মনের কথা

মনের কথা The worst of our faults is our interest in other people's faults.

03/04/2026

নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যখন দেশের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে কোনো সময়সীমা দেয়, তখন তার গুরুত্ব অপরিসীম। কিন্তু ট্রাইবুনাল চালুর ক্ষেত্রে কমিশনের এই ব্যর্থতা লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

যদি ৬ এপ্রিলের আগে অলৌকিক কিছু না ঘটে, তবে রাজ্যের এই লক্ষ লক্ষ মানুষের কাছে এবারের বিধানসভা নির্বাচন কেবল দর্শক হয়েই থেকে যাবে। ভোটারদের নাম ফেরানোর লড়াই এখন সময়ের অভাবে কার্যত ‘বিশ বাঁও জলে’।

গণতন্ত্র আজ প্রহসনের মঞ্চ? 🗳️🚫ভোট দেওয়ার অধিকার শুধু একটি কালি মাখা আঙুল নয়, এটি একজন নাগরিকের মর্যাদার পরিচয়। কিন্তু আজ...
03/04/2026

গণতন্ত্র আজ প্রহসনের মঞ্চ? 🗳️🚫
ভোট দেওয়ার অধিকার শুধু একটি কালি মাখা আঙুল নয়, এটি একজন নাগরিকের মর্যাদার পরিচয়। কিন্তু আজ সেই মর্যাদা নিয়ে যা চলছে, তাকে ‘বিচার’ না বলে ‘প্রহসন’ বলাই কি শ্রেয়!

প্রশ্ন তুলুন, চুপ থাকা মানেই এই অন্যায়কে মেনে নেওয়া!

১. প্রতিশ্রুতির নামে মিথ্যা আশ্বাস?
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘটা করে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন—২০০২ সালের তালিকায় নাম থাকলে কিংবা বাবা-ঠাকুরদার নথি থাকলে চিন্তার কারণ নেই। তবে আজ বাস্তবে কেন দেখা যাচ্ছে উল্টো চিত্র? কেন হাজার হাজার বৈধ ভোটারকে ‘অ্যাডজুডিকেশন’-এর জালে ফেলে তালিকা থেকে মুছে দেওয়া হলো? এই অদৃশ্য অঙ্গুলি হেলন কার স্বার্থে?

২. ৫৭৮ জনের মধ্যে ৫৭৭ জনই বাদ! এ কি পরিসংখ্যান না কি প্রতিহিংসা?

লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হিয়ারিং-এ ডাকা হলো, আর তারপর গণহারে নাম কাটা হলো। ৫৭৮ জন ভোটারের মধ্যে ৫৭৭ জনের নামই ডিলিট হয়ে গেল! এটি কি নিছক বিচার বিভাগীয় প্রক্রিয়া, নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায় এর উপর সুপরিকল্পিত ষড়যন্ত্র?

৩. ট্রাইব্যুনাল না কি গোলকধাঁধা?
সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার ৬ দিন পর অনলাইন অ্যাপিল খুলল,সেখানে আপিল করার বাটন দিলেও সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার কোনো জায়গা রাখা হয়নি!

* নথি ছাড়া মানুষ নিজের নাগরিকত্ব প্রমাণ করবে কীভাবে?

কাগজপত্র জমা দেওয়ার সুযোগ না রাখা কি ভোটারদের ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলার ফন্দি নয়?

৪. সদিচ্ছা নিয়ে প্রশ্ন
নির্বাচন কমিশন কি আদেও চায় মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক? নাকি নিরপেক্ষতার মুখোশ পরে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে? বৈধ ভোটারদের পরিচয় কেড়ে নিয়ে তাদের ট্রাইব্যুনালের দুয়ারে ভিখারি বানিয়ে দেওয়ার নামই কি আজকের গণতন্ত্র?
দেশে কি তবে ঘোর ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র চলছে?
সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে এই খামখেয়ালিপনা বন্ধ হোক। আমরা বিচার চাই, অধিকার চাই, এবং ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।

Bou jacche palki kre
02/01/2026

Bou jacche palki kre

1st January 2026
02/01/2026

1st January 2026

পৃথিবীতে কেউ প্রোডাক্ট কেনে না, সবাই কেনে ইমোশন। আপনি যদি বিজনেস করে বড় হতে চান, তাহলে প্রোডাক্টের ফিচার বাদ দিয়ে মানুষে...
22/12/2025

পৃথিবীতে কেউ প্রোডাক্ট কেনে না, সবাই কেনে ইমোশন। আপনি যদি বিজনেস করে বড় হতে চান, তাহলে প্রোডাক্টের ফিচার বাদ দিয়ে মানুষের সাইকোলজি বুঝুন। ধনী হওয়ার ১৬টি সাইকোলজিক্যাল হ্যাক দেখে নিন।

মার্কেটিং এর বই পড়ে যা শিখবেন, তার চেয়ে বেশি শিখবেন মানুষের নেচার বা স্বভাব পর্যবেক্ষণ করে। সাকসেসফুল বিজনেসম্যানরা কোনো জিনিস বিক্রি করে না, তারা বিক্রি করে ফিলিংস।

এখানে ১৬টি সিক্রেট ট্রিগার দিলাম যা কাজে লাগিয়ে আপনি যে কোনো মার্কেটে ডমিনেট করতে পারবেন:

১. মেয়েদের সৌন্দর্য: বিউটি ইন্ডাস্ট্রি কখনো লস খায় না। মেয়েরা শুধু মেকআপ বা স্কিনকেয়ার কেনে না, তারা কেনে কনফিডেন্স এবং নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা।

২. ছেলেদের আকর্ষণ: পুরুষদের সাইকোলজি সিম্পল। লাক্সারি কার, স্টাইলিশ মোবাইল বা গ্রুমিং প্রোডাক্টস এগুলোর মূলে কাজ করে অপজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করার ইচ্ছা।

৩. মা বাবার শান্তি: বাবা মায়ের কাছে সন্তানের চেয়ে দামী কিছু নেই। আপনি যদি এমন কিছু অফার করেন যা তাদের বাচ্চার সেফটি এনশিওর করে বা তাদের লাইফ সহজ করে, তারা দাম নিয়ে বার্গেইন করবে না।

৪. ছোটদের স্বপ্ন: বাচ্চারা লজিক বোঝে না, তারা ম্যাজিক খোঁজে। ডিজনি বা টয় কোম্পানিগুলো প্লাস্টিক বিক্রি করে না, তারা বিক্রি করে স্বপ্ন এবং ফ্যান্টাসি।

৫. ধনীদের নিরাপত্তা: যাদের অনেক টাকা, তাদের মেইন টেনশন হলো টাকা হারানোর ভয় এবং নিজের নিরাপত্তা। হাই-এন্ড সিকিউরিটি সিস্টেম বা প্রাইভেট ব্যাংকিং সার্ভিস এজন্যই এত এক্সপেন্সিভ।

৬. ভগ্ন আশা: যাদের পকেটে টাকা নেই, তারা সবসময় একটা ম্যাজিক লটারির আশায় থাকে। লটারি টিকেট বা Get rich quick স্কিমগুলো এদের কাছেই বিক্রি হয় Hope হিসেবে।

৭. বয়স্ক যৌবন: কেউ বুড়ো হতে চায় না। অ্যান্টি-এজিং প্রোডাক্টস, হেয়ার কালার বা এনার্জি বুস্টার এগুলো আসলে বিক্রি করছে তারুণ্য ধরে রাখার চেষ্টা।

৮. তরুণদের স্ট্যাটাস: ইয়াং জেনারেশন পাগল স্ট্যাটাসের জন্য। লেটেস্ট আইফোন, ব্র্যান্ডেড স্নিকার্স বা কফি শপের চেক-ইন সবই হলো আমি কুল এটা প্রমাণ করার চেষ্টা।

৯. একাকীদের একাত্মতা: মানুষ একা থাকতে ভয় পায়। এক্সক্লুসিভ ক্লাব বা পেইড কমিউনিটিগুলো বিক্রি করে একাত্মতা বা Belonging.

১০. অসুস্থদের মিরাকল: সুস্থ মানুষ অনেক কিছু চায়, কিন্তু অসুস্থ মানুষ শুধু একটা জিনিসই চায় আর সেটা হলো সুস্থতা। যখন মেডিসিন কাজ করে না, তখন মানুষ অলৌকিক কিছু বা Miracle এর পিছনে ছোটে।

১১. সুস্থদের ভয়: সুস্থ মানুষকে ভয় দেখান ভবিষ্যতে রোগ হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স বা প্রিভেন্টিভ চেকআপ প্যাকেজগুলো দাঁড়িয়ে আছে এই Fear বা ভয়ের ওপর।

১২. স্মার্ট শর্টকাট: যারা বুদ্ধিমান, তারা সময়ের মূল্য বোঝে। তারা খাটতে চায় না, স্মার্টলি কাজ করতে চায়। এদের কাছে প্রোডাক্টিভিটি টুলস বা AI সার্ভিস বিক্রি করুন শর্টকাট হিসেবে।

১৩. বোকাদের বৈধতা: যারা একটু কম বোঝে বা ইনসিকিউরড, তারা চায় কেউ বলুক তুমিই ঠিক। তাদের ইগো মাসাজ করুন, ভ্যালিডেশন দিন তারা আপনার ফ্যান হয়ে যাবে।

১৪. বিশ্বস্ত নিশ্চয়তা: বিশ্বাসীরা চায় নিশ্চয়তা। রিলিজিয়াস গাইডেন্স বা স্পিরিচুয়াল কোর্সগুলো অফার করে নিশ্চয়তা এবং মানসিক প্রশান্তি।

১৫. অবিশ্বাসী বিদ্রোহ: যারা নিয়ম মানতে চায় না, তাদের কাছে বিক্রি করুন বিদ্রোহ। Break the Rules এই স্লোগান দিয়ে অনেক লাইফস্টাইল ব্র্যান্ড কোটি টাকার ব্যবসা করছে।

১৬. প্রত্যেকের সময়: আর সবার কাছে যা কমন তা হলো সময়। উবার, ফুডপান্ডা বা যেকোনো হোম সার্ভিস আসলে আমাদের কাছে সময় বিক্রি করছে। Time is the ultimate currency.

আপনি এর মধ্যে যেকোনো একটি বা একাধিক ইমোশন পিক করুন এবং সেটাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কানেক্ট করুন। মানুষ প্রোডাক্ট কিনবে না, কিনবে সেই ইমোশনটা।

19/12/2025

❤️❤️❤️

20/07/2025

Address

Bolpur Rabindrobithi By Pass
Bolpur
731204

Telephone

+918906213211

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনের কথা:

Share