Ekla Family

Ekla Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ekla Family, Video Creator, KOLKATA.

আচ্ছা স্বামীরা কি বেশিরভাগই গম্ভীর,গোমড়া মুখো হয়?🤔🤔 আমার অভিজ্ঞতা কেমন বুঝতেই পারছো তাই বাকিদের জানতে চাইছি 😄
18/01/2026

আচ্ছা স্বামীরা কি বেশিরভাগই গম্ভীর,গোমড়া মুখো হয়?🤔🤔 আমার অভিজ্ঞতা কেমন বুঝতেই পারছো তাই বাকিদের জানতে চাইছি 😄

কবে যাবো জানিনা, আপাতত দুধের সাধ ঘোলে তেই মেটাই 😄 কলকাতায়
15/01/2026

কবে যাবো জানিনা, আপাতত দুধের সাধ ঘোলে তেই মেটাই 😄 কলকাতায়

মেয়ের হাতের কাজ ❤️❤️কেমন হয়েছে জানিও সবাই 😊
14/01/2026

মেয়ের হাতের কাজ ❤️❤️
কেমন হয়েছে জানিও সবাই 😊

জীবনে খারাপ সময় আসা ভালো খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেঈমান মানুষ গুলোকে চেনা যায় না!শুভ রাত্রি 🥰
30/08/2025

জীবনে খারাপ সময় আসা ভালো
খারাপ সময় না আসলে
কখনো
মুখোশ পড়া
বেঈমান মানুষ গুলোকে
চেনা যায় না!

শুভ রাত্রি 🥰

শেষ কবে পার্লারে ফেসিয়াল করেছিলাম 🤔 শেষ কবে হেয়ার স্পা করেছিলাম 🤔 না মনে পড়ছে না। যতদূর মনে পড়ছে সেই মেয়ে হওয়ার আগে মানে...
28/08/2025

শেষ কবে পার্লারে ফেসিয়াল করেছিলাম 🤔 শেষ কবে হেয়ার স্পা করেছিলাম 🤔 না মনে পড়ছে না। যতদূর মনে পড়ছে সেই মেয়ে হওয়ার আগে মানে এক যুগ আগে 😲। কিছুই না আসলে সেলফি তুললে নিজের বয়েস টা চোখের সামনে ধরা দেয়। সংসার করা এমন ই খেলা যে মাঝে মাঝে নিজের অস্তিত্ব ই ভুলে যাই আর সেখানে রূপ চর্চা!!!! চুল নিতান্তই নিজে কাটতে পারিনা বলে পার্লারের মুখ দর্শন করতেই হয় তাও বছরে এক বার 😄 তখন যখন জিজ্ঞেস করে বিভিন্ন ফেসিয়াল ট্রিটমেন্ট এর দাম জানতে পারি মন বলে কি দরকার ওতো গুলো টাকা খরচ করার, কি বা হবে করে আর কে ই বা দেখবে 🤔🤔😄
সত্যি বলছি প্রতিবার তাই মনে হয় ওতো গুলো টাকা সংসারের অন্য কোনো কাজে খরচ করলে মনে হয় ভালো। আসলে এই পরিণত বয়েসে এসে নিজের আমিত্ব থেকে বড়ো হয়ে ওঠে এই সংসার নামক নাটিকা টি বিশেষ করে আমাদের জেনারেশান এর কাছে 😊
না হয় আরো কয়েকটা বছর যাক আরেকটু বুড়ো হই তারপর পার্লারে যাব ক্ষন। তবে মনে হয় তখন আর যেতেই হবে না। 🥰🥰
শুভ রাত্রি
Ekla Family

যেই দুজন ছাড়া আমি অপূর্ন ❤️❤️❤️❤️ একজন বড়ো হয় আর এক জন্য বুড়ো কিন্তু দুজনেই বাচ্চা 😄
28/08/2025

যেই দুজন ছাড়া আমি অপূর্ন ❤️❤️❤️❤️ একজন বড়ো হয় আর এক জন্য বুড়ো কিন্তু দুজনেই বাচ্চা 😄

এই অসময়ে নলেন গুড়ের কাঁচাগোল্লা কোথা থেকে পেলাম?? আরে বাবা কে আর দেবে নিজেই বানিয়েছি। অঘ্রায়নের গুড় দিয়ে ভাদ্র মাসে মিষ্...
24/08/2025

এই অসময়ে নলেন গুড়ের কাঁচাগোল্লা কোথা থেকে পেলাম?? আরে বাবা কে আর দেবে নিজেই বানিয়েছি। অঘ্রায়নের গুড় দিয়ে ভাদ্র মাসে মিষ্টি বানাচ্ছি। ভাবছেন কি করে সম্ভব!! কেন নয় নলেন গুড়ের পাটালি কিনে ডিপ ফ্রিজে রেখে দিলেই কোনো ফাংগাস পড়বে না, কিচ্ছু হবে না। স্বাদ ও একি থাকবে। নরমাল ফ্রিজার সেকশানে কিন্তু রাখা যাবে না। যাই হোক এবারে বলি কি ভাবে বানালাম। প্রথমে দুধ কে ছানা কাটিয়ে জল ঝড়িয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে ১/৪ আর ৩/৪ ভাগ করে রেখে দেবো।এবারে কড়াই বসিয়ে তাতে অল্প জল দিয়ে কুসুম গরম হলে তাতে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নেবো আর কিছুটা ঘন করে নেবো এবার এর মধ্যে ৩/৪ ভাগ ছানার মন্ড টা দিয়ে ভালো করে মেশাব। এতেই পরিমান মতো গুড় দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে মিহি মন্ড পাকিয়ে নেবো। থালায় নামিয়ে এই গুড়ের মন্ডের সাথে ওই বাকি ১/৪ ভাগ ছানা টা ভালো করে মিশিয়ে দেবো। তারপর আর কি গোল গোল সেপ করে ওপর থেকে একটা করে কিসমিস বা পেস্তার কুচি দিয়ে সাজিয়ে দিলেই রেডি নলেন গুড়ের কাঁচা গোল্লা।
মেয়েকে টিফিনে রুটি তরকারি দিলে সাথে একটা করে কাঁচাগোল্লা দিয়ে দি তাহলে ভালো খায়। ছানাটাও খাওয়া হয় আর চিনির থেকে গুড় বেটার। 😊 Ekla Family

আর এই যে আমার উনি যিনি আমার ছবি তুলে দিতে ভালোবাসেন না কিন্তু বৌয়ের হাতে ছবি তুলতে ভালোই বাসেন 😄 আমার ভোলেবাবা ❤️
17/08/2025

আর এই যে আমার উনি যিনি আমার ছবি তুলে দিতে ভালোবাসেন না কিন্তু বৌয়ের হাতে ছবি তুলতে ভালোই বাসেন 😄 আমার ভোলেবাবা ❤️

সমস্যা টা হলো আমি ছবি তুলতে ভালোবাসলেও কর্তা মশাই ছবি তুলে দিতে একদম ই ভালো বাসেন না। সবাই বলে বৌ সুন্দরী হলে বরেরা খুব ...
16/08/2025

সমস্যা টা হলো আমি ছবি তুলতে ভালোবাসলেও কর্তা মশাই ছবি তুলে দিতে একদম ই ভালো বাসেন না। সবাই বলে বৌ সুন্দরী হলে বরেরা খুব ভালো ভালো ছবি তুলে দেয় আর চোখে হারায় 😲। আমার বর তো আমি যদি নিরুদ্দেশ হয়েও যাই বা কারোর সাথে পালিয়েও যাই 🤔 তাহলে দুদিন বাদে টের পাবে যে বৌ বাড়িতে নেই 😄। এই কথা বললে বলে যে, কতটা অগাধ বিশ্বাস দেখো। আমি জানি তো তুমি আমায় ছেড়ে পালতেই পারো না 🥰।কিন্তু অবাক ব্যাপার হলো যখন রেস্টুরেন্ট লাগোয়া বার আর পুল দেখার জন্য একা একা হেঁটে হেঁটে যাচ্ছি (বর গাড়ি পার্কিং থেকে আনতে গেছিলো )তখন হটাৎ ই কর্তা মশাই সম্মুখে উপস্থিত হয়ে বললেন, ওদিকে একা একা চ্যাংরা ছেলেদের সামনে কি করতে যাচ্ছো 😡 উল্টো পাল্টা টোন টিটকিরি করবে শুনতে খুব ভালো লাগবে তাই না। কটমট করে তাকিয়ে গটগট করে হাঁটা লাগালো ইঙ্গিত টা ছিলো "ফলো মি " আমিও সুবোধ বালিকার মতন তার পিছু নিলাম। কিছু না আসলে ভাবছিলাম "men will be men"😂😂
Ekla Family

সত্যি ভালোবাসি আর সাদা রঙ টাও ❤️
10/08/2025

সত্যি ভালোবাসি আর সাদা রঙ টাও ❤️

Good Morning everyone কি খাবার বলতো এটা? আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার পছন্দ? এটা কলকাতায় খুব পাওয়া যায়।
08/08/2025

Good Morning everyone কি খাবার বলতো এটা? আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার পছন্দ? এটা কলকাতায় খুব পাওয়া যায়।

রেসিপি পোস্ট 👇:: পিজ্জার পর এবার চিকেন মোমো। বর্ষার এই ঠান্ডায় গরম গরম মোমো খেতে ভালোই লাগে। আরে আমার বানানো মোমোর শেপ দ...
04/08/2025

রেসিপি পোস্ট 👇:: পিজ্জার পর এবার চিকেন মোমো। বর্ষার এই ঠান্ডায় গরম গরম মোমো খেতে ভালোই লাগে। আরে আমার বানানো মোমোর শেপ দেখার দরকার নেই। ওটা ওতো ভালো পারিনি তবে খেতে দারুন হয়েছিলো একদম পাহাড়ের মোমোর মতন।বানানোও ভীষণ সোজা।
প্রথমেই সলিড চিকেন পিস গুলোকে একটা ভেজিটেবল চপার বা মিক্সির জারের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, এক চামচ সোয়া সস, এক চামচ ভিনিগার,২ চামচ সাদা তেল,সামান্য চিনি, আন্দাজ মতো নুন, গোল মরিচ গুঁড়ো দিয়ে সামান্য ব্লেন্ড বা চপড করে নিতে হবে। ব্যাস পুর রেডি। এখন নুন, সামান্য চিনি, সাদা তেল দিয়ে ময়দা মেখে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর পাতলা করে বেলে (যত পাতলা করতে পারবে ততই খেতে ভালো লাগবে )এরমধ্যে ১ চামচ করে পুর ভরে মোমোর শেপ দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে মোমো স্টিমারের মধ্যে বা ইডলি মেকারের মধ্যে জল দিয়ে বসিয়ে আধঘন্টা ভাপালেই বা স্টিম করলেই রেডি চিকেন মোমো। আর মোমোর সাথে খাওয়ার সস টা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তবে এখন যেহেতু টমেটোর খুব দাম তাই টমেটো সস দিয়েও খাওয়া যেতে পারে 😊। নইলে শুধু শুধু ই বেশ ভালো লাগবে। তাহলে তোমরাও কাল ই বানিয়ে ফেলো আর জানাতে ভুলো না কেমন লাগলো।
পুনশ্চ:যেহেতু চিকেনের পুরে চিকেন টা কাঁচা যাচ্ছে তাই একটু বেশিক্ষন স্টিম করাই ভালো ওই ৪০ থেকে ৪৫ মিনিট মতো। আর সাথে চাইলে বাঁধাকপি কুচি ও দিতে পারেন।
Ekla Family

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Ekla Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekla Family:

Shortcuts

Share

Category