Mehanati Prakashani / Devi Book Stall

Mehanati Prakashani / Devi Book Stall This prakashani has already published a varieties of books on the subject of Agriculture,Horticulture,Animal Resource Development,Fishery,Tourism, etc.

05/08/2026

কৃষিবিজ্ঞানের কুড়িটি শাখাকে সমান গুরুত্ব দিয়ে প্রায় তের হাজার শব্দবন্ধ কৃষিকোষে সংকলিত হয়েছে। প্রতিটি শব্দবন্ধের বৈজ্ঞানিক ও তাত্ত্বিক ব্যাখ্যা-সহ সংক্ষিপ্ত ধারনা পাওয়া যাবে। বাংলা কিংবা ইংরেজিতে কৃষিবিজ্ঞানের প্রায় যে কোনো শব্দবন্ধের সন্ধান দিতে পারে বইটি। বইটির অতিরিক্ত অংশ হিসেবে ছবির মাধ্যমে অনেক বিষয় আরও অর্থপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। পরিশিষ্ট অংশে কৃষিবিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের ব্যাপক সংযোজন। কৃষিবিজ্ঞানের বাংলা পরিভাষার এমন অভাবনীয় সংকলন বিরল, কেন না কৃষিবিজ্ঞান মূলত ইংরেজি ভাষায় চর্চিত হয়ে থাকে। বাংলা ভাষায় প্রকৃত অর্থে কৃষি কোষ এই প্রথম।
বাংলা ভাষায় কৃষিবিজ্ঞানের অধিকাংশ টার্মিনোলজির প্রাঞ্জল ব্যাখ্যা পেতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কৃষি আধিকারিক ও সম্প্রসারণ কর্মী, কৃষি উপকরণ বিক্রেতা, কৃষি উপকরণ মার্কেটিং পার্সোনেল, লাইব্রেরি, ও সাধারণের সংগ্রহে রাখার মতো এক অসামান্য আকর এই কৃষিকোষটি।

বই: কৃষি কোষ
লেখক: ড. গোষ্ঠ ন্যায়বান
মুদ্রিত মূল্য: ১২০০ টাকা

লেখকের অন্যান্য বই :
ফসলের রোগ-পোকার ডাক্তারী - ৮০০.০০
বিজ্ঞানভিত্তিক ধানচাষের A to Z - ৪০০.০০
সঠিক পদ্ধতিতে ফুলের রোগ-পোকা নিয়ন্ত্রণ - ২০০.০০
ডালশস্য ও তৈলবীজ চাষের হ্যান্ডবুক - ২৫০.০০
নার্সারি ম্যানেজমেন্ট ও নার্সারি বিজনেস - ১৫০.০০
নতুন যুগের ওষুধে নেক্সট জেন ফসল সুরক্ষা (যন্ত্রস্থ)

গোষ্ঠ ন্যায়বান ও গৌতম মণ্ডল
ভেষজ উদ্ভিদের বাণিজ্যিক চাষ ও ব্যবহার - ১৩০.০০

অর্চক গুপ্ত ছদ্ম নামে :
আই. পি. এম. পদ্ধতিতে সবজির রোগ-পোকার প্রতিকার - ২০০.০০
সহজ কথায় সবজি চাষ (হাইব্রিড ও উচ্চফলনশীল) - ১৬০.০০
টবে বাগান (ফুল, ফল ও সবজি) - ১৫০.০০
আধুনিক প্রযুক্তিতে সব ফসলের চাষবাস - ১৭০.০০
সহজ কথায় কলম ও টিস্যু কালচারের চারা তৈরি - ১৩০.০০
স্বনির্ভরতায় খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ (ফল-সবজি-ফুল-বীজ) - ১৫০.০০

05/08/2026

আজ সারা বিশ্ব জুড়ে আর্সেনিক দূষণের কবলে পড়েছেন বহু মানুষ। খোঁজ করছেন এর কারণ ও রোধ করার উপায়। এ বিষয়ে যদিও-বা গবেষণা হয়েছে অনেক, কিন্তু তার ফল জানা আছে ক’জনের ? আর্সেনিক নামক এই ধাতুকল্পটির উৎস, প্রজাতি বা রূপ ও ক্ষতিকারক প্রভাব কেমন সেই সম্পর্কে সকলের একটা প্রাথমিক ধারণা থাকা জরুরি। ভূগর্ভস্থ জল, তা যে কারনেই ব্যবহার করা হোক না কেন, তাতে আর্সেনিক মিশে থাকলে সেখান থেকে গাছ, মাটি ও পরিবেশে এই দূষণ অনায়াসে ছড়িয়ে পড়তে পারে, যার সংক্ষিপ্ত বিবরণ আছে এই বইতে। সঙ্গে তুলে ধরা হয়েছে মানুষ, গবাদিপশু, মাছ – সকলের শরীরে আর্সেনিকের কু’প্রভাব সম্পর্কে বিভিন্ন তথ্য। শুধু তাই নয়, দূষণমুক্ত পরিবেশ গড়ার ন্যুনতম পদক্ষেপগুলো সম্বন্ধে জানতে পারবেন এই বই পড়লে। আগামীদিনে খাদ্য–শৃঙ্খলে আর্সেনিক যাতে সহজে ঢুকতে না পারে তার জন্য কি ধরনের আগাম পরিকল্পনা গ্রহন করা যেতে পারে সেই ব্যাপারে কৃষকবন্ধু, সরকারি আধিকারিক ও সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। এক কথায়, ছোট্ট পরিসরের এই বইটি আর্সেনিকমুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনযাপনের এক উজ্জ্বল পথ প্রদর্শক হতে পারে।

বইয়ের নাম: আর্সেনিক দূষণ, বিষাক্ততা ও খাবারে ঝুঁকি
লেখক: ড. হীরক ব্যানার্জ্জী
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা

লেখকের অন্যান্য বই:

বাংলার ধান উৎপাদন, সংরক্ষণ ও বিপণন - ১২০.০০
অ্যাগ্রোফরেস্টি (পরিবেশবান্ধব ভূমি পরিচর্যা) - ১৩০.০০
বাংলায় তৈলবীজ ফসলের চাষ (বর্তমান ও ভবিষ্যত) - ১৩০.০০
বাংলার কৃষি-জলবায়ু পরিবেশ ও চাষবাস - ২৫০,০০
মিলেট চাষের চাবিকাঠি - ৯০.০০
চীনাবাদাম চাষের খুঁটিনাটি - ৬০.০০
বাংলার রপ্তানিযোগ্য আলুর উৎপাদন ও বিপণন (যন্ত্রস্থ)

ড. হীরক ব্যানার্জ্জী ও ড. আশিষ চক্রবর্তী
আধুনিক প্রযুক্তিতে আলুর চাষ (প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ) - ১৫০.০০

ড. কৃষ্ণেন্দু রায় ও ড. হীরক ব্যানার্জ্জী
ভুট্টা চাষের অধুনিক প্রযুক্তি - ১০০.০০

Mehanati Prakashani

03/08/2026

📖 বই: খাবারেই রোগমুক্তি
✍️ লেখক: ব্রতীন দাস
💰 মুদ্রিত মূল্য: ২০০ টাকা

লেখকের অন্যান্য বই:
আয়ুর্বেদেই রোগমুক্তি - ২০০.০০
রোগা হবেন কীভাবে - ২০০.০০
ভগবান শ্রীরামচন্দ্র - ৩০০.০০
নবদ্বীপ থেকে নীলাচল মহাপ্রভুর পথে পথে - ৩৫০.০০

তুষার শীল ও ব্রতীন দাস
যোগ-নেচারোপ্যাথিতে ব্যথা ও সুগারমুক্তি - ১৪০.০০

03/08/2026

📖 বই: বনেদি বাড়ির অন্দরমহল
✍️ লেখক: স্বস্তিনাথ শাস্ত্রী
💰 মুদ্রিত মূল্য: ২৫০ টাকা

01/08/2026

📖 বই: স্পাই
✍️ লেখক: মৃণালকান্তি দাস
💰 মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

জানেন প্রভু জগন্নাথের সেবায় কোন ফুল ব্যবহার করা নিষিদ্ধ?জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলি কি কি?সৃষ্টিকর্তার সৃষ্টি করা এই ফ...
24/07/2026

জানেন প্রভু জগন্নাথের সেবায় কোন ফুল ব্যবহার করা নিষিদ্ধ?
জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলি কি কি?
সৃষ্টিকর্তার সৃষ্টি করা এই ফুল দিয়ে প্রভু নিজেকেও শোভিত করেন, জগন্নাথ দেবের এই ফুলের সজ্জার রয়েছে অনেক রহস্য!
জগন্নাথ দেবের অনন্য পুষ্পশৃঙ্গার, ফুলের বেশ এবং তার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে প্রকাশিত বই 'শ্রীজগন্নাথের পুষ্পকথা'।

📖 বই: শ্রীজগন্নাথের পুষ্পকথা
✍️ লেখক: ড. দেবব্রত বসন্তিআ, দেবস্মিতা মণ্ডল
💰 মুদ্রিত মূল্য: ১৫০ টাকা

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি সমগ্র ওড়িশার ইতিহাস, ওড়িশার ভূগোল, ওড়িশার সংস্কৃতি, ওড়িশার উৎসব মেলা সবক...
24/07/2026

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি সমগ্র ওড়িশার ইতিহাস, ওড়িশার ভূগোল, ওড়িশার সংস্কৃতি, ওড়িশার উৎসব মেলা সবকিছুই তুলে ধরেছে। ভ্রমণ শুধুমাত্র তালিকা ধরে ধরে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়। একটা জায়গা ঘুরে দেখতে, জানতে হলে সেই জায়গার ইতিহাস, ভূগোল, জনগণের সংস্কৃতি সবই জানতে হয় । সেই চেষ্টার ফলশ্রুতি "জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি। বইটিতে প্রাচীন ওড়িশার ইতিহাস যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আঞ্চলিক ওড়িশার ভৌগোলিক অবস্থান, গুরুত্ব আলোচনা করা হয়েছে। ওড়িশা মানেই পুরীর জগন্নাথদেব। মহাপ্রভু জগন্নাথদেবের কথা, জগন্নাথদেব সম্পর্কিত একাধিক বিষয় বইটিতে আলোচনা করা হয়েছে।

এছাড়া ভ্রমণ গাইড তো আছেই। পরিচ্ছন্ন ট্যুর পরিকল্পনার ছক থেকে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন সবকিছু বিস্তারিত এই বইতে আলোচনা করা আছে। সাথে আছে ওড়িশার পর্যটন দপ্তরের পান্থনিবাসগুলো এবং বনদপ্তরের নেচার ক্যাম্প গুলোর বুকিং ফোন নাম্বার, ইমেল আইডির বিস্তারিত বিবরণ ইত্যাদি। বইটিতে আছে পুরীর সহস্রাধিক হোটেল এবং হলিডে হোমের অবস্থান, ফোন নাম্বার হালহদিশ । পুরী ছাড়াও সমগ্র ওড়িশার পর্যটন কেন্দ্রগুলোর সরকারী এবং বেসরকারী হোটেলের যোগাযোগ নাম্বার বইটিতে দেওয়া হয়েছে।

হাওড়া/শালিমার/শিয়ালদহ/সাঁতরাগাছি থেকে ওড়িশার বিভিন্ন রুটের ট্রেনের নাম, নাম্বার এবং সর্বশেষ সময়সীমা সহ যাবতীয় তথ্য ছকের মাধ্যমে বইতে তুলে ধরা হয়েছে। আছে ভ্রমণ সংক্রান্ত একাধিক ম্যাপ, স্কেচ। রঙিন ছবি সহ ওড়িশার পর্যটন কেন্দ্রগুলো দু মলাটে বিশদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটির মাধ্যমে।

📖 বই: জানা অজানার খোঁজে ওড়িশার পথে প্রান্তরে
✍️ লেখক: শুভজিৎ তোকদার
💰 মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯
ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 076850 22911
অনলাইনে পাবেন : boierhaat.com

ভ্রমণবিলাসী বাঙালির এক প্রিয় তীর্থক্ষেত্র পুরী। শ্রীক্ষেত্র পুরী, জগতের যিনি নাথ সেই জগন্নাথদেব যেখানে বিরাজমান, স্বয়ং অ...
24/07/2026

ভ্রমণবিলাসী বাঙালির এক প্রিয় তীর্থক্ষেত্র পুরী। শ্রীক্ষেত্র পুরী, জগতের যিনি নাথ সেই জগন্নাথদেব যেখানে বিরাজমান, স্বয়ং অবতারপুরুষ মহাপ্রভু চৈতন্যদেব যেখানে তাঁর শেষ ১৮ বছর লীলা করেছেন; সেই আধ্যাত্মিক ভাবপূর্ণ, ঐতিহাসিক স্থানটির সকল ইতিবৃত্ত নিয়ে এই বই।

📖 বই: শ্রীজগন্নাথ
✍️ লেখক: শান্তনু দাস
💰 মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোপুরি শেষ হয়নি। ব্রিটিশ নৌ সেনার গুপ্তচর বিভাগের অফিসারটি গল্পের ছলেই বন্ধুদের বলেছিলেন, ''এ...
23/07/2026

দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোপুরি শেষ হয়নি। ব্রিটিশ নৌ সেনার গুপ্তচর বিভাগের অফিসারটি গল্পের ছলেই বন্ধুদের বলেছিলেন, ''এমন গুপ্তচরের গল্প লিখব যা বাকি সব গুপ্তচরের গল্পকে হার মানিয়ে দেবে।'' কথা রেখেছিলেন ইয়েন ফ্লেমিং। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরে লিখে ফেলেছিলেন ক্যাসিনো রয়্যাল। ১৯৫৩ সালে প্রকাশের সঙ্গে সঙ্গেই যাকে নিয়ে বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে গিয়েছিল। উপন্যাসের নায়ক ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের কীর্তিকলাপ নাড়িয়ে দিয়েছিল পাঠকদের। সেই শুরু। গুপ্তচর সংস্থা এমআই ৬-এর এজেন্ট ০০৭-এ রোমাঞ্চকর নানা কার্যকলাপে আজও মজে আছে বিশ্বের জনতা।
কিন্তু বাস্তবে গুপ্তচরদের জীবন বড় কঠিন যারা স্পর্ধায় কিংবা আত্মবিশ্বাসে নিজের পরিচয় দিতেও পারেন না। হারিয়ে যান অন্য কোনও ভয়ঙ্কর জগতে। আসলে এসপিওনাজের সেই রহস্যময় জগত, যেখানে শুধুই সন্দেহ আর অবিশ্বাস, প্রতারণা আর ধোঁকাবাজি। সিআইএ, এফবিআই, মোসাদ, কেজিবি সহ বিশ্বের বিভিন্ন গোয়েন্দাসংস্থার দুর্ধর্ষ কিছু স্পাইয়ের জীবনের টুকরো টুকরো ঘটনা নিয়েই এই বই।

📖 বই: স্পাই
✍️ লেখক: Mrinalkanti Das
💰 মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

জানেন প্রভু জগন্নাথের সেবায় কোন ফুল ব্যবহার করা নিষিদ্ধ?জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলি কি কি?সৃষ্টিকর্তার সৃষ্টি করা এই ফ...
16/07/2026

জানেন প্রভু জগন্নাথের সেবায় কোন ফুল ব্যবহার করা নিষিদ্ধ?
জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলি কি কি?
সৃষ্টিকর্তার সৃষ্টি করা এই ফুল দিয়ে প্রভু নিজেকেও শোভিত করেন, জগন্নাথ দেবের এই ফুলের সজ্জার রয়েছে অনেক রহস্য!
জগন্নাথ দেবের অনন্য পুষ্পশৃঙ্গার, ফুলের বেশ এবং তার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে প্রকাশিত বই 'শ্রীজগন্নাথের পুষ্পকথা'।

Address

Begampur, Hooghly-
Begampur
712306

Opening Hours

Monday 11:30am - 5pm
Tuesday 11:30am - 5pm
Wednesday 11:30am - 5pm
Thursday 11:30am - 5pm
Friday 11:30am - 5pm
Saturday 11:30am - 5pm

Telephone

+917685022911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehanati Prakashani / Devi Book Stall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehanati Prakashani / Devi Book Stall:

Shortcuts

Share

Category