Js News Live

Js News Live This is A News Channel . All Update News.

30/05/2026

সংবাদ মাধ্যমের মুখোমুখি সমিক ভট্টাচার্য

30/05/2026

অ্যাপোলো হাসপাতালে অভিষেক, দেখতে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বদলী করা হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত অধিকারীকদের।
30/05/2026

বদলী করা হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত অধিকারীকদের।

30/05/2026

ঝড়-বৃষ্টির তাণ্ডবে রাজ্যে ৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪ লক্ষ টাকার সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

26/05/2026

খড়গ্রাম থানায় ঈদ-উল-আযহা উপলক্ষে সমন্বয় সভা

খড়গ্রাম থানায় আগামীর ঈদ-উল-আযহা উৎসবকে সামনে রেখে কুরবানী সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে কুরবানীতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের পক্ষ থেকে কুরবানী সংক্রান্ত সমস্ত সরকারি গাইডলাইন ও আইনগত নির্দেশাবলী বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইন মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ঈদ-উল-আযহা পালন করার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়, উৎসব চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সকলেই নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত সাধারণ মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন প্রশাসনিক আধিকারিকরা।

26/05/2026
26/05/2026

নিউটাউনে পথচারীকে ধাক্কার অভিযোগ, আটক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

কলকাতার নিউটাউন এলাকায় এক পথচারীকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আটক করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাস্তার উপর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান অভিযুক্ত ব্যক্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশের একটি সূত্রের দাবি, কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও উঠেছে। যদিও পুরো ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, প্রশান্ত বর্মনের নাম এর আগেও একটি সোনা ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছিল বলে তদন্তকারী সূত্রে দাবি। সেই মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

26/05/2026

বাদুড়িয়া

BREKING

বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং বান্ডেল বান্ডেল সরকারী ত্রিপল

বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম এর ঘনিষ্ঠ

বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার ।

পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ ।

গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল ।
এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। গতকাল রাতে আবারো দীপঙ্কর ভট্টাচার্যের একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার করে ৮০ লক্ষ টাকা ও বান্ডেল বান্ডেল সরকারি ত্রিপল ।
এবং অন্য একটি গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ ।

25/05/2026

সংবাদ মাধ্যমের মুখোমুখি মীনাক্ষী মুখোপাধ্যায়

21/05/2026

ডিসেম্বরের মধ্যে গনতান্ত্রিক সরকার পরিচালনা করবে হাওড়া পুরসভা। বললেন শুভেন্দু।হাওড়ায় প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।তিনি বলেন হাওড়া জেলায় অনেক সমস্যা রয়েছে৷ এক এক করে সব সমাধান হবে। হাওড়ার দীর্ঘমেয়াদি উন্নয়ন হবে

19/05/2026

সংবাদ মাধ্যমের মুখোমুখি কুনাল ঘোষ

Address

Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when Js News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share