Jaigaon Khas Khabar

Jaigaon Khas Khabar All Type News, and information.

অবৈধ মদ উদ্ধার | গ্রেফতার ১হাসিমারা: গোপন সূত্রে খবর পেয়ে ২৬ আগস্ট নিউ হাসিমারা রোডের লালপাঠক এলাকায় অভিযান চালায় পুল...
27/08/2026

অবৈধ মদ উদ্ধার | গ্রেফতার ১
হাসিমারা: গোপন সূত্রে খবর পেয়ে ২৬ আগস্ট নিউ হাসিমারা রোডের লালপাঠক এলাকায় অভিযান চালায় পুলিশ। ASI গোপাল অধিকারীর নেতৃত্বে Beech TG-এর বাসিন্দা মুকেশ এক্কাকে আটক করে তল্লাশি চালানো হয়।
🔍 তল্লাশিতে বিভিন্ন মাপের মোট ৯০টি Cosmos মদের বোতল উদ্ধার হয়। মদ রাখার বা পরিবহণের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মুকেশ এক্কাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মদ আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।

জয়গাঁও–দালসিংপাড়া ইলেকট্রিক অটো ইউনিয়নের মানবিক উদ্যোগ, নবীর জন্মদিনের র‍্যালিতে অংশগ্রহণকারীদের জল ও জুস বিতরণ      ...
26/08/2026

জয়গাঁও–দালসিংপাড়া ইলেকট্রিক অটো ইউনিয়নের মানবিক উদ্যোগ, নবীর জন্মদিনের র‍্যালিতে অংশগ্রহণকারীদের জল ও জুস বিতরণ

26/08/2026

জয়গাঁয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে জয়গাঁয়ে আয়োজিত হলো এক বর্ণাঢ্য র‍্যালি। বিপুল সংখ্যক মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল।
র‍্যালিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পরিস্থিতির উপর নজর রাখতে পুলিশ প্রশাসনকেও সক্রিয়ভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
📍 জয়গাঁ | আলিপুরদুয়ার

26/08/2026

নেপালের ত্রিশূলী বাজারের বর্তমান পরিস্থিতি ভয়াবহ!
নদীর জলস্তর বৃদ্ধি ও বন্যার জেরে ত্রিশূলী বাজারের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা।
🎥 ভিডিওতে দেখুন ত্রিশূলী বাজারের বর্তমান পরিস্থিতির সরাসরি চিত্র।

নয়া সানিহাটা এক্সিবিশন ২০২৬-এ যোগ দিতে শিলিগুড়ির পথে পড়ুয়ারাআজ সকালে শ্রী গণেশ বিদ্যালয় ও লাটাবাড়ি হাই স্কুলের মোট...
25/08/2026

নয়া সানিহাটা এক্সিবিশন ২০২৬-এ যোগ দিতে শিলিগুড়ির পথে পড়ুয়ারা
আজ সকালে শ্রী গণেশ বিদ্যালয় ও লাটাবাড়ি হাই স্কুলের মোট ৮৪ জন পড়ুয়াকে নিয়ে বাস রওনা দেয় শিলিগুড়ির কাওয়াখালি-র উদ্দেশ্যে। সেখানে তারা নয়া সানিহাটা এক্সিবিশন ২০২৬-এ অংশগ্রহণ করবে।
🔹 শ্রী গণেশ বিদ্যালয় — ৫৪ জন পড়ুয়া
🔹 লাটাবাড়ি হাই স্কুল — ৩০ জন পড়ুয়া
পড়ুয়াদের যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী বিশাল লামা (MoS), SDPO, কালচিনি CI এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
পড়ুয়াদের জন্য হেল্পলাইন চিরকুট ও টিফিন বিতরণ করা হয়।
পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি বাসে পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি যাওয়া এবং ফেরার পথে পড়ুয়াদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশ দেবেন তাঁরা।

24/08/2026

হাশিমারা তুর্সা কালী মন্দিরে সাংসদ মনোজ টিগ্গার পূজা
আজ হাশিমারা তুর্সা কালী মন্দিরে উপস্থিত হন সাংসদ মনোজ টিগ্গা। মন্দিরে তিনি পূজা-পাঠে অংশগ্রহণ করেন। পূজা শেষে ভক্ত ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যও রাখেন সাংসদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নাগরাকাটায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার২৩ আগস্ট ২০২৬, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জলপাইগু...
24/08/2026

নাগরাকাটায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার
২৩ আগস্ট ২০২৬, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের নাগরাকাটা থানার পুলিশ সুখানি বস্তি এলাকায় একটি Maruti Suzuki Wagon R গাড়ি আটক করে। গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সমস্ত আইনগত প্রক্রিয়া মেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১১৫ বোতল Codeine Phosphate-যুক্ত কফ সিরাপ এবং ৪৮০টি Proximec-Spas ক্যাপসুল।
ঘটনায় চারজনকেই গ্রেফতার করা হয়েছে। NDPS Act-এর প্রাসঙ্গিক ধারায় নির্দিষ্ট মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদক পাচার ও অপব্যবহারের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা পুলিশের অভিযান অব্যাহত। নিরাপদ সমাজ গড়তে পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

৮১.৩০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। বেআই...
24/08/2026

৮১.৩০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২
মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। বেআইনিভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদারিহাটের BDO-এর উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮১.৩০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার এবং ২টি মোবাইল ফোন।
ঘটনায় NDPS Act-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযান, নষ্ট ৩৫০ লিটার মদআলিপুরদুয়ার: অবৈধ মদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সমুক্তলা জ...
23/08/2026

অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযান, নষ্ট ৩৫০ লিটার মদ
আলিপুরদুয়ার: অবৈধ মদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সমুক্তলা জিপির অন্তর্গত জিতপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৩৫০ লিটার অবৈধ মদ, গাঁজানো চাল এবং মদ তৈরির অন্যান্য সামগ্রী উদ্ধার করে নষ্ট করা হয়।
অবৈধ মদের কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
#অবৈধমদ #অভিযান #সমুক্তলা #জিতপুর #আলিপুরদুয়ার

জিও টাওয়ার বসানোর মিথ্যা প্রতিশ্রুতিতে সাইবার প্রতারণা — ₹১.৩২ লক্ষ টাকা উদ্ধারজিও মোবাইল টাওয়ার বসানোর মিথ্যা প্রতিশ্...
22/08/2026

জিও টাওয়ার বসানোর মিথ্যা প্রতিশ্রুতিতে সাইবার প্রতারণা — ₹১.৩২ লক্ষ টাকা উদ্ধার
জিও মোবাইল টাওয়ার বসানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাইবার প্রতারণার অভিযোগ। ২৭ জুলাই ২০২৬ তারিখে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
প্রতারকরা বিভিন্ন মিথ্যা অজুহাতে অভিযোগকারীর কাছ থেকে একাধিকবার টাকা আদায় করেছিল। পুলিশের তৎপরতায় ₹১,৩২,০০০/- টাকা উদ্ধার করে অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত জমা করা হয়েছে।
সাইবার প্রতারণার বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা পুলিশ নাগরিকদের সুরক্ষা ও সহায়তায় সর্বদা তৎপর।

Address

Jaigaon, Trivanitoll
Jaigaon
736182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaigaon Khas Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share