01/10/2025
আজ মা ফিরে যাবে কৈলাস। সত্যি কথা বলতে আমরা কেউ এতটুকুও কষ্ট পাবো না, আমরা এমনই পাষণ্ড আনন্দ উল্লাসে মাতবো।বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই বিসর্জন টাকে সেলিব্রেশন করবে।
মায়ের বিসর্জনের আগে হিন্দু সধবাদের মধ্যে সিঁদুর পড়ানোটাই এক মাত্র শাস্ত্রীয় রীতি । কিন্তু আবির খেলা, যে কোনো বিসর্জনের জন্য চরম ভুল।
শাস্ত্র মতে প্রতিমা বিসর্জনে আবির দেওয়া শাস্ত্রসম্মত নয়, কারণ বিসর্জন একটি পবিত্র প্রক্রিয়া যা প্রতিমাকে জলে ভাসিয়ে ঈশ্বরের নিরাকার রূপে ফিরিয়ে দেওয়ার প্রতীক। এই সময় আবির ব্যবহার করা বিসর্জনের গভীর ও আধ্যাত্মিক তাৎপর্যের পরিপন্থী।
আবির শব্দের অর্থ ফাগ বা একপ্রকার রক্তবর্ণ চূর্ণ
বিশেষ , আবির শব্দের অর্থ থেকে পরিষ্কার যে এর রঙ লাল। সবুজ বা গেরুয়া নয়। আবির মূলত আনন্দ, উৎসব ও মিলনের প্রতীক। এটি বিসর্জনের পবিত্রতা ও আধ্যাত্মিকতাকে ক্ষুণ্ন করে।
সাধারণত দুর্গাপূজার বিজয়া দশমীর দিন মানুষ একে অপরের সঙ্গে আবির খেলে আনন্দ ভাগ করে নেয়। এই সময় আবির খেলার রীতিটি মূলত একটি সামাজিক ও ঐতিহ্যবাহী প্রথা, যা বিসর্জনের মূল উদ্দেশ্য থেকে ভিন্ন।
সর্বোপরি আবির খেলার রীতি যদি সামাজিক ও ঐতিহ্যবাহী প্রথা হয়েই থাকে, তাহলে সেটা যথাযথ আবির দিয়েই খেলা হোক, রাজনীতির রঙে সবুজ বা গেরুয়া রঙে না। সনাতনী প্রথা সনাতনী ভাবেই পালিত হোক।
শুভ বিজয়া