Common Man

Common Man আপনি নিশ্চিন্তে পেজটি ফলো করতে পারেন, এই পেজ ফলো করে কারোও কোনো ক্ষতি হয় নাই
(3)

আন্তর্জাতিক বধির দিবস ও জাতীয় ক্রীড়া দিবসে কৃতী ডেফ পড়ুয়া ও ক্রীড়াবিদদের সম্মাননাআন্তর্জাতিক বধির দিবস, ভারতীয় সাই...
30/08/2026

আন্তর্জাতিক বধির দিবস ও জাতীয় ক্রীড়া দিবসে কৃতী ডেফ পড়ুয়া ও ক্রীড়াবিদদের সম্মাননা

আন্তর্জাতিক বধির দিবস, ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ দিবস ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জলপাইগুড়ি ডিএসএ অফিসের কনফারেন্স রুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলা ডেফ অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি জেলা ডেফ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের সম্মানিত করা হয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যা সরকার ও অপর্ণা চক্রবর্তীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মহিলা ক্রিকেটে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের জন্য বিদ্যা সরকার, ভগবতী রায়, সোনালী বিশ্বাস, সায়ন্তনী রায় ও পূজা সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় স্তরে পদকজয়ের জন্য প্রত্যুষ ভট্টাচার্য ও প্রশান্ত হালদার এবং বিভিন্ন স্তরে ক্রীড়া পারফরম্যান্সের জন্য বাবু বর্মন, সাহেব হুসেন ও নয়ন কুমারকেও পুরস্কৃত করা হয়।

এদিন ছয়জন জুনিয়র খেলোয়াড়— নিশান্ত কুমার, বাবু বর্মন, সাহেব হুসেন, পূজা সরকার, অন্তরা চক্রবর্তী ও অন্যান্য রায়—আনুষ্ঠানিকভাবে জেলা ডেফ ক্রীড়া সংস্থায় যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গীতা কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন শাশ্বতী গুহ রায়, দিলীপ শা, সুজয় পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সদস্যরা।

শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে ডেফ সমাজের সাফল্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান নতুন প্রজন্মের খেলোয়াড় ও শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

27/08/2026

উত্তরপ্রদেশের কানপুরে ভেঙে পড়ল একটি ট্রেনি বিমান।

দুর্ঘটনায় এক পাইলটের মৃ///ত্যু হয়েছে, অপর পাইলট আহত হয়েছেন।

বন্যাবিধ্বস্ত নেপালের পাশে ভারত, পাঠানো হচ্ছে ১০ টন জরুরি ত্রাণ ও ওষুধ......
26/08/2026

বন্যাবিধ্বস্ত নেপালের পাশে ভারত, পাঠানো হচ্ছে ১০ টন জরুরি ত্রাণ ও ওষুধ......

26/08/2026

তারাপীঠের অগ্নিকাণ্ডে মৃ/ত রাকেশের পরিবারকে
নয় লক্ষ টাকার ক্ষতিপূরণ

26/08/2026

তিব্বত-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, মুহূর্তে তলিয়ে গেল ইমিগ্রেশন সেন্টার এলাকা

নেপালে হড়পা বানে ৩৮৪ পর্যটক নিখোঁজ, তালিকা প্রকাশ পর্যটন বোর্ডেরনেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, বন্যায...
26/08/2026

নেপালে হড়পা বানে ৩৮৪ পর্যটক নিখোঁজ, তালিকা প্রকাশ পর্যটন বোর্ডের

নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, বন্যায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয়। বাকি পর্যটকদের জাতীয়তা যাচাই করা হচ্ছে।

26/08/2026

সিলিন্ডার উদ্ধারে জীবনের ঝুঁকি..

ভয়াবহ বন্যার পর নেপালে ধ্বংসস্তূপের মধ্যে গ্যাস সিলিন্ডার উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গেল স্থানীয়দের

Indian Embassy in Nepal issues emergency numbers for assistance and information for Indian nationals impacted by Nepal f...
26/08/2026

Indian Embassy in Nepal issues emergency numbers for assistance and information for Indian nationals impacted by Nepal flash floods

+977 985 131 6807
+977 970 910 7500

26/08/2026

নেপালে উদ্ধার অভিযানে নামল সেনা, বন্যার পর শত শত মানুষ নিখোঁজ

26/08/2026

প্রকৃতি ও ভালোবাসার মেলবন্ধন!
মহিলাদের হাতে তৈরি পরিবেশবান্ধব অভিনব রাখি

Address

Dhupguri
735210

Telephone

+917001006824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Common Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Common Man:

Shortcuts

Share

Category