30/08/2026
আহারে ৫টা ফুল মুহূর্তেই ঝরে গেল! 💔
গত শুক্রবার জুমার নামাজের সময় চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের একই পরিবারের ৫ মামাতো-ফুফাতো বোন (যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে) চুপি চুপি নদীতে নেমেছিল। ধারণা করা হয়, একজন আরেকজনকে বাঁচাতে গিয়েই তারা সবাই নদীর অতলে হারিয়ে যায়।
দুনিয়াতে যেভাবে তারা একসাথে ছিল, পাশাপাশি তাদের কবরও হলো। এত সাধের সন্তানদের এভাবে হারিয়ে ফেলা বাবা-মার বুকফাটা আর্তনাদ সহ্য করার মতো নয়।
আল্লাহ তাআলা ৫টি নিষ্পাপ শিশুকে জান্নাতবাসী করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন। 🤲
#চাঁপাইনবাবগঞ্জ #মর্মান্তিক_ঘটনা #শোক