Bengali24x7.com

  • Home
  • Bengali24x7.com

Bengali24x7.com Dedicated 24×7 online Bengali news website, committed to providing the latest news across the world.

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।
27/08/2024

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

রাজনীতি নয় বিচার চাই ✊✊
17/08/2024

রাজনীতি নয় বিচার চাই ✊✊

রাজস্থানের কুলধারা গ্রামটা; ভূতের গ্রাম হিসেবে বিশ্ব  বিখ্যাত। ১৮২৫ সাল থেকে এই গ্রাম পুরোপুরি পরিত্যাক্ত। কোনো এক রাতে ...
02/08/2024

রাজস্থানের কুলধারা গ্রামটা; ভূতের গ্রাম হিসেবে বিশ্ব বিখ্যাত। ১৮২৫ সাল থেকে এই গ্রাম পুরোপুরি পরিত্যাক্ত। কোনো এক রাতে সমস্ত গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর থেকে অভিশপ্ত ভুতুড়ে গ্রাম হিসেবে এই গ্রামটি পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে সূর্যাস্তের পর এই তল্লাটে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন হলো কেন এখানে সূর্যাস্তের পর কাউকে আসতে দেওয়া হয়না? রাতের অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে? কৌতুহল বশত আমরা ASI থেকে স্পেশাল পারমিশন বের করেছিলাম এবং মধ্যরাতে কুলধারা গ্রামে এন্টার করেছিলাম। সাথে বেশি কেউ নয় আমি আর আমার ক্যামেরাম্যান। হারহিম করা ভিডিওটা চাইলে দেখতে পারেন ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে দিলাম।

কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সলমীর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রামটা এখন ধ্বংসপ্রাপ্ত। এই গ্রামটা পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা ১২৯১ সালে প্রতিষ্ঠিত হয়। সুলতানি যুগে পলিওয়ালরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায়। ব্যাবসায়িক দক্ষতা ছাড়াও পলিওয়ালরা কৃষিসংক্রান্ত জ্ঞানের জন্য সর্বজনবিদিত ছিল।

কিন্তু ১৮২৫ সালে কুলধারা এবং এর আশেপাশের আরও ৮৩ টি গ্রামের অধিবাসীরা এক রাতের ভিতরেই কোথায় যেন উধাও হয়ে যায়। স্রেফ উধাও। আজ পর্যন্ত এই গ্রামের উধাও হয়ে যাওয়া মানুষদের কারও কোন হদিশ খুঁজে পাওয়া যায়নি। লোকগাথা অনুযায়ী, এলাকার রাজপুত্র সেলিম/সালিম সিং, একবার গ্রাম পরিদর্শনে এসে গ্রামের সর্দারের মেয়ের প্রেমে পড়ে যান এবং বিয়ে করতে চান। যুবরাজ হুমকি দেয়, যদি তাঁর সাথে সর্দারের মেয়ের বিয়ে না দেয়া হয়, তবে গ্রামের উপর প্রচুর কর ধার্য করা হবে। কিন্তু ভিন্ন জাতের হওয়ায় গ্রামবাসীরা কেউ এই বিয়েতে রাজি হয় না।

সালিম সিংয়ের সাথে বিয়ে ঠেকাতে গ্রামের সর্দার এবং অন্য ৮৩ টা গ্রামের লোকসহ সবাই গ্রামত্যাগ করে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু রহস্যটা হল, কেউই এতগুলো মানুষকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে দেখেনি বা কোথায় তারা গিয়েছে কেউই জানেনা। তারা স্রেফ ভ্যানিসড্।

বর্তমানে এই গ্রামকে কেন্দ্র করে রিসোর্ট, হোটেল, লজ তৈরি হয়েছে। প্রতি বছর ললক্ষাধিক মানুষ এখানে ঘুরতে আসে। জয়শলমির থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত এই গ্রামে পৌছানোর জন্য রাস্তাঘাট, যানবাহনের উন্নতি হয়েছে। চাইলে এবারের পুজোর ছুটিতে যাওয়া যেতেই পারে রাজস্থান। ঘুরে দেখা যেতেই পারে কুলধরা গ্রাম। ভারতের সর্বসেরা ভুতুড়ে একটা গ্রাম।

আরও বিস্তারিত জানতে কৌতুহল হলে গুগলে অথবা ইউটিউবে গিয়ে kuldhara village night লিখে সার্চ দিতে পারেন।(লিঙ্ক কমেন্টে)

প্রতিবেদন টি ভালো লাগলে সেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন🙏
পেজটি প্রথম দেখে থাকলে একটা ফলো দিয়ে পরবর্তী প্রতিবেদনের জন্য উৎসাহ দেবেন 💞❤️

ধন্যবাদ 🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bengali24x7.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share