Humaun Chowdhury 99

Humaun Chowdhury 99 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humaun Chowdhury 99, Digital creator, Guwahati.
(20)

১. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
২. لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
৩. الْحَمْدُ لِلَّهِ
৪. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ

28/04/2026

ছবি তোলা প্রসঙ্গে যা বললেন__আল্লামা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর

25/04/2026

হযরত আবু মুযাফফার বিন আ'ব্দুল্লাহ খাইয়াম সমরকন্দী رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ বলেন, একদিন আমি পথ ভুলে গেলাম। হঠাৎ একজন বুযুর্গকে দেখতে পেলাম, তিনি বললেন,"আমার সাথে এসো।” আমি তাঁর সাথে হাঁটতে লাগলাম। আমার মনে হলো উনি হযরত খিযির عَلَيْهِ السَّلَام হবেন। জিজ্ঞাসা করার পর জানালেন তাঁর নাম খিযির। তাঁর সাথে আরও একজন বুযুর্গ ছিলেন। জিজ্ঞাসা করার পর বললেন, উনি ইলিয়াস عَلَيْهِ السَّلام। আরয করলাম, মাহান আল্লাহ আপনার উপর দয়া করুন। আপনারা দুই হযরত কি নবী করীম صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم'এর যিয়ারত লাভ করেছেন? তাঁরা জানালেন, হ্যাঁ। বললাম, রাসূলুল্লাহ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم 'এর কাছ থেকে শোনা কোনো বাণী শোনান যাতে আমি আপনাদের থেকে বর্ণনা করতে পারি। তাঁরা বললেন, আমরা রাসূলে করীম صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم কে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার অন্তর থেকে নিফাক্ব এমনভাবে পরিষ্কার করে দেওয়া হয় যেমনভাবে পানি দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তাছাড়া, যে ব্যক্তি “صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدِ” পাঠ করে তবে সে নিজের জন্য রহমতের ৭০টি দরজা খোলে। (আল ক্বাওলুল বাদী', পৃষ্ঠা ২৭৭; জাযবুল কুলুব, পৃষ্ঠা ২৩৫)

25/04/2026

হযরত সিররী সাক্বত্বী رَحْمَةُ اللهِ عَلَيْهِ বলেন, আমি চল্লিশ বছর যাবৎ আল্লাহ পাকের কাছে এই দোয়া করে আসছি যে, তিনি যেনো আমার সাথে তাঁর কোনো কামিল অলীর সাথে সাক্ষাৎ করিয়ে দেন। হায়, আমি যদি আল্লাহর কোনো সত্যিকারের আশিককে এক নজর দেখতে পারতাম ! একবার আমি 'লাকাম' অঞ্চলের পাহাড়ে ছিলাম। ওখানকার একটি জায়গায় অনেক রোগীকে জমায়েত হতে দেখলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, "তোমরা এখানে কেন জমায়েত হয়েছো?” তারা বললো, “প্রতি মাসে একবার আল্লাহর এক নেককার বান্দা এখানে আগমন করেন। তিনি আমাদের মতো রোগীদের জন্য দোয়া করেন আর তাঁর দোয়ার বরকতে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। আজকে তাঁর আগমনের দিন। তিনি হয়তো চলে এসেছেন"। আমাদের কথা তখনো শেষ হয় নি, এরই মধ্যে নুরানী চেহারার এক ব্যক্তি আমাদের দিকে অগ্রসর হলেন। তারপর কিছু পাঠ করলেন, আর রোগীদের ফুঁক দিলেন। তৎক্ষণাৎ সকল রোগী সুস্থ হয়ে গেলো। তারপর সেই নেককার বুযুর্গ ওখান থেকে প্রস্থান করতে উদ্যত হলেন, তখন আমিও তাঁর পিছু পিছু গেলাম আর বললাম, “হে আল্লাহর বান্দা, একটু থামুন। আপনার সাথে কিছু কথা বলতে চাই।” তিনি আমার দিকে ফিরে বলতে লাগলেন, "হে সিররী সাক্বত্বী, আল্লাহ পাক ব্যতীত অন্য কারো দিকে মনোযোগী হয়ো না। সবসময় তাঁর স্মরণে মগ্ন থেকো। অন্য কারো আশা করো না। নয়তো তাঁর দরবার থেকে তোমার প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা আছে। সুতরাং, তিনি ব্যতীত অন্য কারো দিকে মনোযোগী হয়ো না, এতটুকু বলে তিনি যে দিক থেকে এসেছিলেন সেদিকেই প্রস্থান করলেন। (উ'য়ুনুল হিকায়াত, পৃষ্ঠা ২০১)

16/04/2026

দুনিয়াতে আমাদের সময় বড় অল্প। কবরের সময়টা অনেক দীর্ঘ। মনের তুচ্ছ খায়েশগুলো অনুসরণের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ।

05/03/2026

মনিটাইজেশন হারাম হওয়ার কারণ—
আজকাল অনেকেই Facebook, YouTubeএ ভিডিও বা কনটেন্ট দিয়ে মনিটাইজ করে ইনকাম করে। কিন্তু বাস্তবতা হলো—আমাদের কনটেন্টে কোন ধরনের বিজ্ঞাপন দেখানো হবে, সেটা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না।
সেই বিজ্ঞাপনের মধ্যে গান, অশালীন দৃশ্য, জুয়া, সুদ বা অন্য হারাম বিষয়ও থাকতে পারে।
আমাদের প্রিয় নবী, মোহাম্মদ ﷺ আমাদের শিখিয়েছেন—হালাল ও হারামের ব্যাপারে খুব সতর্ক থাকতে, কারণ হালাল রিজিকের সঙ্গে মানুষের দোয়া ও আমলের বরকত জড়িত।
আল্লাহ তাআলা কুরআনে আমাদের হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দিতে বলেছেন এবং হারাম থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন।
তাই যখন এধরনের প্ল্যাটফর্ম থেকে আয় হয়—যেখানে হারাম বিজ্ঞাপন দেখানো হওয়ার আশঙ্কা থাকে, তখন সেই ইনকাম থেকে দূরে থাকা অনেক বেশি নিরাপদ ও তাকওয়ার কাজ।
এই কারণেই আমি নিজেও ফেসবুক থেকে ইনকাম করা থেকে সরে এসেছি—শুধু আল্লাহর সন্তুষ্টি ও হালাল রিজিকের জন্য। আমি আশা রাখি এর বিনিময়ে আল্লাহ আমাকে উত্তমভাবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন।
আল্লাহ যেন আমাদেরকে সন্দেহজনক ও হারাম উপার্জন থেকে বাঁচিয়ে রাখেন এবং হালালের ওপর সন্তুষ্ট থাকার তাওফিক দেন। আমিন।

কমেন্ট না করলেও চলবে। ভিডিওটি দেখা জরুরি বলে মনে করি।
25/02/2026

কমেন্ট না করলেও চলবে। ভিডিওটি দেখা জরুরি বলে মনে করি।

১০০০ কোটি বছর জাহান্নামীদের কান্না: প্রধান রক্ষী মালেক (আ.) শারীরিক গঠন, ১৯ জন প্রধান ফেরেশতা সর্দার = জাহান্নামের প...

ভিডিওটি আমার খুব ভালো লেগেছে।
21/02/2026

ভিডিওটি আমার খুব ভালো লেগেছে।

আরাফের সেই ১০০০ বছর: জান্নাত ও জাহান্নামের মাঝখানে আটকে পড়া এক অনিশ্চিত মহাযাত্রা || আরাফবাসী কারা? || আসহাবুল আরাফ...

20/02/2026

আগে নিজের কাজ, ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ফেসবুককে শুধু অতিরিক্ত আয়ের মাধ্যম হিসেবে রাখা উচিত। অনিশ্চিত আয়ের পেছনে পুরো জীবন নির্ভর করা ঠিক না।

Address

Guwahati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humaun Chowdhury 99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share