16/10/2025
عن اناس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : اذا مدح الفاسق غضب الرب تعالى واهتز له العرس ,,,,
হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে রেওয়ায়েত, তিনি বলেন ,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ,, যখন কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ পাক রাগান্বিত হন ,এবং আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে ।
মিশকাত শরীফ কিতাবুল আদাব ।
রসুলের হাদিস অনুযায়ী বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যারা ফাসিক , ফাজির , কাফির , মুশরিক , চরিত্রহীন , ব্যক্তি দিগকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করছে ,এবং আল্লাহর গজবের অধিকারী হচ্ছে , আমাদের সকলকে ভাবার দরকার আছে , আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন । আমীন।