক করছেন, এমনও অভিযোগ তুলেছেন নায়িকা... সোশ্যাল মিডিয়াতে বোমা ফাটালেন অভিনেতা। এবার কি সিরিয়াল ছাড়ছেন জীতু?

14/11/2025

দিদি নং ওয়ান-এ এখন সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে মীরকে । রচনা কি আর শো-তে ফিরবেন না ? দিদি-র শোতে কেন দাদা-কে সঞ্চালক, সেই নিয়ে প্রশ্ন উঠছে ।

11/11/2025

রাজ চক্রবর্তীর সিনেমা পরিণীতা-র হিন্দি রিমেক আসছে । ইতিমধ্যেই ট্রেলার প্রকাশ্যে এসেছে । নাম জিদ্দি ইশক । পরিণীতার সঙ্গে মিল থাকলেও অনেক নতুন এলিমেন্টও রয়েছে, যেমন অ্যাকশন, থ্রিলার । যদিও নেটিজেনদের পছন্দ হচ্ছে না । মেহুলের চরিত্রে শুভশ্রীকে ভুলতে পারছেন না তাঁরা ।

বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র-র প্রয়াণের খবর সম্পূর্ণ ভিত্তিহীণ । এমনটাই জানালেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল । মঙ্গলবার সকাল...
11/11/2025

বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র-র প্রয়াণের খবর সম্পূর্ণ ভিত্তিহীণ । এমনটাই জানালেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল । মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ধর্মেন্দ্রর প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছে । সোশ্যাল মিডিয়াতেও অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়িয়েছে । কিন্তু, এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এষা লেখেন, 'মিডিয়া ভুয়ো খবর ছড়াচ্ছে । বাবা এখন স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন । বাবার দ্রুত সুস্থতা কামনার জন্য সকলকে ধন্যবাদ । '

08/11/2025

অসুস্থ জিতু কমল । হাসপাতালে ভর্তি অভিনেতা । সিরিয়ালের পাশাপাশি একটা সিনেমাতেও কাজ করছেন । ধান্যকুড়িয়ায় সিনেমার শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন । তারপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন । আদৌ কী হয়েছে অভিনেতার জানেন ?

05/11/2025

সোশ্যাল মিডিয়ায় মহিলাদের মেসেজ করে উত্যক্ত করার অভিযোগ উঠেছে অভিনেতা রিজু বিশ্বাসের বিরুদ্ধে । এমনকী অশ্লীল মেসেজ ও বাড়িতে ডাকার অভিযোগ উঠেছে । তবে, মেসেজ পাঠানোর ব্যাপারটা স্বীকার করলেও বাকি অভিযোগগুলি ভিত্তিহীণ বলে দাবি করেছেন রিজু । পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন রিজু । একইসঙ্গে দাবি করেছেন, তাঁর খারাপ কোনও অভিসন্ধি ছিল না । এদিকে আবার এক টলি অভিনেত্রী রিজুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে ।

02/11/2025

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন । ৬০-এ পা দিলেন কিং খান । জন্মদিনে কিং-এর ফার্স্ট ভিডিও লুক প্রকাশ্যে আনলেন । মারকাটারি অ্যাকশন, শাহরুখের চোখে, মুখে হিংস্রভাব, একইসঙ্গে সিলভার চুলে শাহরুখের লুক ঝড় তুলে দিয়েছে নেটদুনিয়ায় । নিজেকে ফিট রাখতে কী করেন শাহরুখ জানেন ?

Address

Kolkata
Barasat

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Filmy Folks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share