27/10/2025
দেহব্যবসা প্রাচীনযুগীয় রীতি। ক্ষমতা থাকলে সোনাগাছি আর কামাঠিপুরা বন্ধ করে দেখান না একটু! তাঁরা শরীর বেঁচে খাচ্ছে। চুরি ডাকাতি খুন ধর্ষণ রাহাজানি করতে যাচ্ছে তো না! পুরো পুরুষসমাজ কে আগল দেওয়ার ক্ষমতা আছে আপনার !? যে শরীর বিক্রি করছে সে যদি চরিত্রহীন হয় তাহলে যে বা যারা সেটা নিত্যদিন অর্থের বিনিময়ে কিনছে তাঁরা কি!? তাঁরা সাধু! যে Blue Film এর নামে এতো ফাটকাবাজি মেরে এই পোস্টটা করেছেন আপনি নিজে কি সেটা দেখেন না !? নাকি কোনোদিন দেখেননি!? সামাজিক যৌনতা ও দেহব্যবসা রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে আসছে। যারা দেহব্যবসাকে টার্গেট করে একটা মেয়েকে ছোটো করেন জনসমাজে তাঁরাই আদতে বেশি বেশি বিকৃত যৌনতা উপভোগ করেন, Blue Films দেখেন, সোনাগাছিতে যান, শরীর কেনেন। এবং তারপরেও লোকসমাজে সামাজিক যৌনতার থু থু করে পরকীয়া ও বিকৃত যৌনাঙ্খা সহ ধর্ষণ কে বেশি বেশি মদত দেন ভিতরে ভিতরে....🔴
তাঁরাই আবার দুর্গাপুজোর আগে কিছু না জেনে, না বুঝে Social Media তে নারীবাদী সেজে লিখবেন পতিতালয়ের মাটি ছাড়া তো মায়ের পুজো হয় না....😊
যেখানে আদতে দুর্গাপুজোর সাথে পতিতালয়ের মাটির কোনো সম্পর্কই নেই!!
অর্ধ শিক্ষিত কিছু মানুষজন নিজেরা প্রকৃতপক্ষে কিছু না জেনে, না বুঝে সেই রটানো গুজবটাকেই বিশ্বাস করে শেয়ার করতে থাকেন আরোও পাঁচজনের সাথে!! আর তাঁরাই আবার দেহ ব্যবসায়ীদের সম্পর্কে এ ধরণের নিম্ন মনোভাব পোষণ করে নিজেদের মনে !! বাহ্!!
কিছুদিন আগে শুনলাম IPL এর মঞ্চে Sunny Leone এসেছিলেন। তা তখন ওনাকে নিয়েও এমন কিছু লিখে পোস্ট করেননি কেনো!?
তাহলে তো আপনার International Branding হয়ে যেতো একটু! নবদ্বীপ ধামের নামোল্লেখ করে বারবার উল্টো খোঁচা মারার চেষ্টা করেছেন কেনো মূল পোস্টে!? দেহ ব্যবসায়ীরা পুজো করতে পারবেন না বা মন্দিরে যেতে পারবেন না বা কোনো তীর্থক্ষেত্রে পা রাখতে পারবেন না - এটা কে কবে কোথায় বলে গেছেন!? সোনাগাছির মা- বোনেরা ওখানে নিজেদের মতো করে আলাদা করে দুর্গাপুজো করে শুনেছি। কারণ আমাদের So Called সমাজের বুদ্ধিচিবিরা অনেকে দিনের আলোতে তাঁদের থেকে জনসমক্ষে দূরত্ব বজায় রাখার অভিনয় Show Off করেন যেখানে তাঁদের রাতের চিত্রটা কিন্তু প্রকৃত ভিন্ন। দিনের আলোতে সমাজের সামনে তাঁরা যাদের দিকে তাকাতেও ঘেন্না পান রাতের অন্ধকারে তাঁরাই কিন্তু আবার ওদের শয্যাসঙ্গিনী হয়ে যায়!! তবে কেনো এই দ্বিচারিতা!!?? "দেবদাসী" - সম্পর্কে Indian Ancient History টা একটু রিভিউ করে নিয়ে তারপর না হয় নবদ্বীপ ধামের নামে খোঁচা মারবেন!! বাৎসায়ণের কামসূত্র পড়েছেন কখনো!? মৈথুন কি জানেন আদৌও!!
শেষ প্রশ্ন.... "আলিয়া ভাটের GANGUBAI KATHIAIWADI দেখে সিটি মেরেছিলেন নাকি সেইদিন - যেদিন একজন অসামান্যা উঠতি নায়িকা একজন পোড়খাওয়া দেহব্যবসায়ীকে ON SCREEN জীবন্ত করে তোলার জন্য NATIONAL AWARD পেয়েছিলেন !?
রাজকাহিনী থেকে বেগম জান - সর্বত্র তাঁদের বিচরণ! ইন্দ্রলোক থেকে ধরাতল - সর্বত্র!!
আপনি কাকে কাকে নিয়ে পোস্ট করবেন একটু বলবেন!!? একটু পড়াশোনা করে তারপর না হয় লেখালেখি করবেন কেমন!!
বড় গা জ্বলে এমন দুইমুখো ন্যাকামি দেখলে....🌸
©️
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴