12/02/2026
📖 গীতসংহিতা ১ থেকে শিক্ষা:- 📖
গীতসংহিতা ১ আমাদের জীবনের দুইটি পথের কথা শেখায়—ধার্মিকের পথ ও দুষ্টের পথ। ঈশ্বর চান আমরা সঠিক পথ বেছে নিই।
ধন্য সেই ব্যক্তি, যে দুষ্ট লোকের পরামর্শে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না এবং উপহাসকারীদের সঙ্গে বসে না। বরং সে প্রভুর ব্যবস্থায় আনন্দ পায় এবং দিনরাত তাঁর বাক্য ধ্যান করে। এর অর্থ হলো—আমরা যেন ঈশ্বরের বাক্যকে ভালোবাসি এবং প্রতিদিন জীবনে তা পালন করি।
যখন আমরা ঈশ্বরের বাক্যে স্থির থাকি, তখন আমাদের জীবন নদীর ধারে রোপিত গাছের মতো হয়। সেই গাছ সবসময় সবুজ, শক্ত ও ফলবান থাকে। তেমনি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলে আমাদের জীবন শক্তিশালী হয়, আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাই এবং প্রতিটি ঋতুতেই ফলবান হই। কঠিন সময় এলেও আমরা ভেঙে পড়ি না।
কিন্তু দুষ্টদের জীবন তেমন নয়। তারা বাতাসে উড়ে যাওয়া তুষের মতো—যাদের কোনো স্থিরতা বা ভিত্তি নেই। তাদের পথ ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ধ্বংসের দিকে যায়।
প্রভু ধার্মিকদের পথ রক্ষা করেন, কিন্তু দুষ্টদের পথ নষ্ট হয়ে যায়। তাই আমাদের প্রতিদিন ঈশ্বরের পথ বেছে নিতে হবে, তাঁর বাক্যে স্থির থাকতে হবে এবং সৎ জীবনযাপন করতে হবে।
❤️ ঈশ্বরের বাক্যে স্থির থাকুন, খারাপ সঙ্গ ও প্রভাব থেকে দূরে থাকুন, তাহলে আপনার জীবন শক্তিশালী, ফলবান ও আশীর্বাদপূর্ণ হবে।
যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায়,
পছন্দ হয় ❤️ দিয়ে ফলো করুন!
আপনার মতামত comment জানান এবং এই বার্তাটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে Share করুন।