North Bengal Samachar

Website

North Bengal Samachar "North Bengal Samachar" - Your one-stop destination for all the latest news and updates from North Bengal.

30/09/2026

জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

29/09/2026

বেকারি ম্যানেজার খুনের ঘটনায় ধৃতকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ পুলিশের

29/09/2026

মারধরের অভিযোগে গায়ে কেরোসিন, নাটক বলছে ABVP - ফের উত্তপ্ত আনন্দচন্দ্র কলেজ।

গত কয়েক সপ্তাহে জলপাইগুড়ির বিভিন্ন কলেজে ছাত্র গন্ডগোলে বারবার নাম উঠেছে SFI লোকাল কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকারের। সোমবার সেই অর্ণবই বাড়ি থেকে কেরোসিন নিয়ে পরীক্ষার হলে পৌঁছয় বলে নিজেই জানিয়েছে সংবাদমাধ্যমকে। তার দাবি, লাগাতার ABVP-র হাতে আক্রান্ত হয়েই এই পদক্ষেপ।

যদিও ABVP নগর ব্লক কনভেনর বিনায়ক দাসের পাল্টা দাবি, সোমবার তাদের কোনও সদস্য কলেজেই ছিল না। শুধুমাত্র ABVP-কে বদনাম করতে ও মিডিয়ায় মুখ দেখাতেই এই নাটক।

অধ্যক্ষ দেবাশীষ দাস জানান, ইতিহাস ক্লাসে এক ছাত্র গায়ে কেরোসিন ঢালে, খবর পেয়ে ছুটে যান তিনি।

27/09/2026

ছাত্র-প্রধান শিক্ষক বিবাদের পর এবার রিলিজ অর্ডার ঘিরে ফের খবরের শিরোনামে জলপাইগুড়ি জিলা স্কুল। গতকালের উত্তেজনার পর আজ সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্কুল চত্বর, মোতায়েন সিভিক ভলান্টিয়ার।

26/09/2026

সরকারি নির্দেশে বদলি হওয়া জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বড়ুইকে ঘিরে শনিবার স্কুলে চরম উত্তেজনা। দায়িত্ব হস্তান্তরের জন্য স্কুলে আসতেই একাধিক শিক্ষক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। রুমে আটকে রেখে জোর করে রিলিজ নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ প্রধান শিক্ষকের।

26/09/2026

জলপাইগুড়ি নয়াবস্তির বেকারি ম্যানেজার খুনে বড় সাফল্য পুলিশের। সিসিটিভি ফুটেজে চিহ্নিত যুবককে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হল। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ক্যাশ কাউন্টার লুটের পর পালিয়েছিল অভিযুক্ত, এমনটাই প্রাথমিক অনুমান।

25/09/2026

দীর্ঘ কয়েক মাস পর গভর্নিং বোর্ডের সভাপতি পেল হলদিবাড়ির নেতাজী সুভাষ মহাবিদ্যালয়। হলদিবাড়ি ব্লকের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির কমার্স বিভাগের অধ্যাপক ডঃ অমিত কুন্ডু।

25/09/2026

নয়াবস্তিতে বেকারির ভিতরেই ম্যানেজার খুন, লুট ক্যাশ কাউন্টার।

24/09/2026

পাহাড়পুরে রাজনৈতিক উত্তাপ, বিজেপিতে যোগের চাপে ইস্তফা তৃণমূল প্রধান ও উপপ্রধানের

23/09/2026

তিস্তায় হান্নানের ছিপে ধরা পড়ল বিশাল বোয়াল!

প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় ছিপ নিয়ে তিস্তায় গিয়েছিলেন হলদিবাড়ির হান্নান সরকার। সন্ধ্যা ৭টা নাগাদ বড়শিতে ধরা পড়ে প্রায় ৫ কেজি ওজনের বিশাল বোয়াল।

মাছ নিয়ে হলদিবাড়িতে আসতেই ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে হাসপাতাল সংলগ্ন এলাকায় মাছটি কেটে প্রায় ১০ জন ক্রেতার মধ্যে ভাগ করে বিক্রি করা হয়।

এক ক্রেতা নিমাই রায় বলেন, সাধারণত বোয়াল খাই না, কিন্তু তিস্তার টাটকা মাছ বলেই কিনলাম।

Address

Haldibari

Alerts

Be the first to know and let us send you an email when North Bengal Samachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share