Anandamela

Anandamela Anandamela (Bengali: আনন্দমেলা) is a children's periodical in the Bengali language published by ABP.

Also, with the Sunday issue of Ananda Bazar Patrika, the Bengali, daily newspaper, a colourful page is distributed free of cost- that page is named as Anandamela.

10/07/2026

আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যা তোমাদের কেমন লেগেছে জানিয়ো।

10/07/2026
‘দুরু দুরু বুকে, অতি সাবধানে পা ফেলে ফেলে ভিতরে ঢুকে বেশ অবাকই হল শ্যামল। কারণ, বাইরে থেকে যেমন মনে হচ্ছিল, তুলনায় মন্দি...
09/07/2026

‘দুরু দুরু বুকে, অতি সাবধানে পা ফেলে ফেলে ভিতরে ঢুকে বেশ অবাকই হল শ্যামল। কারণ, বাইরে থেকে যেমন মনে হচ্ছিল, তুলনায় মন্দিরের ভিতরটা অনেক পরিষ্কার। ঠিক যেমন আগে দেখেছিল, তেমনই। আর ওই তো, দেওয়ালের গায়ে সেই আলগা ইটের টুকরোটাকেও ও চিনে ফেলল। কী আশ্চর্য, ওটা এখনও অবিকল একই রকম আছে! বিস্ময়ে সে দিকে তাকিয়ে থাকে শ্যামল।’ আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে সুস্মিতা নাথের লেখা ধারাবাহিক উপন্যাস, ‘রহস্যঘেরা সে রাত’-এর নতুন পর্ব।
ছবি: রৌদ্র মিত্র।

‘নতুন বল হাতে সতেজ আলতাফের মোকাবিলা করার মতো আত্মবিশ্বাস এই মুহূর্তে রাজ্যে খুব বেশি ব্যাটারের নেই। আর পুরনো বলেও ওর কাঁ...
09/07/2026

‘নতুন বল হাতে সতেজ আলতাফের মোকাবিলা করার মতো আত্মবিশ্বাস এই মুহূর্তে রাজ্যে খুব বেশি ব্যাটারের নেই। আর পুরনো বলেও ওর কাঁটার মতো লেংথ আর লাইন, সঙ্গে দরকার মতো রিভার্স সুইং আর ইয়র্কারের সংমিশ্রণ ওকে প্রায় সম্পূর্ণ ফাস্ট বোলার করে তুলেছে। আর সেই সঙ্গে দিয়েছে এক বোলারের সবচেয়ে বড় অস্ত্র— আত্মবিশ্বাস। আলতাফ মনের গভীর থেকেই এই কথাটা বিশ্বাস করে যে, নিজের দিনে সে পৃথিবীর যে-কোনও ব্যাটারকে নাকানিচোবানি খাওয়াতে পারে।’ আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে সন্দীপ চৌধুরীর লেখা গল্প, ‘লাস্ট ওভার’।
ছবি: তারকনাথ মুখোপাধ্যায়

‘এটা খুব উদ্বেগের। সাধারণত এত বাজ আমাদের এই অঞ্চলে পড়ে না। এটা সম্পূর্ণ ভাবে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনকেই নির্দেশ...
08/07/2026

‘এটা খুব উদ্বেগের। সাধারণত এত বাজ আমাদের এই অঞ্চলে পড়ে না। এটা সম্পূর্ণ ভাবে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনকেই নির্দেশ করছে। পাশাপাশি, এখন যেহেতু সুপার এল নিনো সক্রিয়, এই ধরনের ঘটনা কিন্তু আরও চলতে থাকবে। এখনই থামবে না। উত্তর ভারতে (মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড) এবং দক্ষিণ বঙ্গ, এই অঞ্চলে আর সরাসরি ভাবে এই বছর মৌসুমি বায়ু প্রবেশ করতে পারবে না।’ আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যার ‘পরিবেশ’-এর পাতায় প্রকাশিত হয়েছে সুজীব করের নিবন্ধ, ‘আদৌ কি বর্ষা?’

‘আজকের ব্যবহারের সঙ্গে অন্য দিন মিলছে না। সামু বান্টিকে চিমটি কাটল। বান্টি কোনও আওয়াজ না করে সরে গেল। নিমেষে ফাঁকা হয়ে...
08/07/2026

‘আজকের ব্যবহারের সঙ্গে অন্য দিন মিলছে না। সামু বান্টিকে চিমটি কাটল। বান্টি কোনও আওয়াজ না করে সরে গেল। নিমেষে ফাঁকা হয়ে গেল গরম কফির কাপ। কাকু আজ যেন জেট প্লেনের স্পিডে চলছেন। তার পর বাচ্চুকাকু পকেট থেকে নস্যি রাখার বাহারি কৌটো বের করলেন। এর পরের চিত্রনাট্য জানা। এক টিপ নস্যি নিয়ে কাকু শুরু করবেন তাঁর পেটেন্ট গল্প। এখনও পর্যন্ত কোনও গল্প রিপিট হয়নি। আজ যদি ভূতের হয়, কাল পাহাড়ের, পরশু গাছপালার, পরের দিন জঙ্গলের বা ক্রিকেটের। কাকুর স্টক খুব ভাল। কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে অন্য রকম।’
আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে গৌরীশংকর গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প, ‘ডিম’।
ছবি: সুমন পাল

‘পপ-আপ বইয়ের এই খুব পুরনো রূপগুলো আসলে জড়িয়ে ছিল নানা বিষয়ের বইয়ের সঙ্গে। দ্বিমাত্রিক ছবি বা নকশা এঁকে ভাল করে বোঝানো য...
07/07/2026

‘পপ-আপ বইয়ের এই খুব পুরনো রূপগুলো আসলে জড়িয়ে ছিল নানা বিষয়ের বইয়ের সঙ্গে। দ্বিমাত্রিক ছবি বা নকশা এঁকে ভাল করে বোঝানো যায় না, এমন সব বিষয়ের জন্য এ রকম ভলভেল বইয়ের ভিতরে দেওয়া হত। ১৫৪০ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘অ্যাস্ট্রোনোমিকাম সিজারিয়াম’ (‘দি অ্যাস্ট্রোনমি অফ দ্য সিজার্স’) বইয়ের ভলভেলগুলো ইতিহাস সৃষ্টি করেছে। রাজা পঞ্চম চার্লসের উদ্যোগে জার্মান গণিতবিদ পেট্রাস অ্যাপিয়ানাস আট বছর ধরে এ বইয়ের কাজ করেন। রেনেসাঁস যুগের জ্যোতির্বিজ্ঞান চর্চায় এ বই আশ্চর্য প্রভাব ফেলেছিল।’ আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যার ‘বিচিত্রা’-র পাতায় প্রকাশিত হয়েছে আশিস পাঠকের লেখা নিবন্ধ, ‘চলতে-পারা বইয়ের কথা’।

‘কিন্তু এ কী! এটা কী হল? ও কিছু চাওয়ার আগেই যে জানলার ও পারে জমাট বাঁধা ছাই ছাই মেঘে ঢাকা পড়ে গেল সূর্যটা! আর ধ্রুবকে ভয়...
07/07/2026

‘কিন্তু এ কী! এটা কী হল? ও কিছু চাওয়ার আগেই যে জানলার ও পারে জমাট বাঁধা ছাই ছাই মেঘে ঢাকা পড়ে গেল সূর্যটা! আর ধ্রুবকে ভয়ানক চমকে দিয়ে পাশের ম্যাপল গাছটার উঁচু ডাল থেকে একটা ইগল তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে করতে ডানা ঝটপটিয়ে উড়ে পালাল। ইস! ধ্রুবর চোখ ফেটে জল চলে এল। ওর যে কিছু চাওয়ার সুযোগই হল না।’ আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে রাখী নাথ কর্মকারের লেখা গল্প, ‘সোনালি ইগল।’
ছবি: প্রসেনজিৎ নাথ।

আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যার দ্বিতীয় প্রচ্ছদকাহিনি, ‘চ্যবন ও সুকন্যার কথা’। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প নিয়ে সম...
06/07/2026

আনন্দমেলা ৫ জুলাই ২০২৬ সংখ্যার দ্বিতীয় প্রচ্ছদকাহিনি, ‘চ্যবন ও সুকন্যার কথা’। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প নিয়ে সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আকর্ষক এক চিত্রকাহিনি।

Address

Calcutta Bara Bazar

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Anandamela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category