24/05/2026
প্রকাশিত হতে চলেছে "সোমেন চন্দ : এক কলম সৈনিক"। লেখক: তরুণ মুখোপাধ্যায়। প্রকাশক: বাসভূমি (বহরমপুর)। ক্ষণজন্মা অনন্য কথাসাহিত্যিক সোমেন চন্দ'র মাত্র ২২ বছরের জীবন, তাঁর লেখনী ও কর্মময় জীবনের বিভিন্ন দিক গবেষক লেখক তরুণ মুখোপাধ্যায়ের কলমে আলোচিত হয়েছে। আজ সোমেন চন্দ'র জন্মদিবসে প্রকাশিতব্য গ্রন্থটির প্রচ্ছদ প্রকাশ্য হলো।