09/06/2026
তুমি একদিন বুঝবে না পাওয়ার যন্ত্রনা! তুমি যেমন আমাকে নিরপরাধে ঠকিয়েছো! আমার সরলতার সুযোগ নিয়ে, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো! তেমনটাই তোমার সঙ্গে হবে, তখন তুমি বুঝতে পারবে যন্ত্রনা কাকে বলে! আমার সাজানো গোছানো জীবনটা, যেমন তুমি অযথা নষ্ট করে দিয়েছো! আমার সব স্বপ্ন যেমন তুমি ভেঙ্গে চুরমার করে দিয়েছো। শুধু যে আমার স্বপ্ন নষ্ট করেছো তা না, তুমি তো পুরো আমিটাকেই নষ্ট করে দিয়েছো। আমার ভেতরে যে আগুন তুমি জ্বেলে দিয়েছো, সে আগুন কিছুতেই নিভবে না। সেই আগুনে প্রতি নিয়তই জ্বলতেছি। না পারছি কাউকে দেখাতে, না পারছি কাউকে বোঝাতে। আজ হয়তো তুমি সুখেই আছো, কিন্তু হঠাৎ যেদিন তোমার সঙ্গে এমনটা হবে, তুমিও আমার মতো সেই যন্ত্রনা উপভোগ করবে। যখন তোমার সাজানো গোছানো জীবনটা নষ্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। যন্ত্রনা কেমন হয় বুঝতে পারবে, একবার ভিতরে আগুন জ্বাললে সেই আগুন নিভানো কতোটা যন্ত্রনাদায়ক হয়।
ⓟ 2026 • 𝑺𝒖𝑩𝒂𝑹𝒏𝑨 𝑴𝒂𝑯𝒂𝑷𝒂𝑻𝒓𝑨 • 𝑨𝒍𝒍 𝑹𝒊𝒈𝒉𝒕𝒔 𝑹𝒆𝒔𝒆𝒓𝒗𝒆𝒅.