13/09/2026
একই ছাদের নিচে শৈশব, আজ কাঁধে শেষ বিদায় 😢
আসামের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক জনাব #সিদ্দিক_আহমেদ_সাহেবকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে নিজের কাঁধে তুলে নিলেন দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক জনাব #আমিনুর_রশিদ_চৌধুরী শামীম মহাশয়।
একদিন যে বাড়িতে তাঁরা একসঙ্গে থেকেছেন, একই বিছানায় রাত কাটিয়েছেন, পাশাপাশি খেলাধুলা করেছেন, সেই স্মৃতির মানুষটিকেই আজ জীবনের শেষ যাত্রায় নিজের কাঁধে বহন করে নিয়ে যাচ্ছেন শামীম মহাশয়।
সময়ের কী নির্মম পরিহাস!
একসময় একই পথের সহযাত্রী দুই প্রজন্মের রাজনৈতিক মানুষ, আজ একজন চিরবিদায়ের পথে, আর অন্যজন অশ্রুসিক্ত চোখে কাঁধে তুলে দিচ্ছেন শেষ বিদায়।
এ শুধু একটি মরদেহ বহন করা নয়, এ যেন ভালোবাসা, শ্রদ্ধা, স্মৃতি ও এক গভীর আত্মিক সম্পর্কের শেষ বহিঃপ্রকাশ। 🥺
মহান আল্লাহ তায়ালা মরহুম সিদ্দিক আহমেদ সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন। 🤲
Shamim Choudhury