Dipa sahaa

Dipa sahaa আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।

স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকালে সন্ধ্যায় ঝগড়া..... আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম।মাথায় ঘুর...
24/06/2026

স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না
সকালে সন্ধ্যায় ঝগড়া.....

আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম।
মাথায় ঘুরছিল—এই সংসার, এই ঝগড়া, এই প্রতিদিনের কষ্ট।
মন বলছিল, আর নয়! এই "চিরকাল ঝগড়াবাজ" মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলব না।

চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে।
এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি—অভিমান, রাগ আর গুমোট ভাব নিয়ে।

হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করল—
"এই ঠান্ডায় বাইরে বসে চা খাচ্ছো?"
চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন, মুখে একরাশ শান্ত হাসি।

বললাম, "আপনিও তো এসেছেন, এই বয়সে, এত ঠান্ডায়?"
উনি হেসে বললেন, "আমার তো কেউ নেই...
না সংসার, না সঙ্গী। তুমি তো দেখছি বিবাহিত।"

আমি যেন তখন ঝড়ে ভেসে যাচ্ছিলাম।
বললাম, "স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না!
সকালে সন্ধ্যায় ঝগড়া।
এইজন্যই তো বাইরে ছুটে এসেছি।"

বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন।
তারপর বললেন,
"আমার স্ত্রী নেই আজ আট বছর হলো।
যখন ছিল, তখন ওর কদর বুঝিনি।
সেই ঝগড়া, সেই আদর, সেই ছোট ছোট রাগ আজ ভীষণ মিস করি।
এই বাড়ি, এই টাকা, এই শহর… সবই আছে, কিন্তু সে নেই।
সত্যি বলি, তার অনুপস্থিতিতেই বুঝেছি, সে ছিল আমার জীবন, আমার প্রাণ।
যখন বেঁচে ছিল, তখন শুধু অভিযোগ করেছি,
আজ ওর একটুখানি শব্দও শুনতে মন কাঁদে।"

আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
চা শেষ করে উঠে দাঁড়ালাম।
চোখের কোনে জল, কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত।

বাড়ি ফিরে আসতে আসতেই দেখলাম, সে দরজায় দাঁড়িয়ে আছে।
ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে—
"এতক্ষণ কোথায় ছিলে? জ্যাকেটও পরোনি, ঠান্ডা লেগে যাবে!"

আমি আস্তে করে বললাম,
"তুমিও তো ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে আছো…"

আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে।
সেই চাহনিতে ঝগড়া ছিল না, অভিমান ছিল না, ছিল শুধুই ভালোবাসা।

জীবনে এমন অনেক সময় আসে,
যখন রাগ করে চলে যাই,
কিন্তু ফিরতে শেখা উচিত।
একটা জীবন, খুব বেশি বড় নয়।
ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়।

লেখা সংগৃহীত .......

31/05/2026
🌻🌻🌷জীবন শুধু আবেগ দিয়ে চলে না কখনো কখনো বিবেক দিয়েও জীবনের সিদ্ধান্ত নিতে হয়🥀🌻
20/05/2026

🌻🌻🌷জীবন শুধু আবেগ দিয়ে চলে না কখনো কখনো বিবেক দিয়েও জীবনের সিদ্ধান্ত নিতে হয়🥀🌻

Radhe radhe
26/04/2026

Radhe radhe

এগ ফ্রাইড রাইস (Egg Fried Rice)উপকরণ: 1. সেদ্ধ করা বাসমতি চালের ভাত ২ কাপ (ঝরঝরে) 2. ডিম ৩টি 3. গাজর কুচি আধ কাপ 4. বিনস...
25/04/2026

এগ ফ্রাইড রাইস (Egg Fried Rice)
উপকরণ:
1. সেদ্ধ করা বাসমতি চালের ভাত ২ কাপ (ঝরঝরে)
2. ডিম ৩টি
3. গাজর কুচি আধ কাপ
4. বিনস কুচি ৪ টেবিল চামচ
5. ক্যাপসিকাম কুচি ৪ টেবিল চামচ
6. স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি কুচি সামান্য
7. রসুন কুচি ১ টেবিল চামচ
8. কাঁচালঙ্কা কুচি ৩-৪টি
9. সয়া সস ১ টেবিল চামচ
10. ভিনিগার ১ চা চামচ
11. গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
12. নুন ও চিনি স্বাদমতো
13. সাদা তেল ৩ টেবিল চামচ
পদ্ধতি:
1. প্রথমে একটি বাটিতে ডিম, সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
2. কড়াইতে ১ চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ঝুরঝুরি (Scrambled) করে ভেজে তুলে রাখুন।
3. ওই কড়াইতে বাকি তেল দিয়ে রসুন কুচি ও কাঁচালঙ্কা কুচি হালকা করে ভাজুন।
4. এবার গাজর, বিনস ও ক্যাপসিকাম কুচি দিয়ে বেশি আঁচে (High flame) ২-৩ মিনিট নাড়াচাড়া করুন যাতে সবজি সেদ্ধ হয় কিন্তু মুচমুচে থাকে।
5. সবজির মধ্যে আগে থেকে রান্না করে রাখা ভাত দিয়ে দিন।
6. ওপর থেকে সয়া সস, ভিনিগার, নুন, চিনি ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
7. সবশেষে ভেজে রাখা ডিমের ঝুরঝুরি এবং পেঁয়াজ কলি কুচি মিশিয়ে নিন।
8. মাঝারি আঁচে সব উপকরণ ভালো করে ২-৩ মিনিট টস (Toss) করে নিন।
9. ভালো করে মিশে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

18/04/2026


Refreshment জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।  ব্যস্ত জীৱনকে নতুন পথ দেখাতে সাহায্য করে
08/04/2026

Refreshment জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীৱনকে নতুন পথ দেখাতে সাহায্য করে

24/03/2026


21/03/2026

Good night all

Address

Barpeta Road
Barpeta Road

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipa sahaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share