AWAAZ TV

AWAAZ TV সত্যের আওয়াজ তুলতে পেজটি follow করো

02/08/2026

.

30/07/2026

প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা মতে ক্বিয়ামতের একটি লক্ষণ হলো নারী-পুরুষ উভয়ের মধ্যে আকস্মিক মৃত্যু বেড়া যাওয়া।
প্রতি নিয়ত যুবক যুবতী আকস্মিক মৃত্যু বেড়েছে।
#ইন্নালিল্লাহি ও #ইন্নাইলাহি রাজিউন।
জালালাবাদ সাইনিং একাডেমি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী , (16) আমার মাসিত্ব বোন , করিমগঞ্জ (শ্রী ভূমি) জেলার অন্তর্গত, নিভিয়া এলাকার, পূর্ব জালালাবাদ গ্রামের বাসিন্দা টেইলার ফকর উদ্দিন মজুমদারের কন্যা,
গত 28 জুলাই রাত্রে তার নিজ বাসভবনে হঠাৎই হৃদজনিত সমস্যায় শ্বাস কষ্ট দেখা দেওয়া ,রাতেই তাহাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাহাকে ICUতে রাখা হয়। 29 শেষ জুলাই সকালেই 9টা অব্দি তাহার অবস্থা সঙ্কট জনক ছিল। সকাল 11 টার সময় খবর নিয়ে জানতে পারলাম কিছুটা উন্নতি হয়েছে। তারপর অনুমানিক দুপুর 1 ঘটিকার সময় আমাদের কাছে ফোন আসে #খাদিজা আমাদেরকে ছেড়ে #চিরতরে চলেগেছে। নিয়মিত স্কুলে যেতে দেখা। আদর্শবান মেয়ে, আদর্শ ও গুণী পরিবারের মেয়ে।
#ক্লাসের #রোল নং 2 মেয়েটির মিষ্টি হাসি আমার হৃদয়ের স্মৃতি থেকে ভুলতে পারি নাই ।
অবশেষে ২৯ শেষ জুলাই বিকেল 3-30 মিনিটে হাফিজ ইসলাম উদ্দিন সাহেবের ইমামতিতে অশ্রুশিক্ত নয়নে শেষকৃত্ত ( জানাজার নামাজ) আখেরী মোনাজাত করে। ভাঙ্গা হৃদয় নিয়ে বাড়ি ফিরলাম।
হে দয়াময় আল্লাহ আমার এই আদরের বোন খাদিজাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য শক্তি ধারন করার ক্ষমতা দান করুন
আমিন।

29/07/2026

TV

 #সফল এক অভিভাবকের চীর বিদায়।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। #আনিপুর হুলাস নগর নিবাসী  #মাস্টার-আব্দুল খালেক আর...
28/07/2026

#সফল এক অভিভাবকের চীর বিদায়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#আনিপুর হুলাস নগর নিবাসী #মাস্টার-আব্দুল খালেক আর নেই।

আনিপুর হুলাসনগরসহ সমগ্র বরাক উপত্যকায় শোকের ছায়া। এলাকার সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব মাষ্টার আব্দুল খালেক কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
মাষ্টার আব্দুল খালেক ছিলেন একজন আদর্শ অভিভাবক। তাঁর সুশিক্ষা, মূল্যবোধ ও সঠিক দিকনির্দেশনায় তাঁর সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর তিন ছেলে ডক্টরেট ডিগ্রিধারী হওয়া তাঁর জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।
তাঁর বড় ছেলে ডঃ বুরহান উদ্দিন গৌহাটি হাইকোর্টের একজন খ্যাতনামা আইনজীবী। দ্বিতীয় ছেলে ডঃ মাওলানা শরীফ উদ্দিন শিলং ল' কলেজের প্রিন্সিপাল। তৃতীয় ছেলে ডঃ নাজিম উদ্দিন নিলামবাজার কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। এছাড়াও তাঁর অন্যান্য ছেলেরাও নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
মাষ্টার আব্দুল খালেকের জীবন প্রমাণ করে যে একজন আদর্শ অভিভাবকের সঠিক শিক্ষা ও মূল্যবোধ একটি পরিবারকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, বরং সমাজেরও এক অপূরণীয় ক্ষতি।

Assalamu alaikum.Good morning
25/07/2026

Assalamu alaikum.
Good morning

*উষ্ণ সংবর্ধনায় জোয়ারে ভাসলেন কৃতি ছাত্র মুক্তার হুসাইন*এ,এইচ, সুবহানী,              জালালাবাদ •√•√•√•√•√•√•√•√•√••√আজ...
23/07/2026

*উষ্ণ সংবর্ধনায় জোয়ারে ভাসলেন কৃতি ছাত্র মুক্তার হুসাইন*
এ,এইচ, সুবহানী, জালালাবাদ
•√•√•√•√•√•√•√•√•√••√
আজ ২৩ শে জুলাই ২০২৬ ইং বৃহস্পতিবার হজরত মাওলানা আরশাদ মাদানী নেতৃত্বাধীন
আসাম রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের করিমগঞ্জ জেলা দ্বীনী তা'লিম বোর্ডের তত্বাবধানে *নিভিয়া আঞ্চলিক দ্বীনী তা'লিম বোর্ডের* অন্তর্গত *তারাপুর(বালিয়া) আনিপুর হুসাইনীয়া ছবাহী মক্তব* থেকে অংশগ্রহণকারী মুক্তার হুসাইন ২০২৫ /২৬ ইং শিক্ষাবর্ষে মক্তব ফাইন্যাল পরিক্ষায় 1st ডিভিশন এনে সর্বোচ্চ (destination) 97% নম্বর পেয়ে অত্যন্ত সুনামের সাথে উত্তীর্ণ হওয়ায় *নিভিয়া আঞ্চলিক দ্বীনী তালীম বোর্ডের পক্ষ থেকে মুক্তার হুসাইন কে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। সঙ্গে একটি সার্টিফিকেট হাতে তুলে দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবং একটি মূল্যবান বই দিয়ে বিশেষ প্রেরণায় উজ্জীবিত করে দেওয়া হয়েছে।
এদিন কৃতি ছাত্রের পক্ষ থেকে উক্ত ছাত্রের শিক্ষা গুরু *হাফেজ মাওলানা জহুর উদ্দিন* সাহেবকে বড় অংকের হাদিয়া পেশ করে সম্মান জানানো হয়। এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীনী তা'লিম বোর্ডের সভাপতি আলতাফ হুসাইন সুবহানী , মাওলানা আব্দুল হালিম সাহেব, মাওলানা হাফেজ জহুর উদ্দিন, মাওলানা তাহির আহমেদ, মাওলানা সাহীন উদ্দিন প্রমুখ।

লেমিনে ইয়ামালের সাফল্যের পেছনে এক সংগ্রামী দাদীর গল্পসব সফল মানুষের পেছনেই থাকে অজানা কিছু ত্যাগ আর সংগ্রামের গল্প। স্প...
21/07/2026

লেমিনে ইয়ামালের সাফল্যের পেছনে এক সংগ্রামী দাদীর গল্প

সব সফল মানুষের পেছনেই থাকে অজানা কিছু ত্যাগ আর সংগ্রামের গল্প। স্পেনের তরুণ ফুটবল তারকা লেমিনে ইয়ামালও তার ব্যতিক্রম নন। তাঁর সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদী ফাতেমা নাসরাউই।

পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ফাতেমা নাসরাউই মরক্কো ছেড়ে স্পেনে পাড়ি জমান। তখন তাঁর ছোট ছেলে মুনির নাসরাউইর বয়স ছিল মাত্র তিন বছর। নিজের সন্তানকে পেছনে রেখে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠিন, কিন্তু পরিবারের ভাগ্য বদলানোর আশায় তিনি সেই ত্যাগ স্বীকার করেছিলেন।

স্পেনে গিয়ে জীবনের সঙ্গে কঠিন লড়াই শুরু করেন ফাতেমা। গৃহপরিচারিকার কাজ করেছেন, অনেক রাত মেঝেতে ঘুমিয়ে কাটিয়েছেন, তবুও হার মানেননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল পরিবারকে একদিন নিজের কাছে এনে নিরাপদ ও সম্মানজনক জীবন উপহার দেওয়া।

পরবর্তীতে মুনির নাসরাউইয়ের ঘরেই জন্ম নেন লেমিনে ইয়ামাল। কিন্তু মাত্র তিন বছর বয়সে ইয়ামালের বাবা-মায়ের বিচ্ছেদ হলে তাঁর শৈশবের বড় অংশ কেটে যায় দাদীর স্নেহ, ভালোবাসা ও আদরে। দাদীই হয়ে ওঠেন তাঁর আশ্রয়, সাহস আর অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস।

আজও সেই ভালোবাসার ঋণ ভুলে যাননি ইয়ামাল। প্রতিটি গোল করার পর কিংবা দলের জয়ে তিনি দাদীর শেখানো মতো আকাশের দিকে তাকিয়ে মুনাজাত করেন। উদযাপনের সময় হাতের ইশারায় দেখান "৩০৪"—যা তাঁর দাদীর বাড়ির পোস্টকোডের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতেও দাদীকে পাশে রাখেন তিনি। সম্প্রতি তাঁর সৎভাই কেইনও মাঠে উপস্থিত থেকে ইয়ামালকে উৎসাহ দিয়েছেন।

ফাতেমা নাসরাউইয়ের অগণিত ত্যাগ, চোখের জল আর নিরলস সংগ্রাম আজ সার্থক। যে দাদী একদিন পরিবারের ভবিষ্যতের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছিলেন, আজ তাঁর নাতি লেমিনে ইয়ামাল বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার।

এই গল্প আমাদের মনে করিয়ে দেয়—সাফল্য শুধু একজন মানুষের নয়; এর পেছনে থাকে একজন মায়ের, একজন বাবার কিংবা একজন দাদী-নানীর অসীম ত্যাগ, ভালোবাসা আর অদম্য সংগ্রাম।

20/07/2026
অন্তিম মুহূর্তে ১-০ গোলে আর্জেন্টিনা কে হারিয়ে ফিফা বিশ্বকাপ জয় নিশ্চিত করল  #স্পেইন
20/07/2026

অন্তিম মুহূর্তে ১-০ গোলে আর্জেন্টিনা কে হারিয়ে ফিফা বিশ্বকাপ জয় নিশ্চিত করল #স্পেইন

*অর্ধ শতাধিক সক্রিয় সদস্যদের উপস্থিতিতে নদওয়ার আঞ্চলিক কমিটি গঠন*         রিপোর্টার         এ, এইচ, সুবহানী।*আজ ১৯ শে ...
19/07/2026

*অর্ধ শতাধিক সক্রিয় সদস্যদের উপস্থিতিতে নদওয়ার আঞ্চলিক কমিটি গঠন*
রিপোর্টার
এ, এইচ, সুবহানী।

*আজ ১৯ শে জুলাই ২০২৬ ইং রবিবার।*

আজ দক্ষিণ দুল্লভছড়া আঞ্চলিক এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিমের আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী *নিভিয়া বাজার জামে মসজিদে* অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে শুরু হয় সক্রিয় সদস্যদের উপচে পড়া ভীড়। বেলা ১১ ঘঠিকা থেকে শুরু করে ১-৩০ নগাদ সভা চলতে থাকে। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা জয়নুল হক্ব ছাহেব। এবং জাতীয় পূরস্কার প্রাপ্ত হজরত মাওলানা ড° জামাল উদ্দিন ছাহেব। হাফিজ আব্দুল কাইয়ুম সাহেবের কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের শুভারম্ভটি ছিল আঞ্চলিকের নজর কেড়ে নেওয়া আজকের এই সভা। সভার নিয়ম অনুযায়ী প্রথম পর্যায়ে আরম্ভ করা হয় উলামায়ে কেরাম গণের অসিয়ত নসিহত। বিগত দিনের কাজ কর্ম ও আজকের এই মাহফিলের উদ্বোধনী আলোচনা পেশ করেন *হজরত মাওলানা আব্দুল বাছিত ছাহেব*।নদওয়ার সাংগঠনিক বিধি বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হজরত মাওলানা ড° জামাল উদ্দিন ছাহেব। এছাড়া এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিমের মূল উদ্দেশ্য ও আউলিয়ায়ে কেরাম গণের মূল লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎপর্যপূর্ণ বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আজকের আকর্ষণীয় অবজার্ভার্ব হজরত মাওলানা জয়নুল হক্ব ছাহেব।
শুরু হয় কমিটি গঠন প্রক্রিয়া।
কেন্দ্রীয় নদওয়ার গাইড লাইন অনুযায়ী পর পর দুটি কমিটি গঠন করা হয়। আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার। প্রথম পর্যায়ে আঞ্চলিক নদওয়ার সভাপতি অত্র আঞ্চলিকের বর্তমান সভাপতি *মাওলানা আব্দুল বাছিত* ছাহেব কে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। সহ-সভাপতি হিসেবে *প্রবীণ কর্মী মাস্টার খলিল উদ্দিন লস্কর* সাহেব কে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। সম্পাদক হিসেবে *মাওলানা ছালেহ আহমদ* সাহেব কে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। সহ-সম্পাদক হিসেবে *আলতাফ হোসেন সুবহানী* কে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে *মাওলানা সিহাব উদ্দিন ছাহেব* কে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। অত:পর দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যুব নদওয়ার কমিটি গঠন প্রক্রিয়া। এতে *মাওলানা আব্দুল হালিম* সাহেব কে সর্ব সম্মতিক্রমে সহ-সভাপতি প্রস্তাব পাস হয়েছে। এবং *হাফিজ মাওলানা মাষ্টার মাবরুর আরমানী* সাহেব কে সম্পাদক হিসেবে প্রস্তাব পাস হয়েছে।
এছাড়া নদওয়ার গাইড লাইন অনুযায়ী নদওয়া ও যুব নদওয়ার বিভিন্ন স্থান থেকে সদস্যদের তালিকা প্রস্তাবে পাস হয়েছে। যথাক্রমে
আছহাব উদ্দিন সাহেব কালাগাঙ,
উবাইদূল্লাহ সাহেব, জালালপুর,
ফয়জুল হক্ব ছাহেব,
সুনাপুর,
জিলাল উদ্দিন
সুনাপুর,
সাহাব উদ্দিন
রায়পুর,
শফিক উদ্দিন সাহেব
পাট্টাখাউরী,
বাহার উদ্দিন সাহেব
পাট্টাখাউরী,
হাফিজ খাইরুজ্জামান
জালালাবাদ,
ফখরুল ইসলাম সাহেব
সূনাপূর,
হাফিজ জহুর উদ্দিন সাহেব
পাট্টাখাউরী,
ক্বারী সামছুল ইসলাম সাহেব
গম্বীরা, প্রমুখ।
*হজরত মাওলানা হিফজুর রহমান* কালাগাঙ্গী সাহেবের বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কাজ সম্পন্ন করা হয়েছে।

Address

Jalalabad (nivia) Karimganj (shribhumi)
Karimganj
788737

Alerts

Be the first to know and let us send you an email when AWAAZ TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AWAAZ TV:

Shortcuts

Share

Category