26/02/2026
গজল
পানা হ
জাগরে মুসলমান, দুয়ারে এলো যে রমজান,
গুনাহর খাতা মাফ করিতে নাও মেনে বিধান—রমজান।
রমজানে যদি রাখো রোজা, গড়ে উঠবে জীবন,
জাহান্নামের আগুন হবে তার চিরতরে হারাম।
সেহেরি খেয়ে নিয়ত বেঁধে করো আল্লাহর গুনগান,
দুনিয়া আর আখেরাতে পাবে অশেষ সম্মান—রমজান।
রমজানে রাখলে রোজা দূর হয় সব মুসিবত,
দু’হাত তুলে চাইলে পাবে নবীজির সুপারিশের রহমত।
ওয়াদা খেলাফ করেন না তিনি—বলেছে পবিত্র কোরআন,
দোজাহানের মালিক তিনি, আমাদের প্রভু রহমান—রমজান।
ত্রিশটি রোজা পূর্ণ করলে রহমতের ঘোষণা,
দান করলে একটি টাকায় বাড়ে সওয়াব দশ গুণ।
আর করো না দেরি ওগো মুমিন মুসলমান,
দু’হাত ভরে দান করে বাড়াও নিজের ঈমান—রমজান।
নসিবে আর পাব কি না এই বরকতের মাস,
কবি সালাউদ্দিন বলে—নেই নিঃশ্বাসের বিশ্বাস।
তওবা করে ভরে নাও প্রাণ, করো নেক আমল দান,
রহমতের দরিয়া বইছে এখন—ধন্য করো প্রাণ—রমজান 🌙✨🕊️