News Front Digital

News Front Digital স্বাগতম News Front Digital-এ। আমরা একটি আধুনিক ডিজিটাল সংবাদ মাধ্যম।

15/09/2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘মুসলিমদের পরীক্ষা’ মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তাঁর বক্তব্যের পাল্টা কী বললেন বাম বিধায়ক মোস্তাফিজুর রহমান?

15/09/2026

নন্দীগ্রামে দলীয় সংগঠন আমার সঙ্গেই: বিজেপি প্রার্থী হাসিরানি রথের দাবি

15/09/2026

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন পর্ব ঘিরে আয়োজিত ‘বিজয় সংকল্প’ সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি দাবি করেন, নন্দীগ্রামে বিজেপি এমন ব্যবধানে জয় পাবে, যা কেউ কল্পনাও করতে পারবেন না।

15/09/2026

রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রার্থী শফিউজ্জামানকে প্রার্থী করা কি আম জনতা পার্টি বা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল? প্রশ্নের জবাবে সাংসদ আবু তাহের খান বলেন, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাঁর দাবি, বিজেপি তাঁদের কাছে "চরম শত্রু", একইসঙ্গে ধর্মের রাজনীতি করা শক্তিরও বিরোধিতা করেন তাঁরা। শেষ পর্যন্ত রেজিনগরে কে জিতবে, তা মানুষই ঠিক করবে বলে মন্তব্য করেন তিনি।

রেজিনগর উপনির্বাচনে অভিজ্ঞ শাখারভ সরকারের উপর ভরসা বিজেপির৭০ নম্বর রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে ...
15/09/2026

রেজিনগর উপনির্বাচনে অভিজ্ঞ শাখারভ সরকারের উপর ভরসা বিজেপির

৭০ নম্বর রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে শাখারভ সরকারের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি বিজেপির রাজ্য সম্পাদক পদে রয়েছেন। এর আগে মুর্শিদাবাদ বিজেপির জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।

14/09/2026

NCPI-এর ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনই বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমনই বিস্ফোরক দাবি করেছেন NCPI সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর দাবি, মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়ে বাকি সাংসদরা বিজেপিতে যোগ দিতে পারেন। সম্ভবত পুজোর আগেই অথবা পুজোর পরেই এই যোগদান হতে পারে বলেও দাবি তাঁর।

তবে জগদীশ বসুনিয়ার এই দাবিকে সম্পূর্ণ খারিজ করেছেন NCPI-এর সাংসদ আবু তাহের খান। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি বিজেপিতে যাচ্ছি না, এনডিএ-তেও যাচ্ছি না। বিজেপির শরিক হওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই।”

14/09/2026

রাজ্যে ভুয়ো চিকিৎসক চক্রের পর্দা ফাঁসের অভিযোগ। টেকনিশিয়ান হিসেবে কাজ করার পর ভুয়ো নথির মাধ্যমে MBBS ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

ইতিমধ্যে রাজ্যে ৫ জন ভুয়ো চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে বলে দাবি। তাঁদের মধ্যে ৩ জন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং বাকি ২ জন বেসরকারি ক্ষেত্রে কর্মরত বলে জানা গিয়েছে।

14/09/2026

দুর্গাপুজোর সময় বামেদের বুকস্টলে 'শারদোৎসব' লেখার বিষয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই আগুনে ঘি ঢেলে বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস হুঁশিয়ারি দিলেন, স্টলে স্পষ্ট করে 'দুর্গাপূজা' না লেখা থাকলে বামেদের সেই স্টল তিনি নিজে গিয়ে ভেঙে দেবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে পুজো মরশুমে রাজ্য রাজনীতিতে বড় বিতর্ক তৈরি হয়েছে।

14/09/2026

মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে বোমার আঘাতে জখম হয়েছেন এক ASI ও এক পুলিশকর্মী। আহত ASI-কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় জেলা পুলিশ সুপার কী বলছেন? পুলিশের উপর হামলার ঘটনায় তদন্ত কতদূর এগোল, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুনুন জেলা পুলিশ সুপারের বক্তব্য।

14/09/2026

মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে জুয়ার আসরে অভিযান চালায় সালার থানার একটি পুলিশ দল।

পুলিশকে দেখা মাত্রই দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বোমার আঘাতে একজন ASI ও এক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। আহত ASI-কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন স্থানীয় বিজেপি নেতা মিঠুন দাস ও সঞ্জীব ঘোষ। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া জানা যায়নি।

ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Front Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share