Manoranjan SEO

Manoranjan SEO Real-life stories that hit home. From heartbreak to hope — we share it all. Because every life has a full circle moment. ❤️
(203)

২০০০ ভিউতে কত টাকা পেলেন, এটা দেখে যদি কনটেন্ট বানান, তাহলে খুব তাড়াতাড়িই আগ্রহ হারিয়ে ফেলবেন।শুরুতে আমিও টাকার হিসাব...
31/07/2026

২০০০ ভিউতে কত টাকা পেলেন, এটা দেখে যদি কনটেন্ট বানান, তাহলে খুব তাড়াতাড়িই আগ্রহ হারিয়ে ফেলবেন।

শুরুতে আমিও টাকার হিসাবই বেশি করতাম। 😄

কিন্তু পরে বুঝেছি, আগে ভিউ বাড়াতে হবে, ভালো অডিয়েন্স তৈরি করতে হবে। আর্নিং তখনই ধীরে ধীরে বাড়বে।

আর একটা বিষয়...

আপনার যদি ভিউ কম আসে, তাহলে তার মানে এই না যে এই টপিকের ভবিষ্যৎ নেই।

বরং নিজেকে প্রশ্ন করুন—

আমি কি একই ধরনের কথা বারবার বলছি?
নাকি নতুনভাবে, নতুন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি?

অনেক সময় টপিক না, উপস্থাপনটাই পার্থক্য তৈরি করে।

আজ যে পোস্টে ৫০০ ভিউ এসেছে, কাল সেই আইডিয়াটাই ৫ লাখ মানুষের কাছেও পৌঁছাতে পারে।

তাই শুধু আজকের আর্নিং দেখে সিদ্ধান্ত নেবেন না।

কারণ ফেসবুকে সবচেয়ে বেশি আয় করে সেই মানুষটা, যে সবচেয়ে বেশি দিন ধৈর্য ধরে টিকে থাকতে পারে। ❤️

© মনোরঞ্জন পাল

31/07/2026

ফেসবুকে কাজ ছেড়ে দেওয়ার পরে কত পাওয়া যায়?

ফেবু মামুর খুব অভাব চলছে। তাই পোস্ট করা বন্ধ রেখেছি। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ 🙏
30/07/2026

ফেবু মামুর খুব অভাব চলছে। তাই পোস্ট করা বন্ধ রেখেছি। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ 🙏

মা এবং Dipa Ami । দিল্লির লোটাস টেম্পল।
28/07/2026

মা এবং Dipa Ami । দিল্লির লোটাস টেম্পল।

"মেলার বেলুনওয়ালা" 🎈একটা গ্রামে বড় মেলা বসেছে।একজন বেলুনওয়ালা সারাদিন বসে আছে। মাঝে মাঝে একটা-দুটো বেলুন বি'ক্রি হচ্ছ...
04/07/2026

"মেলার বেলুনওয়ালা" 🎈
একটা গ্রামে বড় মেলা বসেছে।

একজন বেলুনওয়ালা সারাদিন বসে আছে। মাঝে মাঝে একটা-দুটো বেলুন বি'ক্রি হচ্ছে।

হঠাৎ সে দেখল, পাশে আরেকজন বেলুনওয়ালার দোকানে অনেক ভিড়। 😄
সে একটু মন খা'রাপ করে বলল,

— "আমার বেলুনও তো একই। ওর কাছে এত মানুষ যাচ্ছে কেন?"
পাশে দাঁড়িয়ে থাকা এক ছোট ছেলে বলল,

— "কাকু, উনি যখন একটা বেলুন দেন, তখন হাসিমুখে বলেন— এটা আকাশের মতো নীল, এটা সূর্যের মতো হলুদ। তাই ওনার বেলুনগুলোকে অন্যরকম লাগে।" 😊

লোকটা একটু চুপ করে রইল।
তারপর বুঝতে পারল—

সে শুধু বেলুন বি'ক্রি করছিল, আর অন্য লোকটা মানুষকে একটা অনুভূতি দিচ্ছিল। ❤️

ফেসবুকেও অনেক সময় এমন হয়।
অনেকের ভিডিওর বিষয় আপনার মতোই।

অনেকের ছবিও আপনার মতোই।
তবুও কিছু মানুষকে সবাই মনে রাখে।

কারণ তারা শুধু কনটেন্ট দেয় না, কনটেন্টের মধ্যে নিজের একটা আলাদা ছাপ রেখে যায়।
মনে রাখবেন—

মানুষ সব সময় সবচেয়ে বড় বেলুনটা কেনে না, অনেক সময় যে

বেলুনটা তাদের মনে একটা অনুভূতি তৈরি করে, সেটাই কিনে নিয়ে যায়। 🌹
© মনোরঞ্জন পাল।

"গ্রামের মাইকওয়ালা লোকটা" 🎤এক গ্রামে একজন লোক ছিল। সে নতুন একটা দোকান খুলেছে।প্রথম দিন সে মাইক নিয়ে পুরো গ্রাম ঘুরল।— ...
02/07/2026

"গ্রামের মাইকওয়ালা লোকটা" 🎤
এক গ্রামে একজন লোক ছিল। সে নতুন একটা দোকান খুলেছে।
প্রথম দিন সে মাইক নিয়ে পুরো গ্রাম ঘুরল।

— "আমার দোকানে আসুন! আমার দোকানে আসুন!" 😄
অনেক মানুষ কৌতূহলবশত এলো। কিন্তু বেশিরভাগ মানুষ দ্বিতীয়বার আর এলো না।

পাশের আরেকটা ছোট দোকানের কোনো মাইক ছিল না।
দোকানদার শুধু চেষ্টা করত, যে একবার আসবে, সে যেন খুশি হয়ে বাড়ি যায়।

কয়েক মাস পর দেখা গেল, মাইকওয়ালা লোকটা এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
আর ছোট দোকানটার সামনে মানুষের লাইন। 😊

মাইকওয়ালা লোকটা অবাক হয়ে বলল,
— "তুমি তো কাউকে ডাকো না। মানুষ তোমার কাছে আসে কেন?"
লোকটা হেসে বলল,

— "আমি মানুষকে একবার ডাকি না। আমি এমন কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে তারা নিজেরাই আবার ফিরে আসে।" ❤️
ফেসবুকেও আমরা অনেক সময় শুধু মানুষকে ডাকার চেষ্টা করি।

"ফলো করুন", "শেয়ার করুন", "কমেন্ট করুন"— এগুলোতেই বেশি ব্যস্ত হয়ে পড়ি।

কিন্তু মানুষ কেন দ্বিতীয়বার আপনার কাছে আসবে, সেটাই অনেক সময় ভাবি না।

কারণ একটা পরিবার শুধু ডেকে আনা যায় না, তাদের ফিরে

আসার কারণও তৈরি করতে হয়। 🌹
© মনোরঞ্জন পাল।

"বাসস্ট্যান্ডের বৃদ্ধ লোকটা" 🚌একজন যুবক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল।৫ মিনিট হয়ে গেছে, বাস আসছে না।সে বিরক্ত হয়ে বলল,— ...
01/07/2026

"বাসস্ট্যান্ডের বৃদ্ধ লোকটা" 🚌

একজন যুবক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল।
৫ মিনিট হয়ে গেছে, বাস আসছে না।
সে বিরক্ত হয়ে বলল,

— "এই বাস আর আসবে না। আমি চলে যাচ্ছি।" 😒
পাশেই একজন বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন।
তিনি হেসে বললেন,

— "বাবা, বাসের সময় আর তোমার ধৈর্য— দুটো সব সময় একসাথে চলে না।"
যুবকটা দাঁড়িয়ে রইল।

আর মাত্র ২ মিনিট পরেই বাস এসে গেল। 😊
বৃদ্ধ বললেন,

— "দেখলে? তুমি যদি ২ মিনিট আগে চলে যেতে, তাহলে বাসটা মিস করতে।"
ফেসবুকেও অনেক সময় এমন হয়।

আমরা ২ মাস কাজ করি, ৩ মাস কাজ করি, তারপর বলি—
"কিছু হচ্ছে না। আমি আর করব না।"

ঠিক সেই সময়েই হয়তো আপনার কোনো ভিডিও ভাইরাল হওয়ার পথে ছিল।

কোন পোস্ট, কোন ভিডিও, কোন দিন আপনাকে নতুন মানুষের কাছে পৌঁছে দেবে— এটা আমরা আগে থেকে জানি না।

তাই কখনো কখনো সফলতা না পাওয়ার কারণ ব্যর্থতা না, বরং

একটু আগেই হাল ছেড়ে দেওয়া। ❤️

© মনোরঞ্জন পাল।

"শপিং মলের পার্কিং লট" 🏬🚗একটা বড় শপিং মলে দুইজন লোক গাড়ি নিয়ে গেল।প্রথম লোকটা পার্কিংয়ে ঢুকেই বলল,— "সামনের জায়গাটা...
30/06/2026

"শপিং মলের পার্কিং লট" 🏬🚗
একটা বড় শপিং মলে দুইজন লোক গাড়ি নিয়ে গেল।
প্রথম লোকটা পার্কিংয়ে ঢুকেই বলল,

— "সামনের জায়গাটা পাইনি! আজকে আমার দিনটাই খারাপ।" 😒
সে বিরক্ত হয়ে অনেকক্ষণ গাড়িতেই বসে রইল।
দ্বিতীয় লোকটাও সামনের জায়গা পেল না।

সে একটু দূরে গাড়ি পার্ক করে হাসতে হাসতে মলের ভেতরে চলে গেল। 😊
কয়েক ঘণ্টা পরে দেখা হলো দুজনের।
প্রথম লোকটা বলল,

— "আজকে কিছুই ভালো লাগল না।"
দ্বিতীয় লোকটা বলল,

— "আমি তো অনেক কিছু কিনলাম, ঘুরলাম, খাওয়াও করলাম!" 😄
প্রথম লোকটা অবাক হয়ে বলল,

— "কিন্তু তুমি তো সামনের পার্কিং পাওনি!"
লোকটা হেসে বলল,
— "আমি মলে এসেছিলাম কেন, সেটা ভুলে যাইনি।"

ফেসবুকেও আমরা অনেক সময় এমন করি।
আজকে একটা ভিডিও কম ভিউ পেল, একটা পোস্টে কম

লাইক এলো, একটা রিল ভাইরাল হলো না।
তারপর আমরা এতটাই মন খারাপ করি যে নতুন ভালো কনটেন্ট

বানানোর উৎসাহটাই হারিয়ে ফেলি।
মনে রাখবেন—

কম ভিউ, কম রিচ, খারাপ একটা দিন— এগুলো শুধু পার্কিংয়ের জায়গা।

আপনি ফেসবুকে এসেছেন শেখার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য, আর ধীরে ধীরে একটা পরিবার তৈরি করার জন্য। ❤️

সামনের পার্কিং না পেলেই যে শপিং শেষ, এমন কিন্তু না। 🌹

© মনোরঞ্জন পাল।

একটা প্রশ্ন -দাদা, আমি প্রতিদিন পোস্ট করি। কিন্তু ফলোয়ার্স তেমন বাড়ে না। তাহলে কি আমার কনটেন্ট খারাপ? 😔আমার উত্তর -ভাই...
30/06/2026

একটা প্রশ্ন -
দাদা, আমি প্রতিদিন পোস্ট করি। কিন্তু ফলোয়ার্স তেমন বাড়ে না। তাহলে কি আমার কনটেন্ট খারাপ? 😔

আমার উত্তর -
ভাই, প্রতিদিন পোস্ট করলেই যে ফলোয়ার্স দ্রুত বাড়বে, এমন কোনো নিয়ম নেই। 😊

অনেক সময় আপনার পোস্ট মানুষ দেখছে, কিন্তু আপনাকে ফলো করার মতো বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছে না।

আপনি নিজেই চিন্তা করে দেখুন, কাউকে আমরা কখন ফলো করি? যখন তার কনটেন্ট আমাদের কাজে লাগে বা আমাদের ভালো লাগে, এবং ভবিষ্যতেও সেই ধরনের কনটেন্ট আরও দেখতে চাই।

তাই শুধু রেগুলার পোস্ট করাই যথেষ্ট না। মানুষ যেন একটা পোস্ট দেখেই ভাবতে পারে, "এই মানুষটাকে ফলো করলে ভবিষ্যতেও ভালো কিছু শিখতে বা দেখতে পারবো।"

ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে বড় শর্টকাট হলো—এমন কনটেন্ট বানানো, যেটা মানুষ আবারও দেখতে চাইবে। ❤️

© মনোরঞ্জন পাল

"শপিং মলের দুই দোকান" 🏬একটা বড় শপিং মলে পাশাপাশি দুইটা দোকান ছিল।প্রথম দোকানদার প্রতিদিন দোকানের সাইনবোর্ডের রং বদলাত। ...
29/06/2026

"শপিং মলের দুই দোকান" 🏬

একটা বড় শপিং মলে পাশাপাশি দুইটা দোকান ছিল।

প্রথম দোকানদার প্রতিদিন দোকানের সাইনবোর্ডের রং বদলাত। আজ লাল, কাল নীল, পরশু হলুদ। 😄

সে ভাবত, "নতুন নতুন কিছু করলেই মানুষ আসবে।"
দ্বিতীয় দোকানদার সাইনবোর্ড নিয়ে বেশি চিন্তা করত না। সে

শুধু চেষ্টা করত দোকানে ভালো জিনিস রাখতে এবং যারা একবার আসত, তারা যেন আবার ফিরে আসে।

কয়েক মাস পর দেখা গেল দ্বিতীয় দোকানে মানুষের ভিড়।
প্রথম দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করল,
— "আমি তো প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন করছি। তবুও

মানুষ তোমার দোকানে যাচ্ছে কেন?"
লোকটা হেসে বলল,
— "মানুষ সাইনবোর্ড দেখতে আসে না, তারা আসে ভেতরে

ভালো কিছু পাওয়ার আশায়।" 😊
ফেসবুকেও আমরা অনেক সময় সাইনবোর্ড নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ি।

আজ নতুন হ্যাশট্যাগ, কাল নতুন ট্রিক, পরশু নতুন সেটিংস।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যাই—
মানুষ আপনার কাছে কী পেতে আসছে?

কারণ ফেসবুকে সাজসজ্জা মানুষকে একবার থামাতে পারে,

কিন্তু ভালো কনটেন্টই মানুষকে বারবার ফিরিয়ে আনে। ❤️

© মনোরঞ্জন পাল।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manoranjan SEO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share