BardhamanNews

Call Website

BardhamanNews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BardhamanNews, Media, Burdwan.

ভালোবাসি বর্ধমান। আমার বর্ধমান।
Love Bardhaman.
খবর, বিনোদন, ভ্রমণ সম্পর্কিত তথ্যের জন্য নজর রাখুন। পরিবেশ বাঁচাতে সচেতনতা গড়ে তুলুন। বিদ্বেষ নয় সৌভ্রাতৃত্ব গড়ে উঠুক সর্বস্তরে।

ফের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুর নতুন জীবন মিললো। জটিল, ঝুঁকিপূর্ণ সফল অস্ত্রোপচার।
30/09/2026

ফের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুর নতুন জীবন মিললো। জটিল, ঝুঁকিপূর্ণ সফল অস্ত্রোপচার।

শিক্ষককে চেয়ার থেকে তুলে ক্লাসরুমে পড়ুয়াদের জ্ঞান বিতরণ করছেন বিজেপি নেতা। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। নিন্দার ঝড়...
23/09/2026

শিক্ষককে চেয়ার থেকে তুলে ক্লাসরুমে পড়ুয়াদের জ্ঞান বিতরণ করছেন বিজেপি নেতা। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। নিন্দার ঝড়।

ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে ক্রেডিট কার্ড দেওয়ার অছিলায় প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। ...
22/09/2026

ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে ক্রেডিট কার্ড দেওয়ার অছিলায় প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতেরা হল দীপক ভট্টাচার্য (৩২), অজিতাভ দে (৩৯) এবং সালেহা খাতুন ওরফে সাবিনা (৩৩)। প্রথম দুইজনের বাড়ি বর্ধমান এলাকায়। ধৃত মহিলার বাড়ি খণ্ডঘোষে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের কাছ থেকে পাঁচটি ক্রেডিট কার্ড উদ্ধার হয়েছে। অ্যাক্টিভেট ও ডিঅ্যাক্টিভ করার নামে গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা ও নগদ তুলে নিতো বলে অভিযোগ।

পূর্ব বর্ধমানের মেমারিতে সিপিএমের সভার অনুমতি বাতিল। সভা করার কথা ছিল শতরূপ ঘোষের। সভা বাতিল করতেই শতরূটের পোস্ট সমাজ মা...
22/09/2026

পূর্ব বর্ধমানের মেমারিতে সিপিএমের সভার অনুমতি বাতিল। সভা করার কথা ছিল শতরূপ ঘোষের। সভা বাতিল করতেই শতরূটের পোস্ট সমাজ মাধ্যমে। হিন্দি সিনেমার ডায়লগ লিখে কাকে কটাক্ষ করলেন!!!

22/09/2026

ভাইরাল ভিডিও। সাপে ও সারমেয়র দ্বন্দ্ব!

প্রখ্যাত চিকিৎসক এসকে দাস প্রয়াত হয়েছেন। এবার তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের।...
22/09/2026

প্রখ্যাত চিকিৎসক এসকে দাস প্রয়াত হয়েছেন। এবার তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ভুরি ভুরি অনিয়মের কারণে স্বাস্থ্য দফতরের কড়া ব্যবস্থা। তবে যে সব পড়ুয়া আগে ভর্তি হয়েছে তাদের পঠনপাঠন চালু থাকবে।

বিহারের ভাগলপুর থেকে এসে বর্ধমানে একের পর এক বাড়িতে চুরি। গভীর রাতে গুলতি ছুঁড়তো বাড়ির দরজা বা জানালায়। বাড়িতে লোক ...
20/09/2026

বিহারের ভাগলপুর থেকে এসে বর্ধমানে একের পর এক বাড়িতে চুরি। গভীর রাতে গুলতি ছুঁড়তো বাড়ির দরজা বা জানালায়। বাড়িতে লোক থাকলে লাইট জ্বালাবে। আর না থাকলে লাইট জ্বালাবে না। এইভাবে নিশ্চিত হয়ে ফাঁকা বাড়িতে চুরি চালতো চক্রটি। ধৃতরা হল দীপক কুমার (২৫), মিত আদিবাসী (২০), সুরিন্দর পাওয়ার (২৯) ও বিকাশ কারে (২৮)। তাদের সকলেরই বাড়ি বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জের হনুমানচক থানার দিলগরি ফটকে।

জাম্বো জিলাপি কারা কারা দেখেছেন বা চেখেছেন কমেন্ট করে জানাবেন।
19/09/2026

জাম্বো জিলাপি কারা কারা দেখেছেন বা চেখেছেন কমেন্ট করে জানাবেন।

19/09/2026

এক বছর অতিক্রান্ত। বিচার কবে!!!

দামোদরে দেখা মিললো ইলিশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এক মৎস্যজীবীর জালে শনিবার সকালে দুটি ইলিশ ধরা পড়ে। একটি অবশ্য ফসকে য...
19/09/2026

দামোদরে দেখা মিললো ইলিশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এক মৎস্যজীবীর জালে শনিবার সকালে দুটি ইলিশ ধরা পড়ে। একটি অবশ্য ফসকে যায়। জালের ফাঁক গলে পালায়। একটি অবশ্য ধরে আনতে পেরেছেন মৎস্যজীবী সনাতন সরকার। দামোদরে ফের ইলিশের দেখা মেলায় খুশি মৎস্যজীবীররা।

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when BardhamanNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category