Poor lifestyle

Poor lifestyle ꧁࿇༒My dream that illuminates every morning is a hope for helpless people,

Standing by the helpless is a great act of worship.

Let's stand by the helpless people around us.༒࿇꧂

শোকবার্তা 🥲হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর ২য় খণ্ডের উভিটিলা নিবাসী (পাটওয়ারী)  #আকিল_আলী_লস্কর -এর পুত্র  #সামিম_আহমেদ ...
01/06/2026

শোকবার্তা 🥲

হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর ২য় খণ্ডের উভিটিলা নিবাসী (পাটওয়ারী) #আকিল_আলী_লস্কর -এর পুত্র #সামিম_আহমেদ এর মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত!

সামিম বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় ছিলেন
হঠাৎ স্ট্রোক আক্রান্ত হয়ে আজ বিকেল ৬ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।

নামাজে জানাজার সময় এখনও নির্ধারণ করা হযনি।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজার সময়
জানিয়ে দেওয়া হবে,ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা মরহুমের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং তাঁর কবরকে শান্তিময় ও আলোকিত করুন।
মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমীন 🤲

হাসুন!হাসুন!হাসতেই থাকুন!কারণ সাকিবুল তো আর আপনার সন্তান ছিল না!শিক্ষকতা কেবল একটি পেশা নয়,এটি একটি আদর্শ।অথচ,আজ 'হোলি ...
08/05/2026

হাসুন!হাসুন!হাসতেই থাকুন!কারণ সাকিবুল তো আর আপনার সন্তান ছিল না!

শিক্ষকতা কেবল একটি পেশা নয়,এটি একটি আদর্শ।

অথচ,আজ 'হোলি ফ্লাওয়ার স্কুল'-এর প্রধান শিক্ষিকার আচরণ দেখে মনে হচ্ছে,তাঁর শব্দভাণ্ডার থেকে 'মানবতা' শব্দটিই বুঝি মুছে গেছে।একটি শিশুর মৃত্যুর পর সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর মুখে যে নির্লজ্জ হাসি ফুটে উঠেছিল,তা কেবল সাকিবের বিদেহী আত্মার প্রতিই অবমাননা নয়-বরং সমগ্র শিক্ষক সমাজের জন্যই এক চরম কলঙ্ক।

হৃদয় বিদারক ঘ'ট'না! 😢ক্লাসে জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরোধ হয়ে কেজি ওয়ানের এক খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে।...
07/05/2026

হৃদয় বিদারক ঘ'ট'না! 😢
ক্লাসে জলের বোতলের ঢাকনা গলায় আটকে শ্বাসরোধ হয়ে কেজি ওয়ানের এক খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে।স্থানীয় বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলি ফ্লাওয়ার স্কুলের কেজি ওয়ানে সাকিব আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়়া।
জানা যায়,প্রতিদিনের মতো আজ স্কুলে গিযেছিলসাকিব।সহপাঠীদের সঙ্গে খেলাধুলা ও ক্লাসেরস্বাভাবিক পরিবেশের মধ্যেই আচমকা ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।ক্লাস চলাকালীন অসাবধানতা বশত জলের বোতলের ঢাকনা তার গলায় আটকে যায়়।প্রথমে বিষযটি গুরুত্ব সহকারে বোঝা না গেলেও কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার
অবরনতি হতে থাকে।শিক্ষক ও উপস্থিতরা দ্রুত তাকে
উদ্ধার করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিংসার জন্য নিয়ে যাওয়া হয়।কিন্তু শেষরক্ষাহয়নি। চিকিংসকদের সব প্রচেষ্টা ব্যর্থয করে ছোট্ট সাকিব না ফেরার দেশে পাড়ি জমায়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাকিবকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন।

05/05/2026

আলগাপুর কাটলীছড়া সমষ্টি বিশেষ করে পুরানো কাটলীছড়া সমষ্টির এলাকার জনগণকে সাহায্য সহযোগিতা এবং উন্নয়ন যা আপনি করেছেন তাহা অতুলনীয় এই উন্নয়নের স্থান অন্য কেউ কোনদিনও পূরণ করতে পারবে না।রাস্তার পাশের এবং যারা জন্মের পর থেকে বিদ্যুতের পর্ষা দেখেছেন তারা আপনার অবদান বুঝতে পারবেন না।আপনার অবদানটা আমার মত প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ভিতরে মনুষ্যত্ব থাকা মানুষেরা সত্যিই কোনদিন ভূলতে পারবেন না।
ফলাফলে হারজিত হবে সর্বদা জনগণের পাশে আপনি ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এটা আমার আসা এবং বিশ্বাস।

জনতাই জনার্দন🙏হাইলাকান্দি জেলার নবনির্বাচিত যুব বিধায়কদ্বয় জুবাইর আনাম মজুমদার ও ডঃ-মিলন দাস উভয়কে জানাই আমার আন্তরিক অভ...
04/05/2026

জনতাই জনার্দন🙏
হাইলাকান্দি জেলার নবনির্বাচিত যুব বিধায়কদ্বয় জুবাইর আনাম মজুমদার ও ডঃ-মিলন দাস উভয়কে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।🎉
আশা রাখি,উভয়ের সম্মিলিত ও গঠনমূলক বলিষ্ঠ নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং উভয় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা পালন করবেন।
"নির্বাচন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া"—এখানে হার-জিত স্বাভাবিক।জেলার উভয় বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করা সকল পরাজিত প্রার্থীদের প্রতি রইল আমার আগামীদিনের শুভ কামনা।যারা আপনাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকা—এটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
🤝পারস্পরিক সম্মান,সহনশীলতা ও দায়িত্বশীলতাই গণতন্ত্রের প্রকৃত শক্তি।
শুভেচ্ছায়:-
নজরুল বড়ভূইয়া

এই নির্বাচনে একটি কথা পরিষ্কার যে শুধুমাত্র সংখ্যালঘু ভোটারদের উপর ভরসা কংগ্রেসের আসামের একটিও সংখ্যাগরিষ্ঠ সমষ্টিতে কংগ...
04/05/2026

এই নির্বাচনে একটি কথা পরিষ্কার যে শুধুমাত্র সংখ্যালঘু ভোটারদের উপর ভরসা কংগ্রেসের আসামের একটিও সংখ্যাগরিষ্ঠ সমষ্টিতে কংগ্রেস জয়লাভ করতে পারে নি।

অবশেষে আসামের কংগ্রেস সুপ্রিমো গৌরব গগৈর পরাজয়।
এখন সুপ্রিমো জুবাইর আনাম মজুমদার উনি মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভবনা দেখা যাচ্ছে মুসলমানের মতে।

অত্যন্ত বেদনাদায়ক ঘটনাবেঙ্গালুরু বোউরিং লেডি কার্জন হাসপাতালের দেওয়াল ধসে সোনাইর শিবপুরের যুবক সহ ৭ জনের মৃ"ত্যুকর্ণাটক...
01/05/2026

অত্যন্ত বেদনাদায়ক ঘটনা
বেঙ্গালুরু বোউরিং লেডি কার্জন হাসপাতালের দেওয়াল ধসে সোনাইর শিবপুরের যুবক সহ ৭ জনের মৃ"ত্যু

কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজিনগরে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাসপাতালের সীমানা দেওয়াল ধসে কাছাড় জেলার সোনাইয়ের এক যুবক সহ মোট ৭জনের মর্মান্তিক মৃ"ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত" যুবক শিবপুর জিপির রুপাইবালি গ্রামের বাসিন্দা পাখি মিয়া লস্করের পুত্র আক্তার হোসেন লস্কর ওরফে নাসিম। তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। জানা গেছে, অসুস্থ ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসা ও সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিয়ে অল্প বয়সেই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন আক্তার।বুধবার বিকেলে প্রবল ঝড়বৃষ্টির সময় কর্মস্থল থেকে ফেরার পথে সড়কের ফুটপাতের অস্থায়ী শেডের নিচে আশ্রয় নেন তিনি। তখন সেখানে আরও কয়েকজন পথচারীও দাঁড়িয়ে ছিলেন।হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডবে ফুটপাত ঘেঁষা হাসপাতালের পুরনো সীমানা দেওয়াল ভেঙে পড়ে।ঘটনাস্থলেই মৃ"ত্যু হয় আক্তার সহ সাতজনের।নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এদিকে,আক্তারের মৃ"ত্যুসংবাদে নিজ গ্রাম রুপাইবালিতে নেমে এসেছে শোকের ছায়া।পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে দিশেহারা আত্মীয়স্বজন।সূত্রে জানা গেছে,আইনি প্রক্রিয়া শেষে আজ (শুক্রবার) বিমানযোগে আক্তারের ম"রদেহ শিলচর পৌঁছাবে।

🙏  #জন  #স্বার্থেপোস্টটি শেয়ার করার বিনম্র অনুরোধ।১৪ এপ্রিল হাইলাকান্দি কুছিলা এলাকায় সুমানা বেগম আনুমানিক বয়স ১৬ বছর...
30/04/2026

🙏 #জন #স্বার্থে
পোস্টটি শেয়ার করার বিনম্র অনুরোধ।

১৪ এপ্রিল হাইলাকান্দি কুছিলা এলাকায় সুমানা বেগম আনুমানিক বয়স ১৬ বছর এক নাবালিকার মৃত্যু হয় মৃত্যুর তিনদিন পর ১৭ এপ্রিল বড় হাইলাকান্দি পার্ট ১ কবর থেকে সুমানা বেগমের দেহ উদ্ধার করে পুলিশ তাকে ময়নাতদন্ত পাঠায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে সেখান থেকে রিপোর্ট বেরিয়ে আসে তাকে খুন করা হয়েছে, সেই খুনের মূল মাস্টারমাইন্ড নাসির উদ্দিন ও তার স্ত্রী মিনারা বেগম বৃহস্পতিবার মিনারা বেগমকে কাটাখাল থেকে পুলিশ আটক করেছে এবং তার স্বামী নাসির উদ্দিন এখনো পলাতক রয়েছে যদি এই কুলাঙ্গার কে দেখে থাকেন সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন বা কুছিলার যে কোন মানুষের সঙ্গে যোগাযোগ করবেন
উপরে তাকা ক্যাপশনে মূল কাহিনী লেখা আছে আপনাদের কাছে আমার অনুরোধ যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আপনারা নিচের দেওয়া ফটো দিয়ে বেশি বেশি করে পোস্ট করবেন যাতে এই হত্যাকারীকে পুলিশ ধরতে সুবিধা হয়।

টাকা তুলতে চাই প্রমাণ,বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাইব্যাংক থেকে ১৯,৩০০ টাকা পাওয়ার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে...
29/04/2026

টাকা তুলতে চাই প্রমাণ,বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ব্যাংক থেকে ১৯,৩০০ টাকা পাওয়ার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে আনলেন জিতু মুন্ডা।

কেওনঝড়,উড়িষ্যায় সরকারী"উড়িষ্যা গ্রামীণ ব্যাংক"-এ জিতুর বোনের অ্যাকাউন্ট ছিলো।সেখানে তিনি টাকা জমাতেন।মাস দুয়েক আগে তিনি মারা যান। অ্যাকাউন্টে ছিল ১৯৩০০ টাকা।জিতু সেই টাকা চাইতে গেলে ব্যাংক বারবার বলে,যার অ্যাকাউন্ট তাকে আসতে হবে টাকা পেতে গেলে।সে যদি মারা গিয়েই থাকে তবে তার সপক্ষে কাগজপত্র লাগবে,

জিতু এত কথা ঠিক বুঝতে পারেননি।জিতুকে বারবার হ্যারাস না করে ব্যাংক নিজে এই কাজ করতে পারতো বা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েও কাজটা করানো যেতো।তা না করায় জিতু অনন্যোপায় হয়ে,তাঁর বোন যে সত্যিই মারা গেছেন তা বোঝানোর জন্য কবর খুঁড়ে কংকাল হাড়গোড় বার করে একটা বস্তায় ভরে তিন কিলোমিটার হেঁটে ব্যাংকে আসেন।

নিমেষে লোক জানাজানি হয়।সব কথা জেনে কারো চোখে জল,কেউ প্রচন্ড ক্ষুব্ধ ব্যাংক কর্তৃপক্ষের এহেন আচরণে।শেষে পুলিশ এসে ডেথ সার্টিফিকেট সম্পর্কে বোঝানোর পর জিতু শান্ত হন এবং বোনের কংকাল পুনরায় কবরস্থ করেন৷

ভাবতে অবাক লাগছে এই যে,১৯৩০০ টাকার জন্য একজন মানুষ যিনি বারবার ব্যাংকে যাচ্ছেন,বারবার তাকে কাগজের কথা বা অ্যাকাউন্ট হোল্ডারের কথা বলে ফেরানো যাচ্ছে,তাকে শেষে বোনের কংকাল ব্যাংকে এনে প্রমাণ দিতে হলো যে বোন মারা গেছে,সে তার দাদা,তার টাকাটা প্রয়োজন!কেন,আদিবাসী বলে?

একটা সরকারী ব্যাংকের বেতনভুক কর্মচারীও এদেশের সরকারের মতোই আদিবাসী বা প্রান্তিক মানুষের সঙ্গে এরকম আচরণ করা শিখে গেছেন?আমাদের নাকি বিরাট বড় গণতান্ত্রিক দেশ?আমাদের নাকি বিরাট স্বাধীন দেশ?সেই দেশে মানুষের এই মূল্য দাঁড়িয়েছে মানুষের কাছে?

Address

Betcherra Road, Dariarghat
Hailakandi
788165

Alerts

Be the first to know and let us send you an email when Poor lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share