Do Mastane

Do Mastane Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Do Mastane, Digital creator, North24Pgs, KOLKATA.
(1)

হ্যাঁ , আমি প্রায়শই রেস্টুরেন্টে খেতে যাই ,  টাকা পেলেই meesho-myntra-flipkart-nykaa  তে জিনিস কিনতে থাকি।।কোথাও সেল !!...
26/07/2025

হ্যাঁ , আমি প্রায়শই রেস্টুরেন্টে খেতে যাই , টাকা পেলেই meesho-myntra-flipkart-nykaa তে জিনিস কিনতে থাকি।।কোথাও সেল !! সেল !! সেল !! শুনলেই দৌড় লাগাই। আমার ভালো লাগে দেশী বিদেশী খাবার খেতে ! সামান্য হলেও রোজগার করি !! আমার নিজের জন্য হালকা করে সোনার গহনাও কিনি! নিজেদের জন্য আবার টাকাও জমাই খুবই সামান্য, কিন্তু জীবনের কি কোনো স্থায়িত্ত্ব আছে ? না নেই..! আজ আছি কাল নেই..! তাহলে কি আক্ষেপ নিয়েই মরে যাবো ?
গাদা গাদা ব্যাংক ব্যালেন্স নিয়ে বুড়ো বয়সে করবো কি ? টাকা থাকলেও তখন দাঁত না ও থাকতে পারে। " ডেভিলড ক্র্যাব " খাবার আশা নিয়েই কি তাহলে মরে যাবো ? ইচ্ছে গুলো না হয় এখন পূরণ করে নেওয়া যাক , পরে তো সেই - " সুগার কমলো
প্রেশার বাড়লো " ভেবেই দিন কাটবে। জানি স্বাস্থ্য সম্পদ , মানসিক স্বাস্থ্য ও কিন্তু সুস্থ থাকা দরকার।😌

রবিবার ছুটির দিন হলেই কি ঘুরতে যেতে হয় ? হ্যাঁ , আমাদের আজ টাটকা তাজা জীবন , দৌড়ানোর জেদ আছে তাই ঘুরবো। বুড়ো বয়সে না হয় হাঁটুতে তেল মালিশ করতে করতে নাতিকে এসব গল্প বলবো। ☺️

কেউ সাজলে তাকে টিটকারি না করে উৎসাহ দিন। এখনই তো সাজবো , হাজার ইচ্ছে থাকলেও ৬০ বছর বয়সে লোক লজ্জার ভয়ে " লাল সিফন " পরে রিলস বানাতে পারবো না। এই আক্ষেপ আবার বুকে জমিয়ে রাখলে ছেলের গার্লফ্রেন্ডকে দেখে হিংসাও তো হতে পারে। 🤗

আজ আমি আনন্দে বাঁচলে , আগামী প্রজন্মও আমাদের দেখে বাঁচতে শিখবে। তারা জানবে আজ দিদিমার জন্মদিন, কাল দাদু ঠাকুমার বিবাহবার্ষিকী। তারাও এই বিশেষ দিনগুলোকে বিশেষ গুরুত্ব দেবে। আজ থেকে ৩০ বছর পরে আমি আমার না পাওয়ার লিস্টগুলো আমার মেয়ে বা বৌমার ঘাড়ে চাপিয়ে দিতে চাই না বরং তাদের খুশী দেখে নিজেদের কেটে যাওয়া জীবনের দিকে তাকিয়ে হাজারো সুখ স্মৃতি খুঁজে পেতে চাই। 😇

আমি ছবি তুলে রাখি সব মূহুর্তের। আজ আছি কাল নাও থাকতে পারি। কিন্তু আমি চাই আমার সঙ্গী , আমার পরিবার আমার সাথে জড়ানো সব সুখ স্মৃতি নিয়েই বাঁচুক। পুরোনো ছবি যেনো তাদের মুখে হাসি ধরে রাখতে পারে।
আমি জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন যেমন দেখি ঠিক তেমনি আজকের দিনটাই একটা গোটা জীবন ভেবে ছোট বড়ো সব মূহুর্ত গুলোকে বুকে জড়িয়ে নিই..!!😘
সংগৃহীত

21/07/2025
শ্বাশুড়িরা হচ্ছে মুখোশধারী শ*য়*তান।অভিনয় এত ভালো জানে প্রথম দেখায় ফেরেশতার মতো ভালো সাজবে পরে দেখাবে আসল রূপ।এজন্যইতো বল...
06/04/2025

শ্বাশুড়িরা হচ্ছে মুখোশধারী শ*য়*তান।অভিনয় এত ভালো জানে প্রথম দেখায় ফেরেশতার মতো ভালো সাজবে পরে দেখাবে আসল রূপ।এজন্যইতো বলে একজন পুরুষের আসল রূপ তার বউ জানে আর একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ জানে কারণ সবার সামনে অভিনয় করলেও ছেলের বউয়ের সামনে বেরিয়ে আসে তার আসল রূপ।এজন্যইতো বলে নারীই নারীর শত্রু যার জ্বলন্ত উদাহরণ শ্বাশুড়ি নামক নারী।একটা মেয়ের সংসার ভাঙ্গার জন্য কতইটা ষড়যন্ত্র করে শ্বাশুড়ি নামক নারীটা,হিংসায় ভুলে যায় এটা তার নিজের ছেলের সংসার।

24/03/2025

হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে... আর এগুলোই জানবে, মা মানে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত‍্যাগী দেবী নয়, একজন ভালো বন্ধু।

এই একটা কথা খুব দেখি যে - "আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে। এরপরের জেনারেশন কি দেখবে কে জানে?" তবে শুনুন এর পরের জেনারেশন কি কি দেখবেঃ

★। মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায়।

★। বাবা-মা একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতে যায়!

★। মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে।

★। মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, খায়, কেনে, কিনে দেয়, খাওয়ায়, গিফট দেয়।

★। মা নিজের শরীরেরও খেয়াল রাখে।

★। মা over interference সহ্য করেনা।

★। মা সাহসী, মা ঘরে-বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না "আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ", "মেয়েদের মেনে নিতে হয়", "মেয়েদের অ‍্যাডজাস্ট করতে হয়"।

★। মা সারাদিন বাচ্চার পিছনে পিটপিট খিটখিট করেনা, কারণ ঐ বাচ্চা ছাড়া তার আরও লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে PNPC করেনা, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে।

★। মা-কে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করে, তার কথার দাম দেয়।

★। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলে তারা সমস্যার সমাধান করে। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে।

★। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন‍্য সময় বের করে, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে।

★। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে। ইগনোর করেনা।

★। মা এলজিবিটিকিউ সন্তানের পাশে থাকে, তার ভালোবাসাকে মূল্য দেয়।

★৷ মা মেয়ের ১৮ বছর হলেই বিয়ে দিতে উঠে পরে লাগে না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়, সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় । মা কখনো মেয়েকে বলে না "এটা কর, সেটা করিসনা, এভাবে বস, বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি? বলবে মা কিছু শেখায় নি"। ছেলেদের মা কখনো বলে না "ছেলেদের কাঁদতে নেই" বা "সোনার আংটি আবার ব‍্যাঁকা"।

★। মা ছেলে-মেয়েকে বোঝার চেষ্টা করে, ফ্রেন্ডলি হয়, তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয় । তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্খা চাপিয়ে দেয় না।

হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এইসব শিখবে। এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে। আপনারাই কোনোদিন মাকে রান্না ঘর ছাড়া আর কোথাও কল্পনা করেননি, মানুষ বলে ভাবেননি তাই "আহারে নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পাবে না" গোছের ন্যাকা কান্না ছাড়া আর কিছু বলার নেই আপনাদের। জেনে রাখুন, আজকাল মায়েরা জুতোসেলাই থেকে চন্ডীপাঠ সবটাই জানে।

ভাগ্যিস SUNITA WILLIAMS বাঙালি হয়ে জন্মাননি বা ভারতবর্ষে জন্মাননি। না হলে সিওর শ্বশুরবাড়ি থেকে শুনতে হত, স্বামী, শ্বশু...
21/03/2025

ভাগ্যিস SUNITA WILLIAMS বাঙালি হয়ে জন্মাননি বা ভারতবর্ষে জন্মাননি। না হলে সিওর শ্বশুরবাড়ি থেকে শুনতে হত, স্বামী, শ্বশুর বাড়ি ফেলে একা একা মহাকাশে চলে গেল? এর দ্বারা সংসার হবে না। বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি। ন'মাস ধরে মহাকাশে বসে আছো, রান্নাটা করবে কে ?
যাক গে ফালতু কথা। আজ সত্যিই এক বড় অদ্ভুত দিন। আমাদের মত সাধারণ মেয়েরা যারা স্বপ্ন দেখতে আর দেখাতে ভালবাসে আজ তাদের দিন। মনে হলো স্বর্গ জয় করে দেবী ধরাধামে আবির্ভূত হলেন। এভাবে ঘর থেকে বাহির, বাহির থেকে বিশ্ব, বিশ্ব থেকে মহাকাশ নারীরা তাদের অস্তিত্ব বজায় রাখুক সর্বত্র।
Welcome back, goddess! Take a bow 🙌🏽

20/03/2025

When you cut off someone from your life, they will never tell people the full story, they will only tell them the part that makes you look bad and them innocent.

Somebody asked me, why do you stop talking to some people without an explanation? Because, people know what they've done...
28/02/2025

Somebody asked me, why do you stop talking to some people without an explanation?

Because, people know what they've done to me.

I'm not about to address anything to a grown person. You moved how you moved and I moved out your way respectfully."
📸

এক ঝাঁক আশা নিয়ে শুরু হয় নতুন জীবন। প্রথমেই কেউ বালতির নোংরা জল শিকাঞ্জি হিসাবে সার্ভ করে না। প্রথম প্রথম সবাই চায় সব...
15/02/2025

এক ঝাঁক আশা নিয়ে শুরু হয় নতুন জীবন। প্রথমেই কেউ বালতির নোংরা জল শিকাঞ্জি হিসাবে সার্ভ করে না। প্রথম প্রথম সবাই চায় সবাইকে নিয়ে আনন্দে থাকতে, মেনে এবং মানিয়ে নিতে, সব কাজ শিখে নিতে। মেয়েদের জীবনে অদ্ভুত এক আকাঙ্ক্ষা থাকে তা হল একটু ভ্যালিডেশন। শিল নোড়া, মশলা বাটা, এঁটো বাসন ফেলে না রাখা, জামা কাপড় হাতের সামনে দেওয়া, ফোলা রুটি, খাবার টেস্ট না করেই স্বাদ ব্যালেন্সের রহস্য জানার চেষ্টা কম বেশি সবাই হয়তো করে কিন্তু সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরেও নুন কম, সেদ্ধ ভালো হয়নি শুনতে শুনতে ধীরে ধীরে হাল ছাড়ে। মাসের পর মাস প্লামবার ডাকার কথা জানানোর পরও কেউ পাত্তা না দিলে একদিন মানুষ বার্স্ট করে। ব্যাস, খারাপ বউয়ের তকমা ধীরে ধীরে স্টিকার থেকে পার্মানেন্ট ট্যাটু হয়ে যায়।

আর হ্যাঁ সেক্স নিয়ে মুখ খুললে, নিজের স্যাটিসফেকশন, ভালো লাগা, খারাপ লাগা নিয়ে কথা বললেই খুব এক্সপেরিয়েন্সড হয়ে যাওয়ার খ্যাতি তো আছেই তা আবার চন্দ্রিল ভট্টাচার্য যদি বিয়েকে ফ্রী সেক্স এর আকাঙ্ক্ষা বলে দাগিয়ে দেয় তখনও খুব আঁতে লাগে!

চিরাচরিত ভারতীয় নারীদের বিবাহিত জীবন। মা, মাসি, পিসিদের জীবন থেকে যা শিখেছি আর আমরা যারা সদ্য এই পথে পা বাড়িয়েছি বা বাড়াবে তারা কী কী করবো না, কোথায় বাউন্ডারি টানবো সেটা একটু বোঝার চেষ্টা করার জন্য একবার হলেও দেখা দরকার এই সিনেমা। অভিনয় অত্যন্ত সাবলীল। নিজের প্যাশন, নিজের কাজ সব ছেড়ে সারাদিন ধুলো ঝাড়া, রান্না, ঘর গোছানো নয়! আমি নিজের জীবন দিয়ে দেখেছি, পুরুষ মানুষ বোঝে ঠিকই কিন্তু বড্ড দেরিতে। সময় থাকতে নয়। পরের বিয়েতে ফোলা রুটি নিয়ে আর দাবি নেই কিন্তু প্রথম বিয়েতে ছিল। এটাই হয় সব পেয়ে হারানোর পরে মানুষ বোঝে দিনের শেষে একজন মানুষ ফোলা রুটির থেকেও বেশি ইম্পর্টেন্ট। তার সব পারফেক্ট নয়, যেমন আমাদের কারোর নয়। গিন্নিপনায় গোল্ড মেডেল দেয় না এই সমাজ। মাস মাইনেও নয়। তাই নিজেকে ভালোবাসো তুমি সবসময়, সবার আগে! নিজেকে হারিয়ে ফেলে কোনোকিছুতে বেশিদিন থাকা যায় না।

এই ভালোবাসার দিনে নিজেকে, নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। চিয়ার্স টু আস এন্ড আওয়ার উইমেনহুড। ♥️
সংগৃহীত
#

Address

North24Pgs
Kolkata
700055

Alerts

Be the first to know and let us send you an email when Do Mastane posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Do Mastane:

Share