10/01/2026
দিদির আশীর্বাদ নিয়ে , ঘুগনির ব্যবসা শুরু করছি , আর কাজ বা চাকরী লাগবে না ।। 3 বারে অনেক কিছু পেয়েছি ।।। আর কত দেবেন সাধারণ মানুষ কে ।। কেউ আপনাদের মূল্য দিতে পারবে না ।। বেকার ছেলেদের বাড়ি বাড়ি জলের ব্যবসা শুরু করিয়েছেন , টাইম কলের জল বন্ধ করে গ্রাম অঞ্চলে , সাধারনত মানুষ ভুল বুঝবে , একমাত্র আমি ঠিক বুঝেছি । পাড়ার রাস্তা ঘাটের অবস্থা দেখে হয়তো সাধারণ মানুষ গাল মন্দ করেছে , এক মাত্র আমি বুঝতে পেরেছি , জল বাঁচাও অভিযান ...বৃষ্টির জল যাতে নষ্ট না হয় , বা কাদার রূপান্তরিত যদি হয় , তাহলে মাটির মূর্তি গড়াতে প্রচণ্ড উপকৃত করবে সাধারণ মানুষকে । এটাও একটা ব্যবসার দিক । মাটি কিনে কাদা বানানো দরকার পড়বে না । সকাল থেকে রাত পর্যন্ত শুধু শুনি দুর্নীতি আর দুর্নীতি , দূর পাগল সব এই গুলো একটা একটা পরিকল্পিত প্রচেষ্টা সরকারের , প্রতিটা মানুষ নিজে নিজেই যেনো স্বাবলম্বী হয়ে উঠতে পারে তাই পড়াশোনা না করেও তার জন্যে মোবাইল , সাইকেল , এটার জন্যে ভাতা , ওটার জন্যে ভাতা ইত্যাদি। যতই লিখবো, বা বলব কম পড়ে যাবে , তাই সর্বশেষে বলবো এই ধোয়া তুলসী পাতা সরকারের নামে অপপ্রচার করবেন না , দিদি ও মানবে না , বেশ কিছু ভালো মানুষও আছে তারও মানবে না ... নিজেকে প্রশ্ন করে , বিবেক কাজে লাগিয়ে , নিজে নিজেই স্বাবলম্বী হয়ে - গাছের মতো , এই যাত্রাপালাকে সফল্যমন্ডিত করুন ।।
বিশেষ দ্রষ্টব্য : কাউকে অপমানিত বা অসম্মান করা অভিপ্রায় নয় । সবটাই কাল্পনিক নিজের ফোন আর হাতের মাধ্যমে ।। বাকিটা বাস্তবের সাথে মিল পেলে নিজগুণে , নিজের চিন্তা ভাবনায় , নিজেকেই মাপ করে দেবেন।।