The Golden Bengal

The Golden Bengal SOCIAL WORKER

07/08/2026

Need URGENT ab- group blood in IQ city hospital

*সঙ্ঘ প্রভাবিত সর্বভারতীয় ক্রীড়া সংগঠন "ক্রীড়া ভারতী" পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন দুর্গাপুরে* পশ্চিমবঙ্গে বিগত বিধান...
06/08/2026

*সঙ্ঘ প্রভাবিত সর্বভারতীয় ক্রীড়া সংগঠন "ক্রীড়া ভারতী" পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন দুর্গাপুরে*

পশ্চিমবঙ্গে বিগত বিধানসভা নির্বাচনে পট পরিবর্তন হয়েছে।ক্ষমতাচ্যুত হয়েছে দীর্ঘ ১৫বছরের তৃণমূল শাসক। এসেছে বিজেপি সরকার। আর গেরুয়া শিবিরের এই অনুকুল সময়ে সমস্ত জাতীয়তাবাদী খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, প্রশিক্ষক, রেফারি, বিভিন্ন খেলার একাডেমি ও অ্যাসোসিয়েশন সদস্যদের তাদের সংগঠনের ছাতার তলায় আনতে তৎপর হয়েছে 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ' (আরএসএস) প্রভাবিত ক্রীড়ার সংগঠন "ক্রীড়া ভারতী"। ৫ই আগস্ট বুধবার দুর্গাপুর শহরের এজোন অঞ্চলের নেতাজি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এই সর্ব ভারতীয় খেল বিষয়ক সংগঠনের বিশাল জেলা সম্মেলন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেছিলেন এই কার্যক্রমে। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সহ সম্পাদক (প্রচারক)শ্রী মধুময় নাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গ সহ কার্যবাহ অচ্যুত হাজরা,ক্রীড়া ভারতী মধ্যবঙ্গ সম্পাদক স্বদেশ বিশ্বাস,
এছাড়াও অর্জুন আওয়ার্ডি রাইফেল শ্যুটার ভগীরথ সামই,আন্তর্জাতিক powerlifter সীমা দত্ত ও weigtht lifter কৌস্তভ ঘোষ ।

রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও বিধায়ক লক্ষন ঘোরুই উপস্থিত ছিলেন

এই সংস্থার সর্ব ভারতীয় সহ সম্পাদক মধুময় নাথ জানিয়েছেন,
খেলাধুলার মাধ্যমে সুস্থ ভারত সমর্থ ভারত গড়ার লক্ষ্যে ১৯৯২ সালে ক্রীড়া-ভারতী প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য হল প্রত্যেককে তাদের বয়স ও সামর্থ অনুযায়ী আনন্দের জন্য খেলতে উৎসাহিত করা। সমাজে ক্রীড়া সুলভ মনোভাব গড়ে তোলার জন্য এটি অপরিহার্য। দেশের প্রতিষ্টিত খেলাধুলার পাশাপাশি ভারতীয় খেলাধুলার প্রচার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষন বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে জাতীয় চরিত্রের বিকাশ ঘটানোর লক্ষ্যে ক্রীড়া-ভারতী দেশের সমস্ত রাজ্য জুড়ে ৫৫০ টি জেলায় তার কার্যক্রম প্রসারিত করেছে। ক্রীড়া-ভারতী দেশে ক্রীড়া সংস্কৃতির জাগরণ ঘটিয়ে অন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের দেশকে শীর্ষস্থানীয় করে তুলতে প্রয়াস করে যাচ্ছে।

আরেক প্রান্ত কর্মকর্তা স্বদেশ বিশ্বাস জানান,
আমাদের সংগঠণের বার্ষিক আবশ্যিক কার্যক্রম:-
ক্রীড়া-ভারতীয় প্রতিষ্ঠা দিবস (হনুমান জয়ন্তী),আন্তর্জাতিক যোগদিবস (২১শে জুন),সূর্য নমস্কার (সূর্যসপ্তমী),ক্রীড়াজ্ঞান পরীক্ষা
আরও জানান,
" উন্নত ভারত রাজপথ ক্রীড়াঙ্গন থেকেই তৈরি হবে। ক্রীড়া-ভারতী পশ্চিম বর্ধমান জেলার সকল খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংস্থা, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংশ্লিস্ট সামাজিক সংগঠন এবং ক্রীড়ার উন্নয়নে নিঃস্বার্থভাবে কর্মরত সংস্থা ও ব্যক্তিদের কাছে আবেদন ও আহ্বান জানাচ্ছে। আসুন আমরা সকলে একত্রিত হয়ে জেলা তথা রাজ্য ও দেশে ক্রীড়া ও খেলোয়াড়দের জন্য একটি সম্পূর্ণ স্বচ্ছ সুস্থ ও সক্ষম ক্রীড়াজগত গড়ে তুলি।"

সংস্থার তরফ থেকে চিরঞ্জিত ধীবর জানান,আমাদের সংগঠণের উদ্দেশ্যঃ-খেলার মাধ্যমে চরিত্র নির্মান, চরিত্র নির্মানের মাধ্যমে রাষ্ট্র নির্মান।

সুস্থ ভারত- সমর্থ ভারত-

ভারতীয় খেলার প্রচার প্রসার।

দেশপ্রেমিক ক্রীড়াবিদ গড়ে তোলা।

এবং লক্ষ্য হল:-

খেলাধূলায় সকলের অংশ গ্রহন।

ভারতীয় খেলাধূলার সৃজনশীল কাজ।

ক্রীড়া কেন্দ্র, ব্যায়াম কেন্দ্র, যোগ এবং আত্মরক্ষা কেন্দ্র গঠন।

খেলার কাঠামোতে ভারতীয়ত্ব গড়ে তোলা।

প্রতিটি গ্রামে একটি খেলার মাঠ এবং সেই মাঠে একটি ক্রীড়াকেন্দ্রের চালানো।

নমস্কার আশা করি কুশলে আছেন। আগামী *৫ই আগস্ট ২০২৬ (বুধবার) বিকেল ৪ ঘটিকায়* (Rss) সঙ্ঘের খেল বিষয়ক অনুসারি সংগঠন *ক্রীড়...
03/08/2026

নমস্কার
আশা করি কুশলে আছেন। আগামী *৫ই আগস্ট ২০২৬ (বুধবার) বিকেল ৪ ঘটিকায়* (Rss) সঙ্ঘের খেল বিষয়ক অনুসারি সংগঠন *ক্রীড়া ভারতী* র পশ্চিম বর্ধমান *জেলা সম্মেলন* অনুষ্ঠিত হবে।
*স্থান - নেতাজি ভবন, এজোন, দুর্গাপুর*

উক্ত অনুষ্ঠানে সকল রাষ্ট্রবাদী ক্রীড়াবিদ,ক্রীড়া প্রেমী, কোচ,রেফারি,সকল প্রকার স্পোর্টস অ্যাসোসিয়েশন ও একাডেমির সদস্য, স্পোর্টিং ক্লাবের সদস্য, স্কুল -কলেজ ও বিশ্ববিদ্যালয়ের P.ED শিক্ষক শিক্ষিকা দের আমন্ত্রণ জানাই।

*উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিচের গুগল ফর্ম টি পূরণ করুন*
https://form.svhrt.com/6a6947298460ea8504ed5509

Urgent
03/08/2026

Urgent

আজ থেকেই জাতীয় জনগণনা পোর্টালে মোবাইলে স্ব-পঞ্জীকরণ করে ফেলুন। যেমন আমি করলাম। লিংক টা দিয়ে দিলাম। আর হ্যাঁ, স্ব-গণনা আই...
01/08/2026

আজ থেকেই জাতীয় জনগণনা পোর্টালে মোবাইলে স্ব-পঞ্জীকরণ করে ফেলুন। যেমন আমি করলাম। লিংক টা দিয়ে দিলাম। আর হ্যাঁ, স্ব-গণনা আই ডি টি অবশ্যই লিখে রাখুন, ১৬ তারিখ থেকে আপনার ঘরে enumerators রা আসবেন, তাদের কে দিয়ে দেবেন।
লিংক👇
https://se.census.gov.in/

সাদর আমন্ত্রণ
01/08/2026

সাদর আমন্ত্রণ

𝐄𝐱𝐜𝐞𝐬𝐬 𝐋𝐮𝐠𝐠𝐚𝐠𝐞 𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠  :  অনলাইনেই হবে ট্রেনের এক্সেস লাগেজের বুকিং!    August 01, 2026এই সময়: যাত্রী পরিষেবায় আরও এক ধ...
01/08/2026

𝐄𝐱𝐜𝐞𝐬𝐬 𝐋𝐮𝐠𝐠𝐚𝐠𝐞 𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 : অনলাইনেই হবে ট্রেনের এক্সেস লাগেজের বুকিং!
August 01, 2026
এই সময়: যাত্রী পরিষেবায় আরও এক ধাপ উন্নতি ভারতীয় রেলের। ৩১ জুলাই থেকে কনফার্মড রিজ়ার্ভড টিকিটের যাত্রীদের জন্য অনলাইনে এক্সেস লাগেজ বুক করার সুবিধা চালু হয়েছে। এত দিন যাত্রীদের নির্ধারিত সীমার বেশি লাগেজ সঙ্গে নেওয়ার জন্য যাত্রার আগে স্টেশনের পার্সেল বিভাগে গিয়ে আলাদা করে বুকিং করতে হতো। নতুন ব্যবস্থায় সেই ঝক্কি অনেকটাই কমবে—এমনটাই আশা করা হচ্ছে।

রেল বোর্ডের নির্দেশে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার পরে এই পরিষেবা চালু হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি)–এর অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে রিজ়ার্ভড টিকিট কাটার সময়েই যাত্রীরা অতিরিক্ত লাগেজ বহনের তথ্য জানাতে পারবেন। তবে এই সুবিধা কেবলমাত্র কনফার্মড রিজ়ার্ভড টিকিট যাঁদের রয়েছে, তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং নির্ধারিত ওজনসীমার মধ্যে রিজ়ার্ভড কামরায় বহনযোগ্য ব্যক্তিগত লাগেজের ক্ষেত্রেই এটি কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় কী থাকবে?

টিকিট বুকিংয়ের সময়ে যাত্রী এক্সেস লাগেজের তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে সংশ্লিষ্ট শ্রেণির বিনামূল্যে বহনযোগ্য লাগেজের সীমা, সর্বোচ্চ অনুমোদিত ওজন, নিষিদ্ধ সামগ্রীর তালিকা, অতিরিক্ত মাশুল এবং নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার তথ্য দেবে। ফলে যাত্রী আগেই নিজের লাগেজ সংক্রান্ত সব হিসেব জানতে পারবেন।

কতটা ‍লাগেজ বহনের অনুমতি রয়েছে এখন?

রেলের নিয়ম অনুযায়ী এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বিনামূল্যে বহন করা যাবে। অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়ার অনুমতি মিলবে।

এসি টু-টিয়ারে বিনামূল্যে ৫০ কেজি এবং সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত বহন করা যাবে।

এসি থ্রি-টিয়ার, এসি থ্রি ইকনমি এবং এসি চেয়ার কারে সর্বোচ্চ অনুমোদিত লাগেজের পরিমাণ ৪০ কেজি। এই শ্রেণিগুলিতে সাধারণত অতিরিক্ত লাগেজ বুক করার সুযোগ থাকবে না, কারণ বিনামূল্যের সীমাই সর্বোচ্চ অনুমোদিত সীমার সমান।

স্লিপারে বিনামূল্যে ৪০ কেজি এবং সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে।

দ্বিতীয় শ্রেণিতে বিনামূল্যে ৩৫ কেজি ও সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত অনুমোদন রয়েছে।

লাগেজের আয়তন কতটা থাকতে পারে?

লাগেজের আয়তন সম্পর্কেও স্পষ্ট নির্দেশিকা দিয়েছে রেল। এসি থ্রি-টিয়ার, এসি থ্রি ইকনমি ও এসি চেয়ার কারে সর্বোচ্চ ৫৫ সেন্টিমিটার X ৪৫ সেন্টিমিটার X ২২.৫ সেন্টিমিটার মাপের ব্যাগ নেওয়া যাবে। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার, স্লিপার ও সাধারণ শ্রেণিতে সর্বোচ্চ ১০০ সেন্টিমিটার X ৬০ সেন্টিমিটার X ২৫ সেন্টিমিটার মাপের লাগেজ বহনের অনুমতি থাকবে।

এক্সেস লাগেজের মাশুল কত?

অতিরিক্ত লাগেজের জন্য স্বাভাবিক লাগেজ ভাড়ার দেড় গুণ মাশুল দিতে হবে। ন্যূনতম মাশুল ৩০ টাকা এবং ১০ কেজির ধাপে হিসেব করা হবে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ধরা হবে ৫০ কিলোমিটার।

যাত্রীকে কী করতে হবে?

অনলাইন বুকিংয়ের জন্য যাত্রীকে ভারতীয় রেলের পার্সেল পোর্টালে লগ–ইন করে উৎস ও গন্তব্য স্টেশন, ট্রেনের বিবরণ এবং ই-ফরওয়ার্ডিং নোট পূরণ করতে হবে। নির্ধারিত দিনে লাগেজ ও ই-ফরওয়ার্ডিং নোটের প্রিন্টআউট নিয়ে স্টেশনে জমা দিলে ওজন যাচাইয়ের পরে চূড়ান্ত ভাড়া নেওয়া হবে এবং রেলওয়ে রসিদ (আরআর) দেওয়া হবে। পরে 'ট্র্যাক অ্যান্ড ট্রেস' ব্যবস্থার মাধ্যমে লাগেজের অবস্থান জানা যাবে। গন্তব্য স্টেশনে লাগেজ পৌঁছলে এসএমএসের মাধ্যমে যাত্রীকে জানানো হবে এবং মূল রেলওয়ে রসিদ দেখিয়ে লাগেজ সংগ্রহ করা যাবে। নতুন এই ব্যবস্থার ফলে অতিরিক্ত লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের সময় ও হয়রানি—দুটোই কমবে বলেই রেলের আশা।

আপনার জনগণনা আপনিই করুন এই ভাবে
01/08/2026

আপনার জনগণনা আপনিই করুন
এই ভাবে

যারা কলেজে ভর্তি হতে পারোনি বা কলেজে সাবজেক্ট চেঞ্জ করতে চাও।। পুনরায় সুযোগ রয়েছে।
31/07/2026

যারা কলেজে ভর্তি হতে পারোনি বা কলেজে সাবজেক্ট চেঞ্জ করতে চাও।। পুনরায় সুযোগ রয়েছে।

Address

Ward:: 10
Durgapur
713204

Alerts

Be the first to know and let us send you an email when The Golden Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Golden Bengal:

Shortcuts

Share