25/04/2026
Sittongএসে আমরা অনেকযুগ পিছিয়ে গিয়েছিলাম || ফোনএ যোগাযোগও বন্ধ হয়েছিল😌ব্যাকআপ ছাড়া যাওয়া যাবেনা
সকাল 7 টার মধ্যে চলে আসে bed tea,, এর স্বাদ ছিলো অতুলনীয়।।। এটা ছিল আমাদের দ্বীতিয় দিন, জল খাওয়ায় এ ছিল পুরী ঘুগনি স্যালাড,, এ গুলো খেয়ে বেরিয়ে পড়েছিলাম সাইড সিন এ, প্রথমে গিয়ে ছিলাম ১. যোগী ঘটে,, তারপর গিয়েছিলাম ২. নামথিং পোখরি লেক এখানে বজরঙ বলীর বিশালাকার মূর্তি রয়েছে আর চারিপাশ পাইন ফরেস্ট এর ঘন জঙ্গল।।। এর পর এখান থেকে গিয়েছিলাম এক প্রাচীন মনেস্ট্রি তে এর ওপর দিকে রয়েছে i love sittong লেখা একটা view point যেখান থেকে তোমরা দেখতে পাবে বরফে ধাকা কাঞ্চনজঙ্ঘা , এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম অরেঞ্জ বাগান দেখতে সেখানে আমরা কিছু কমলালেবু ও কিনে এনেছি,, এর পর ফিরে এসেছিলাম হোম স্টে তে,, আজ দুপুরে মেনু ছিল ভাত ডাল ডিম এর ঝোল সবজি আর পাপাড় ভাঁজা,, খেয়ে একটু ঘুম দিয়ে রুম এর সামনে ছাদে বসে সিটং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে ভুলেই গিয়েছি এর পর একটু রুম এ গোছা গোছি করে দেখি সন্ধ্যে তে চলে এসেছে কফি আর গরম গরম চিকেন পকোড়া,, রাত্রে রুটি চিকেন ,, এখানে প্রতিটা হোম স্টে তে এই রকম খাওয়ায় দিয়ে থাকে,, তবে এদের অতিথিওটা আমার personally খুবই ভালো লেগেছে, ভেবেছি এখানে আবার আসবো,।।
গরমে শীতের আমেজ নিতে সিটং | Sh*ttong | Sittong Tour Guide | Sittong Homestay | Sittong Tourist Spot
*************************************