Aakaash

Aakaash It's a bengali literary magazine and also a renounced Publisher

16/04/2026

আকাশের নতুন পরিষেবা। Save your time. Save your money without comprising the quality. Get your required quantity.
Give us chances to serve you

৯ মার্চ আকাশ প্রকাশনার বার্ষিক অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে এবার থেকে প্রতিমাসের ৫ তারিখ প্রকাশিত হবে আমাদের 'বিকল্প'।  য...
01/04/2026

৯ মার্চ আকাশ প্রকাশনার বার্ষিক অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে এবার থেকে প্রতিমাসের ৫ তারিখ প্রকাশিত হবে আমাদের 'বিকল্প'। যথারীতি কাজ শেষের দিকে এবং সময়মতোই আগ্রহীদের হাতে হাতে পৌঁছে যাবে বিকল্প। ভোটের গরম হয়তো কিছুটা বাড়িয়ে দেবে আমাদের বিশেষ নিবন্ধগুলো। আপনারা পড়ার জন্য তৈরি তো?

এত এত সম্মাননা আর পুরস্কারের ভিড়ে "আকাশ সাহিত্য পুরস্কার " শুরু করা এক আশ্চর্য ব্যাপার ছিল আমার কাছে। সারাটা জীবন যাঁরা ...
07/03/2026

এত এত সম্মাননা আর পুরস্কারের ভিড়ে "আকাশ সাহিত্য পুরস্কার " শুরু করা এক আশ্চর্য ব্যাপার ছিল আমার কাছে। সারাটা জীবন যাঁরা সাহিত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন অথচ বাংলাবাজারের গোষ্ঠীভিত্তিক চর্চা যাঁদের অপাঙতেয় করে রেখেছে সেইরকম একেকজন প্রকৃত সাহিত্য কর্মীর হাতে কিছু আর্থিক পুরস্কার এবং তার লেখার একটি নির্বাচিত সংকলন প্রকাশ করতে পেরে অবশ্যই তৃপ্তি লাভ করছি। এবার দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষের পুরস্কার প্রাপক কবি ও সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় পুরস্কার তুলে দেবেন কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে।
গতবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকছে নতুন চমক। আশাকরি আপনার মিস করবেন না নিশ্চয়।

প্রবীর ব্রহ্মচারীআগামী ৯ মার্চ বহরমপুর রবীন্দ্র সদনে আকাশের আমন্ত্রণে। আপনাদের সাক্ষী থাকার অনুরোধ রইলো।জন্ম ১৮কার্তিক,১...
03/03/2026

প্রবীর ব্রহ্মচারী

আগামী ৯ মার্চ বহরমপুর রবীন্দ্র সদনে আকাশের আমন্ত্রণে।
আপনাদের সাক্ষী থাকার অনুরোধ রইলো।

জন্ম ১৮কার্তিক,১৩৫৯, মঙ্গলবার, কলকাতায়।
গার্ডেনরীচে রবীন্দ্র জন্মশতবার্ষিকী মঞ্চে প্রথম অনুষ্ঠান।
পরবর্তীতে নাটকে অভিনয় শিক্ষা,: চতুরঙ্গ(বরুণ দাশগুপ্ত), গার্ডেনরীচ থিয়েটার ইউনিট(কিরণশঙ্কর চট্টোপাধ্যায়),নাট্য কর্মশালায় অংশগ্রহণ: অজিতেশ বন্দ্যোপাধ্যায়,দেবেশ চক্রবর্তী,জাবু রুদ্র প্রমুখ নাট্য ব্যক্তিত্বদের তত্ত্বাবধানে।
পরবর্তীতে, প্রতিকৃতি (মনোজ মিত্রর'দর্পণে শরৎ শশী) ও শূদ্রক (দেবাশিস মজুমদারের রাঙামাটি) নাটকে অভিনয়।
নাটকের পুরস্কার বহু, বিশেষ উল্লেখ্য বিশিষ্ট অভিনেতার পুরস্কার,১৯৯৮, (পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি)।
৩.১২.১৯৭৩ থেকে ১১.০৯.১৯৮৬ পর্যন্ত প্রদীপ ঘোষ মহাশয়ের কাছে আবৃত্তিশিক্ষা।
১৯৭৬সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বিভাগের(বর্তমানে তথ্য সংস্কৃতি) অনুমোদিত আবৃত্তি শিল্পী। একটানা অংশগ্রহণ ১৪৩১(২০২৪)সাল পর্যন্ত।
আবৃত্তির পুরস্কার অনেক, বিশেষ উল্লেখ্য, চুরুলিয়ার নজরুল একাডেমির ' কাজী সব্যসাচী' পুরস্কার, রূপসী বাংলা পত্রিকার ' জীবনানন্দ পুরস্কার, সমতট পুরস্কার ইত্যাদি।
আকাশবাণী,দূরদর্শনের শিল্পী দীর্ঘকালের।
সিনেমা,সিরিয়াল অভিনয় করেছেন দীর্ঘকাল।
প্রথম একক অ্যালবাম ১৯৯০।
উল্লেখ্য: হিন্দুস্থান, সারেগামা(এইচ এম ভি), সাগরিকা, আশা অডিও, বিঠোভেন,গাথানি, শ্রুতি, সৃষ্টি ক্যাসেট, কৃষ্টি ক্রিয়েশন, ভাবনা ইত্যাদি ক্যাসেট কোম্পানি থেকে অনেকগুলি অ্যালবাম তাঁর প্রকাশিত হয়েছে।

তৃতীয় সংখ্যা প্রকাশিত হবে আগামী ৯ মার্চ, ২০২৬, বহরমপুর রবীন্দ্রসদনে।  বিনিময়মূল্যহীন এরকম মাসিক পত্রিকা পশ্চিমবাংলায় এই ...
02/03/2026

তৃতীয় সংখ্যা প্রকাশিত হবে আগামী ৯ মার্চ, ২০২৬, বহরমপুর রবীন্দ্রসদনে। বিনিময়মূল্যহীন এরকম মাসিক পত্রিকা পশ্চিমবাংলায় এই প্রথম। আপনাদের মূল্যবান উপস্থিতি আমাদের গর্বিত ও প্রাণিত করুক। আপনাদের সহযোগিতা আমাদের এই প্রকল্প নিয়ে যেতে সাহায্য করবে। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন প্রজন্মকে নীলরশ্মির জাদুপথ থেকে বের করে কালো অক্ষরের বন্ধু বানানোর জন্যই এই প্রকল্পটি শুরু করেছে "আকাশ" প্রকাশনা।
যোগাযোগ -৯৪৩৪০০০৬২১ (whatsapp)

Address

52 Alep Khan Mahalla Road
Berhampore
742101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aakaash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category