Geography Bee

Geography Bee Geography Bee is an online platform for the subject Geography. It has been found to clear concept of

২৩/০৯/২০২৫, সকাল ১০:৩০ বিবেকানন্দ রোড থেকে মানিকতলা মোড়...জল প্লাবিত
24/09/2025

২৩/০৯/২০২৫, সকাল ১০:৩০ বিবেকানন্দ রোড থেকে মানিকতলা মোড়...জল প্লাবিত

24/09/2025
24/09/2025

ক্লাউডবার্স্ট এর পরবর্তি অবস্থা...

24/09/2025

কিউমুলোনিম্বাস মেঘের প্রভাবে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় প্রায় ২৫২.৪ মিমি: বৃষ্টিপাতে বিপর্যস্ত মহানগর কলকাতা...

অতিরিক্ত বৃষ্টিতে কলকাতা শহর জলের তলায়, দিনভর জল যন্ত্রনায় নাকাল নগরবাসী। শুধু তাই নয় বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক সহ নাগ...
24/09/2025

অতিরিক্ত বৃষ্টিতে কলকাতা শহর জলের তলায়, দিনভর জল যন্ত্রনায় নাকাল নগরবাসী। শুধু তাই নয় বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক সহ নাগরিকের মৃত্যুর খবর আসছে। বিগত কোন বছরে আজকের মত পরিস্থিতি হয়েছিল তা মনে করে উঠতে পারছেন না বেশিরভাগই। কেউ ২০০০ বা কেউ ১৯৭৮ এর বন্যা পরিস্থিতির সঙ্গে আজকের মিল খুঁজে পাচ্ছেন। কলকাতা করপোরেশন হুগলী নদীতে থাকা অতিরিক্ত জল ও জোয়ারের জলের কারণে শহরের জমা জল নামছে না বলে জানিয়েছেন। কিন্তু ব্রিটিশদের দ্বারা স্থাপিত কলকাতা শহরের ভৌগোলিক অবস্থান হুগলী নদীর পূর্ব পাড়ে স্বাভাবিক বাঁধের ওপর এবং ঢাল পশ্চিম থেকে পূর্বে। সময়ের সঙ্গে সঙ্গে শহরের আয়তন বেড়েছে কিন্ত এই ভৌগোলিক অবস্থানের তো পরিবর্তন করা সম্ভব নয়। কলকাতার সমস্ত নালার জল গিয়ে পড়ত পূর্ব কলকাতার জলাভূমিতে, এই জলাভূমিটি কলকাতার নিকাশিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়।২০০২ সালের ১৯ অগস্ট রামসার কনভেনশন অনুসারে পূর্ব কলকাতা জলাভূমি “আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি” হিসেবে ঘোষিত হয় এবং এটিকে কলকাতার কিডনি নামে অভিহিত করা হয়, যা পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।শহর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক ব্যবস্থা এই জলাভূমি। এই জলাভূমিটি শহরের বর্জ্য গ্রহণ করে প্রাকৃতিক উপায়ে সেগুলোর পুনর্ব্যবহার করে এবং শহরের প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হিসেবে কাজ করে। কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা উদ্বেগজনক, কারণ বেআইনি দখল, বেআইনি নির্মাণ, কারখানা ও বসতি স্থাপনের কারণে এটি ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে।
কলকাতা হাইকোর্ট এই সকল বেআইনি দখল ও নির্মাণ সরাতে নির্দেশ দিলেও, এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং ধীর গতির, যার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে। আর ফলস্বরূপ ভুগছে পুরো শহর। কলকাতা শহরের বন্যা নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রয়েছে এই জলাভূমির।কলকাতার জমির ঢাল গঙ্গানদী থেকে উল্টোদিকে এই পূর্বদিকে। তাই শহরের পয়:প্রণালীর যত নালা আছে তার পূর্ব কলকাতার জলাভূমির দিকেই বয়ে আসে। ফলে বর্ষায় প্রবল বর্ষণের সময় অতিরিক্ত জল ধারণ করে শহরকে জলবন্দী হওয়ার হাত থেকে বাঁচায় এই জলাভূমি।
তাই হুগলী নদী বা জোয়ারের জল নয় পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান পরিস্থিতি নিমজ্জিত করেছে আমাদের প্রিয় শহরকে।


Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আজ  #উত্তর_অয়নান্ত_দিবস বা   আজ ২১শে জুন,এই দিনটি কর্কটসংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস নামে পরিচিত।আজকে সূর্য কর্কটক্...
21/06/2023

আজ #উত্তর_অয়নান্ত_দিবস বা
আজ ২১শে জুন,এই দিনটি কর্কটসংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস নামে পরিচিত।আজকে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্ব ভাবে কিরণ দেয় ফলে উত্তর গোলার্ধে (আমাদের দেশ ভারত উত্তর গোলার্ধে অবস্থিত)আজ সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত হয়। আগামীকাল উত্তর গোলার্ধে থেকে আস্তে আস্তে দিন ছোট ও রাত বড় হতে শুরু করবে এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হতে থাকবে।।

https://m.facebook.com/story.php?story_fbid=116196151352983&id=100088877965296&mibextid=Nif5oz
06/01/2023

https://m.facebook.com/story.php?story_fbid=116196151352983&id=100088877965296&mibextid=Nif5oz

২০২৩ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে। কলকাতার মধ্যেই এক-টুকরো সবুজের মাঝে থাকা বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য স্কুল অফিসে যোগাযোগ করুন।
স্কুল ক্যাম্পাসের ভিতরে গার্লস হোস্টেল আছে। প্রয়োজনে ছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবে।

🌐https://youtube.com/channel/UCL4H2wuKz6ipZjs4c_ageRgPlease do subscribe, like and comment to our Youtube channel for mo...
03/07/2021

🌐https://youtube.com/channel/UCL4H2wuKz6ipZjs4c_ageRg

Please do subscribe, like and comment to our Youtube channel for more information in Geography..
ভূগোল বিষয়ে আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করুন..

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Geography Bee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Geography Bee:

Share

Category