20/07/2026
অভিশাপ আমি দিচ্ছি না কারণ আমি জানি অভিশাপ দেওয়ার চেয়েও বড় একটা আদালত আছে। তবে বুকভাঙ্গা এই আর্তনাদ নিয়ে আজ খোদার দরবারে খুব করে একটা জিনিসই চাই!
হে প্রতিপালক প্রার্থনায় বসে জায়নামাজ ভিজিয়ে দেওয়া আমার প্রতিটি ফোঁটা অশ্রুর নিখুঁত হিসাব তুমি নিও। সেগুলোর একটা ফোঁটাও যেন বৃথা না যায়। অন্যায়ভাবে পাওয়া প্রতিটি আঘাত প্রতিটি নির্মম বেঈমানি আর বিশ্বাসের নামে করা প্রতিটি প্রতারণার হিসাব তুমি এই দুনিয়াতেই নিও।
পরকাল তো অনেক দূরের পথ আমি শুধু চাই—যেই মানুষগুলো ছলনা করে আমার নিষ্পাপ হৃদয়টা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে তাদের কেমন পরিণতি হয় সেটা যেন আমি এই দুনিয়াতেই আমার নিজের দুই চোখে দেখে যেতে পারি। আমার বুকের ভেতর জমে থাকা এই ভারী দীর্ঘশ্বাসের বদলে বুকভরে একটুখানি শান্তির নিঃশ্বাস নিয়ে যেন একদিন আমি চোখ বুজতে পারি।
যারা আমার সরলতাকে দুর্বলতা ভেবেছে, আমাকে নির্মমভাবে ভেঙেছে আর দিনের পর দিন নিঃশব্দে কাঁদিয়েছে—তারা যেন একদিন অন্তত উপলব্ধি করতে পারে কষ্টের তীব্র ভার কাকে বলে! মানুষ ভাঙলে ভেতরটা কেমন করে গুঁড়িয়ে যায় কতটা নিঃসহায় লাগে সেই জীবন্ত নরকের অনুভব যেন তাদেরও একদিন হয়। তারা যেন বুঝতে পারে কারও আবেগকে খেলনা বানিয়ে এভাবে পার পাওয়া যায় না।
মনে রেখো সৃষ্টিকর্তা কারও একার নন... তিনি অন্যায়কে হয়তো সাময়িক প্রশ্রয় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। তিনি ছাড় দেন কিন্তু বিচার করতে ভোলেন না। আজ আমি কাঁদছি, কিন্তু একদিন এই অন্যায়ের অপরাধবোধে তোমার চুরমার হওয়া অহংকার আর তীব্র আফসোস দেখার অপেক্ষায় রইলাম।
প্রকৃতির আদালত বড় নিষ্ঠুর সেখানে প্রতিটি কান্নার হিসাব সুদ-আসলে চুকিয়ে দিতে হয়। আজ আমার নীরবতাই হোক আগামীর সেই যন্ত্রণার কারণ। 😓💔