Susamay's Voice

Susamay's Voice Writer & Singer
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'গভীর রাতে একা' কলকাতার আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত।
(2)

01/08/2026

Cute Cat

27/07/2026

দুটি ঠোঁটের নীরবতা হৃদয়ের কত কথা,
অনুভবে বুঝে নাও অন্তরে কিসে ব্যথা।।

27/07/2026

প্রেমের গান
গীতিকার সুসময় বিশ্বাস

(ওগো) রূপসী চাঁদ জোসনা ঢালো উজার করে,
নিশি পদ্মের রূপের ছটা মধু রাতে পড়ুক ঝরে।।

ফুল বাসরে গন্ধে মাতাল নিশাচর আসবে ছুটে,
রাতের মায়ায় আবেশ ঢেলে ফুলের মধু নেবে লুটে।
জোছনা মেখে প্রকৃতি ঐ জাগবে সারা নিশি ভরে।।

মধুর রাতে কোথায় ওগো গিয়েছ কি আমায় ভুলে,
তোমার কথা পড়লে মনে হৃদয় আজও ওঠে দুলে।
তুমি ছাড়া শূন্য বাসর প্রেমের গোলাপ গেল ঝরে।।

রচনাকাল 26/7/26

26/07/2026

প্রেমের গান
গীতিকার সুসময় বিশ্বাস

কতটুকু প্রেম মিলনে ভাসায়,
কতটুকু সুখ কেবলই হাসায়।
সুখদুঃখের এই চরাচরের
নাহি যে অন্ত শুধুই কাঁদায়।।

ভালোবাসার টানে বয়ে চলে নদী,
সাগরের বুকে সুখ মেলে যদি,
মোহনায় এসে মিলন শেষে
একূল ওকূল দুকূল হারায়।।

ভালোবেসে তাই চেয়ো না কিছু,
প্রতিদানে দুখ ছাড়ে না পিছু।
অনন্তের প্রেম দুর্লভ অতি
কেমনে তাহারে পাওয়া যায়।।

রচনাকাল 26/7/26

26/07/2026

ভক্তিমূলক গান
গীতিকার সুসময় বিশ্বাস

শয়নে স্বপনে হৃদয়ে বাজে
মধুর সুরে মহানাম,
নিত্য জপে তাঁর নামের মালা
পূর্ণ হবে মনস্কাম।।

ভেবে ভেবে মন বিষাদে মলিন
ছায়াপথে ছুটে হলো গো বিলীন।
শূন্য কায়া দেয় না ধরা
খুঁজে ফিরি তবুও শান্তিধাম।। .... পূর্ণ হবে মনস্কাম।

এজীবনে যাহা হয়নি পূরণ,
কেঁদে কেঁদে তা কোরো না স্মরণ।
আঁখি মেলে দেখো পথের দিশারী
ডাকছে তোমারে ঘনশ্যাম।। .... পূর্ণ হবে মনস্কাম।

রচনাকাল 26/7/26

20/07/2026

Address

Chakdaha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Susamay's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share