BJP Durgapur Purba Assembly

BJP Durgapur Purba Assembly BJP Bardhaman District Org..

01/09/2026
31/08/2026

কখনও কখনও একটি ছোট্ট মুহূর্তই অনেক বড় কথা বলে যায়!

বৃষ্টিতে ভিজে যাওয়া দুই খুদেকে দেখে থেমে গেলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। নিজের উত্তরীয় দিয়ে স্নেহভরে মুছে দিলেন তাদের ভেজা মাথা। মুহূর্তটি হয়তো খুব ছোট, কিন্তু এই সামান্য যত্নের মধ্যেই লুকিয়ে থাকে একজন মানুষের বড় হৃদয়। কিছু মুহূর্ত ছবি হয়ে থাকে, আর কিছু মুহূর্ত মানুষের মনে থেকে যায়।

28/08/2026

কবজিতে স্নেহের পবিত্র বন্ধন, মুখে নিষ্পাপ হাসি! ❤️

রাখিবন্ধনের শুভক্ষণে ছোট্ট মেয়েরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাতে রাখি পরিয়ে দিল। তাদের ভালোবাসা আর আন্তরিকতায় ৭, লোক কল্যাণ মার্গের পরিবেশ মুহূর্তেই ভরে উঠল আনন্দ ও আপনজনের উষ্ণতায়।

খুদেদের সঙ্গে Hi5, হাসি-ঠাট্টা আর আশীর্বাদ স্নেহ, ভালোবাসা ও আপনত্বের এই বন্ধন সত্যিই অমূল্য।

27/08/2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ১০ টন HADR (Humanitarian Assistance and Disaster Relief) সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে।

এই কঠিন সময়ে প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে ভারত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

25/08/2026

আজ সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ উপস্থিত থেকে বহু মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলাম। প্রত্যেকের সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছি।

23/08/2026

যারা আমাদের ভোট দেননি, তারা জীবনে দেবেন না, রাস্তায় গড়াগড়ি খেলেও কোনও লাভ হবে না, এই সরকার মাথা নত করবে না - যারা যোগ্য, তারা ঠিকই টাকা পাবেন! ২ কোটি ৯২ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন, সব যোগ-বিয়োগ ৫ বছর পরে হবে।

22/08/2026

১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। আগামী দিনেও আরও যদি কোনও মহিলা এই সুবিধা পাওয়ার যোগ্য হন, তাদেরও এই প্রকল্পের আওতায় এনে টাকা দেওয়ার ব্যবস্থা করব। অথচ খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া তৃণমূল মাত্র ২০ জনকে নিয়ে রাস্তায় আন্দোলন করার চেষ্টা করছে। আপনাদের এই ধরনের রাজনীতি আর চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন চায়, প্রকৃত সুবিধা চায়, আর সেই কাজই আমরা করে যাব।

20/08/2026

দুর্গাপুরে __
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

16/08/2026

যতদিনই ভারতে থাকুক না কেন, ‘বন্দে মাতরম্’-এর ‘ত্বম্ হি দুর্গা দশপ্রহরণধারিণীম্’-এর অন্তর্নিহিত ভাবকে বোঝার ও গ্রহণ করার মানসিকতা তাদের কখনওই তৈরি হতে পারে না।

ইটালীয় মহিলাকে ‘রাষ্ট্রজননী’ হিসেবে মান্য করা ক্ষমতালোভী কংগ্রেস নেতাদের এই ভিডিও দেখে লজ্জিত হওয়া উচিত। এই ঘটনার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।

কংগ্রেস আরও একবার প্রমাণ করল, দেশের জাতীয় গান ‘বন্দে মাতরম্’-এর প্রতি তাদের মনে বিন্দুমাত্র সম্মান নেই। জাতীয় গানের সম্পূর্ণ পরিবেশনার সময় সেটিকে থামানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।

জাতীয় চেতনা ও দেশাত্মবোধের সঙ্গে আপস করাই যে কংগ্রেসের প্রকৃত মানসিকতা, এই ঘটনা তা আরও একবার স্পষ্ট করে দিল।

Address

Durgapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Durgapur Purba Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share