Rudram

Rudram সমাজের স্বার্থে সমাজের পাশে

19/07/2026

এবারে ২২ তম বর্ষে বাগানবাটী সার্বজনীন দুর্গা পূজা কমিটির "থিম উন্মোচনের" সুন্দর কিছু মুহূর্ত....✨

📽️ ভিডিও :- নিজস্ব।।

আগামী দিনের জন্য অনেক শুভ কামনা 🙏😊

Rudram RUDRAM(রুদ্রম) Family

18/07/2026

আমাদের প্রথম "Drone Shot" এর content হিসাবে তুলে ধরা হলো আমাদের চন্দননগরের ঐতিহ্যমন্ডিত রথযাত্রার একটি সুন্দর দৃশ্য...😊✨

চন্দননগরের ঐতিহ্যমন্ডিত রথযাত্রার কিছু বিশেষ বৈশিষ্ঠ্য:-

চন্দননগরের রথযাত্রা প্রায় ২৫০ বছরের প্রাচীন। ১৭৬৩ সালে চাল ব্যবসায়ী যাদবেন্দ্র ঘোষ শ্রীক্ষেত্র (পুরী) যাওয়ার পথে অসুস্থ হয়ে জগন্নাথদেবের স্বপ্নাদেশ পান এবং নিজ বাড়ির নিমগাছ দিয়ে রথ ও বিগ্রহ তৈরি করে এখানে রথযাত্রা শুরু করেন।

⚜️পূর্বতন রথ:- শুরুতে সম্পূর্ণ কাঠের রথে উৎসব হতো। পরবর্তীতে সেই কাঠ গঙ্গায় বিসর্জন দেওয়া হয়।
⚜️লোহার রথ:- কাঠের রথ জরাজীর্ণ হয়ে পড়লে, ১৯৬২ সালে সাধারণ মানুষের অনুদান ও চন্দননগর রথ পরিচালনা সমিতির উদ্যোগে ৬০ টন ওজনের একটি বিশাল লোহার রথ তৈরি করা হয়।
⚜️রথের গঠন:- ব্রেথওয়েট অ্যান্ড কোং (M/S Braithwait & Co. Ltd) দ্বারা নির্মিত এই রথটির উচ্চতা ৪০ ফুট এবং প্রস্থ ২২ ফুট। এতে ১৪টি চাকা রয়েছে এবং রথটির মাথায় ৯টি পিতলের চূড়া শোভা পায়।
⚜️ঐতিহাসিক গুরুত্ব:- পরাধীন ভারতে এই রথের মেলাকে কেন্দ্র করে বিপ্লবীরা গোপনে রাজনৈতিক খবরাখবর আদান-প্রদান করতেন এবং স্বাধীনতা সংগ্রামের লিফলেট বিলি করা হতো।

হৈমন্তীকা ১৪৩৩...✨কথিত আছে রথ টানলে মা দুর্গা আসে কিন্তুু আমাদের চন্দননগরবাসীর কাছে মা দুর্গা র সাথে আসেন মা জগদ্ধাত্রীও...
17/07/2026

হৈমন্তীকা ১৪৩৩...✨

কথিত আছে রথ টানলে মা দুর্গা আসে কিন্তুু আমাদের চন্দননগরবাসীর কাছে মা দুর্গা র সাথে আসেন মা জগদ্ধাত্রীও...😊🌼

এবারে রথযাত্রার পুণ্য তিথিতে কাঠামো ও খুঁটি পূজার মধ্যে দিয়ে মা জগদ্ধাত্রীর আগমনের শুভ সূচনা...🤩

📸 ছবিতে:-

🌼 বিবিরহাট চড়কতলা সার্বজনীন
🌼 বাগবাজার সার্বজনীন
🌼 লালবাগান পাদ্রীপাড়া সার্বজনীন
🌼 দিনেমারডাঙ্গা প্রতীক সংঘ সার্বজনীন (সুবর্ণ জয়ন্তী বর্ষ)
🌼 নতুনপাড়া সার্বজনীন
🌼 তেলিনিপাড়া কালীতলা সার্বজনীন
🌼 বারাসাত ব্যানার্জীপাড়া সার্বজনীন
🌼 কুন্ডুঘাট দালান সার্বজনীন
🌼 ডুপ্লেক্সপট্টি সার্বজনীন
🌼 ফটকগোড়া সার্বজনীন
🌼 কুঠিরমাঠ নর্থ সার্বজনীন
🌼 কলুপুকুর সার্বজনীন (সুবর্ণ জয়ন্তী বর্ষ)
🌼 বাউড়িপাড়া সার্বজনীন
🌼 হাটখোলা মনসাতলা সার্বজনীন
🌼 কিশোর সমিতি সার্বজনীন
🌼 বেশোহাটা সার্বজনীন
🌼 সার্কাস মাঠ সার্বজনীন
🌼 গোন্দলপাড়া সাতঘাট সার্বজনীন (হীরক জয়ন্তী বর্ষ)
🌼 খলিসানী সার্বজনীন



সকল পূজা কমিটিদের জন্য রইলো আন্তরিক শুভ কামনা। 🙏😊

Rudram RUDRAM(রুদ্রম) Family

আগামী ১৬ ই জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) রথযাত্রার পুণ্য তিথিতে দিকে দিকে মা দুর্গা ও মা জগদ্ধাত্রীর কাঠামো ও খুঁটি পূজার মধ...
14/07/2026

আগামী ১৬ ই জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) রথযাত্রার পুণ্য তিথিতে দিকে দিকে মা দুর্গা ও মা জগদ্ধাত্রীর কাঠামো ও খুঁটি পূজার মধ্যে দিয়ে হতে চলেছে এবারের পূজার "প্রারম্ভ"...✨😇

আপনাদের সকলের জন্য রইলো আগাম শুভ কামনা।। 😊🙏

Rudram RUDRAM(রুদ্রম) Family

চুঁচুড়া ধরমপুরের প্রায় ৩০০ বছরের ঐতিহাসিক শ্রী শ্রী মহিষমর্দ্দিনী মায়ের পুজো ২০২৬ 🙏🌼🔰 মৃৎশিল্পী:- শ্রী বীরেন পাল মহাশয়...
24/06/2026

চুঁচুড়া ধরমপুরের প্রায় ৩০০ বছরের ঐতিহাসিক শ্রী শ্রী মহিষমর্দ্দিনী মায়ের পুজো ২০২৬ 🙏🌼

🔰 মৃৎশিল্পী:- শ্রী বীরেন পাল মহাশয়।।

📸 ছবি:- Indronill Mallick (Group Admin)

Rudram RUDRAM(রুদ্রম) Family

৩৫ তম বর্ষে লোকনাথ ভবনে বাবা লোকনাথ এর পূজা ✨🙏রথের সড়ক, চন্দননগর হুগলী।।📸 ছবি:- নিজস্ব।অনেক শুভ কামনা রইলো আপনাদের জন্য ...
04/06/2026

৩৫ তম বর্ষে লোকনাথ ভবনে বাবা লোকনাথ এর পূজা ✨🙏

রথের সড়ক, চন্দননগর হুগলী।।

📸 ছবি:- নিজস্ব।

অনেক শুভ কামনা রইলো আপনাদের জন্য 😊🙏
Rudram RUDRAM(রুদ্রম) Family

দীর্ঘ ১৩৫ বছরের ঐতিহ্যমন্ডিত গন্ধেশ্বরী মায়ের পূজা ✨🌟 আয়োজনে:- রঘুনাথগঞ্জ দত্ত বাড়ি, মুর্শিদাবাদ।।🔵 প্রতিমা শিল্পী:- শ...
03/05/2026

দীর্ঘ ১৩৫ বছরের ঐতিহ্যমন্ডিত গন্ধেশ্বরী মায়ের পূজা ✨

🌟 আয়োজনে:- রঘুনাথগঞ্জ দত্ত বাড়ি, মুর্শিদাবাদ।।

🔵 প্রতিমা শিল্পী:- শ্রী দিলীপ দাস ও সন্দীপ দাস।।
🔵 সাজসজ্জা শিল্পী:- শ্রী শুভজিৎ গিরি।।

Rudram RUDRAM(রুদ্রম) Family

হৈমন্তীকা ১৪৩৩..✨আমাদের চন্দননগরবাসীর আবেগ, ভালোবাসা সবকিছুই মা জগদ্ধাত্রী কে ঘিরে...❤️🙏নববর্ষ, অক্ষয় তৃতীয়া এবং আজ বুদ...
01/05/2026

হৈমন্তীকা ১৪৩৩..✨

আমাদের চন্দননগরবাসীর আবেগ, ভালোবাসা সবকিছুই মা জগদ্ধাত্রী কে ঘিরে...❤️🙏

নববর্ষ, অক্ষয় তৃতীয়া এবং আজ বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিগুলিতে কাঠামো পূজার মাধ্যম দিয়ে শুরু হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠার শুভ সূচনা...✨

📸 ছবিতে রয়েছে:-
⚜️ গোন্দলপাড়া সাতঘাট সার্বজনীন (হীরক জয়ন্তী বর্ষ)**
⚜️ নাড়ুয়া সরকারপাড়া সার্বজনীন
⚜️ দিনেমারডাঙ্গা তালপুকুরধার সার্বজনীন (সুবর্ণ জয়ন্তী বর্ষ)**
⚜️ উত্তরাঞ্চল সার্বজনীন (হীরক জয়ন্তী বর্ষ)**
⚜️ বারাসাত ব্যানার্জীপাড়া মধ্যাঞ্চল সার্বজনীন (রজত জয়ন্তী বর্ষ)**
⚜️ দৈবকপাড়া সার্বজনীন



আপনাদের সকল পূজা কমিটির জন্য রইলো অনেক শুভ কামনা 🙏😊
Rudram RUDRAM(রুদ্রম) Family

Address

Chandannagar
Chandannagar
712136

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share