Abhijit kundu official

Abhijit kundu official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abhijit kundu official, Digital creator, Habra hatthuba Ghosh para, Habra.

সবাই বলে ওকে ভুলে যা...!কিন্তু, আমি তো জানি তাকে ভুলে রাতে ঘুম আসে না....!সকালে উঠে নিজেকে কি অসহায় লাগে...! খেতে বসে গল...
06/10/2025

সবাই বলে ওকে ভুলে যা...!
কিন্তু, আমি তো জানি তাকে ভুলে রাতে ঘুম আসে না....!
সকালে উঠে নিজেকে কি অসহায় লাগে...! খেতে বসে গলা
দিয়ে খাবার নামে না, গলা ভারি হয়ে আসে..! ঘুমের মধ্যে হঠাৎ তার আজেবাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। না পাওয়ার
এক তীব্র যন্ত্রনা আমি তো জানি বুকের ভেতর তোলপাড় করে ওঠে.....!!

হারানোর ভয়ে নিশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। আমি
শুধু জানি তাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড কীভাবে কাটে.
এগুলো বোঝার ক্ষমতা কারো নেই, যার হারায় শুধু সেই বোঝে তার কষ্ট কতটা..! সবাই খুব সহজেই বলে দেয় ছেড়ে দে,
ভুলে যা। প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রনা শুধু সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে......!!💔😞

মানুষ সব ভুলে যেতে পারে!!রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে ম...
06/10/2025

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক,
মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ।
শুধু ভুলতে পারে না কিছু কথা।
প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো।

বুকের ভিতর আটকে থাকে সেসব অপমান,
গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে
সেসব কটূক্তি,
ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।
না গেলা যায়, না ফেলা যায়।
একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে,
দিব্যি থাকি আমরা।

তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে।

কী ভীষণ যন্ত্রণা হয় আবার!
সেই একই কষ্ট আবার ফিরে আসে।
আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না!

Address

Habra Hatthuba Ghosh Para
Habra
743263

Alerts

Be the first to know and let us send you an email when Abhijit kundu official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share