Tripurar Kontho

Tripurar Kontho Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tripurar Kontho, News & Media Website, kailashahar, Kailashahar.
(3)

রাজ্যের নেশা বিরোধী অভিযানের ডাক দিয়েছে এই সরকার তথা পুলিশ মন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় তারই অঙ্গ হিসাবে কাজ...
20/05/2026

রাজ্যের নেশা বিরোধী অভিযানের ডাক দিয়েছে এই সরকার তথা পুলিশ মন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় তারই অঙ্গ হিসাবে কাজ করছেন রাজ্যের পুলিশ এবং এই পুলিশের মধ্যে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার *মহকুমা পুলিশ আধিকারিক* এর কাজ প্রশংসনীয় তারিখ এক ঝলক আজ দেখতে দেখতে পেল ঊনকোটি তথা রাজ্যবাসী গোপন সংবাদের ভিত্তিতে পেচারথল থানার পুলিশ এবং এস ডি পি ও কুমারঘাট এর নেতৃত্বে চলে বিশেষ অভিযানে একটি **ওয়াগনআর গাড়ি** আটক করে তল্লাশি চালায়। এই অভিযানে গাড়িটি থেকে বিপুল পরিমাণ **অবৈধ বার্মিজ সিগারেট** উদ্ধার করা হয়েছে যা মোট চারশো ছিয়ানব্বইটি বড় বান্ডিলে সংরক্ষিত ছিল। প্রতিটি বড় বান্ডিলে থাকা ছোট প্যাকেটগুলো মিলিয়ে পুলিশ প্রায় **এক লক্ষ সিগারেটের স্টিক** জব্দ করে। আইনি প্রক্রিয়া মেনে গাড়িটিসহ সমস্ত চোরাচালানকৃত পণ্য **বিএনএসএস-এর 106 ধারা 2023** অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ সীমান্ত দিয়ে আসা **অবৈধ পণ্যের পাচার** রুখতে তাদের সক্রিয় ভূমিকার প্রমাণ দিয়েছে। মূলত আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে একটি **সফল মাদক ও চোরাচালান বিরোধী** অভিযান। পুলিশ তথা কুমারঘাট এর এসডিপিও সাহেবের এমন অভিযানে খুশি জেলা ও মহকুমা বাসী।

03/05/2026

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ কৈলাশহর চিত্রাংকন আর্ট স্কুলের উদ্যোগে এক বৈচিত্র ধর্মী ট্যালেন্ট সার্চ বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। মহকুমার মধ্যে বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান সর্বপ্রথম অনুষ্ঠিত হয় আজ কৈলাশহর উনোকোটি কলা ক্ষেত্রে। মহকুমার বিভিন্ন বয়সী কচিকাঁচারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং তাদের প্রতিভা বিকশিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে চিত্রাংকন আর্ট স্কুলের পক্ষ থেকে। যাহাতে তাদের প্রতিভা প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরতে পারে। আজ চিত্রাংকন আর্ট স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার দে এবং তার সহধর্মীনি সুপর্ণা সূত্রধর আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। মহকুমার মধ্যে বিভিন্ন হানে নিযুক্ত প্রাপ্ত অঙ্কন শিক্ষক শিক্ষিকারা কঠোর পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। অনুষ্ঠান শেষে সাত শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে মেডেল দিয়ে অনুপ্রাণিত করা হয়। এবং অধ্যক্ষ বলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের কে পরবর্তীকালে মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানের ফলে ছাত্র ছাত্রীর অভিভাবকরা খুশি প্রকাশ করে। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার ফলে খুশি শহরের বিভিন্ন শ্রেণীর চিত্রকৌশলীরা সহ বিশিষ্টজনেরা।

কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের নতুন পুণ্য কমিটি গঠন হয়।আজ সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে পুনর্গঠিত ...
19/04/2026

কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের নতুন পুণ্য কমিটি গঠন হয়।

আজ সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে পুনর্গঠিত হলো কৈলাসহর জার্নালিস্টস ক্লাব। ক্লাবের গঠনতন্ত্র (বাই-ল’স) অনুসরণ করে ২০২৫ সালের পুরনো কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির পদাধিকারীরা হলেন—
সভাপতি: উত্তম দেব
সহ-সভাপতি: সুজাতা পাল সাহা ও অধীপ দেব
সম্পাদক: আজির মিয়া
সহ-সম্পাদক: শুভঙ্কর দাস
অফিস সম্পাদক: মোহাম্মদ আবদুল সুফান
কোষাধ্যক্ষ: উদয় নারায়ণ চক্রবর্তী
কার্যনির্বাহী সদস্য: রাজু দেব ও নারায়ণ সাহা
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—
দীপেন দেব, উত্তম সিনহা, অভিজিৎ সিনহা, লীলাবতী সিনহা এবং দিগবিজয় মালাকার।
কমিটি গঠনের পাশাপাশি বৈঠকে ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়—
১) ক্লাবের পরিকাঠামো উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ।
২) দৈনন্দিন কার্যক্রমে শৃঙ্খলা বজায় রেখে সুসংগঠিতভাবে ক্লাব পরিচালনা।
নতুন এই কমিটির হাত ধরে কৈলাসহর জার্নালিস্টস ক্লাব আগামী দিনে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ করতে এবং এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।

03/04/2026

বিশেষ সূত্রের খবর ১৫ সদস্যের টিম দিল্লি যাচ্ছে উদ্দেশ্য রাজনৈতিক।

বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা-কে গ্রেফতারের দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ ঊনকোটি জেলা...
01/03/2026

বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা-কে গ্রেফতারের দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ ঊনকোটি জেলা সাংবাদিকদের উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হলো তিন ঘন্টার গণঅবস্থান কর্মসূচি।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Niladri Riyana, Sangita Chakraborty, Vij...
28/02/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Niladri Riyana, Sangita Chakraborty, Vijoy Deb, Suvantu Chakma

28/02/2026
22/02/2026

Tripura SSA Teachers Association Karbook Sub-division committee উদ্যোগে ১০ দফা দাবিতে ডেপুটেশন দেন গোমতী জেলার করবুক বিদ্যালয় পরিদর্শক এর কার্যালয়ে । দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য চাকুরী নিরাপত্তা এবং নিয়মিত কারণ ইত্যাদি।

Address

Kailashahar
Kailashahar
799277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripurar Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share