Panurge Publications

Panurge Publications Innovative Digital Publishing House

আসন্ন এপ্রিল মাসের ই-পত্রিকা প্রকাশনার কাজ জোর কদমে চলছে। ইচ্ছা আছে বাংলা নববর্ষ পালন ও পত্রিকা প্রকাশ এক সাথে করার। তাই...
11/03/2026

আসন্ন এপ্রিল মাসের ই-পত্রিকা প্রকাশনার কাজ জোর কদমে চলছে। ইচ্ছা আছে বাংলা নববর্ষ পালন ও পত্রিকা প্রকাশ এক সাথে করার। তাই আমরা এখনও প্রবন্ধ গ্রহণ করছি। আপনা স্বচ্ছন্দে মার্চ ৩০ তারিখের মধ্যে আমাদের লেখা পাঠাতে পারেন।

বিষয়ঃ স্বাস্থ্যের ওপর আধুনিক প্রযুক্তির প্রভাব

লেখা মৌলিক হতে হবে। সঙ্গে লেখক পরিচিতি ও তথ্যসূত্র বা রেফারেন্স লিঙ্ক, ছবি, ইত্যাদি সংযুক্ত করে পাঠাতে পারেন।

ইমেলঃ [email protected]

প্যানার্জ পাবলিকেশনস থেকে প্রকাশিত বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনে আজ প্রকাশিত হয়ছে একটফ্রী রিডিং আর্টিকেল | লিখেছেন বিশ্ব...
09/12/2025

প্যানার্জ পাবলিকেশনস থেকে প্রকাশিত বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনে আজ প্রকাশিত হয়ছে একটফ্রী রিডিং আর্টিকেল | লিখেছেন বিশ্ব রঞ্জন গোস্বামী। নিচের লিঙ্কে ক্লিক করে পড়তে পারবেন।

উজ্জ্বল ফিরোজা রঙের পালকে ঢাকা, লাল পা ও ঠোঁটের মোটা গোলগাল শরীরের পাখিটি এক সময় নিজিল্যান্ড থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ফিরে এসেছে আবার সেই টাকাহে।
https://bijnan-o-bijnani.co.in/free-bengali-science-articles/takahey-bird-of-new-zealand/

উজ্জ্বল ফিরোজা রঙের পালকে ঢাকা, লাল পা ও ঠোঁটের মোটা গোলগাল শরীরের পাখিটি এক সময় নিজিল্যান্ড থেকে বিলুপ্ত হয়ে গিয়....

প্রকাশিত হয়েছে বিজ্ঞান ও বিজ্ঞানী শারদীয় ২০২৫-এর ই-পত্রিকাটির ওয়েব ভার্সন। এই সংখ্যায় আমরা সমুদ্রের বিভিন্ন দিক যেমন প্...
05/10/2025

প্রকাশিত হয়েছে বিজ্ঞান ও বিজ্ঞানী শারদীয় ২০২৫-এর ই-পত্রিকাটির ওয়েব ভার্সন। এই সংখ্যায় আমরা সমুদ্রের বিভিন্ন দিক যেমন প্রতিকূল পরিবেশে প্রাণের বিকাশ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ভূমিকা এবং সামুদ্রিক জীবের আচরণ, একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছি।

সম্পূর্ণ সূচিপত্র দেখুনঃ
https://bijnan-o-bijnani.co.in/e-patrika-october-2025-issue/
সাবস্ক্রিপশন প্ল্যান দেখুনঃ
https://bijnan-o-bijnani.co.in/subscribe-to-bijnan-o-bijnani-e-patrika/

আর কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনের তরফ থেকে শারদীয় সংখ্যা ২০২৫। এই ই-পত্রিকাটি পি...
22/09/2025

আর কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনের তরফ থেকে শারদীয় সংখ্যা ২০২৫। এই ই-পত্রিকাটি পিডিএফ/ওয়েব ভার্সনে পাওয়া যায়। এবারের সংখ্যা সমুদ্রবিজ্ঞান নিয়ে। প্রচ্ছদ প্রবন্ধ লিখেছেন সায়ন্তনী ব্যানার্জী।

Every story has a turning point, where a character steps out of the shadows and into the light. For Kevin, that moment c...
14/09/2025

Every story has a turning point, where a character steps out of the shadows and into the light. For Kevin, that moment came when he arrived in the quiet English town of Stourbrook. What followed was more than just a change of scenery; it was the beginning of a journey from boyhood to adolescence, filled with unexpected twists and deeper truths.

Meet Kevin Seán Allen, no ordinary boy, but one with extraordinary qualities and a story that will keep you hooked from the very first page. Dive into his world and discover what makes him truly remarkable.

Written by Syan, a markswoman who loves blending imagination and life’s lessons to hit the heart of every tale.

Kevin Seán Allen, an exceptional orphan, arrives in Stourbrook to begin high school. Mysteries surround his origins and adoption by Mr. Saxena, an Indian businessman.

আগামী মাসেই প্রকাশিত হবে আমাদের ই-পত্রিকার পরবর্তী সংখ্যা। এখনও লেখা জমা দিতে পারেন। email:- bijnan.o.bijnani@gmail.comল...
05/09/2025

আগামী মাসেই প্রকাশিত হবে আমাদের ই-পত্রিকার পরবর্তী সংখ্যা। এখনও লেখা জমা দিতে পারেন। email:- [email protected]
লেখা পাঠানোর নিয়মাবলী পড়ে পাঠাবেন।
https://bijnan-o-bijnani.co.in/write-for-our-e-patrika/

প্রকাশিত হয়েছে পরিবেশ বিষয় নিয়ে বিজ্ঞান ও বিজ্ঞানী (জুলাই ২০২৫) ই-পত্রিকার বিশেষ সংখ্যা!Website link:https://bijnan-o-bi...
23/07/2025

প্রকাশিত হয়েছে পরিবেশ বিষয় নিয়ে বিজ্ঞান ও বিজ্ঞানী (জুলাই ২০২৫) ই-পত্রিকার বিশেষ সংখ্যা!
Website link:
https://bijnan-o-bijnani.co.in/e-patrika-july-2025-issue/
সম্পাদকীয়
পরিবেশগত সংকট যখন আমাদের প্রত্যেকের জীবনে বাস্তব প্রভাব ফেলছে, তখন তার সমাধানে প্রযুক্তির সুযোগ ও সীমা নতুনভাবে মূল্যায়নের সময় এসেছে। আমাদের এবারের বিজ্ঞান ও বিজ্ঞানীর জুলাই ২০২৫ সংখ্যাটি ঠিক সেই ভাবনাকে কেন্দ্র করেই নির্মিত — “পরিবেশ” বিষয়ক এই বিশেষ সংখ্যায় আমরা তুলে ধরেছি বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক সচেতনতার এক বহুমাত্রিক সমন্বয়।
এবারের প্রচ্ছদ প্রবন্ধে থাকছে হোমি ভাভা ন্যাশানাল ইনস্টিটিউট-এর পারমাণবিক শক্তি বিভাগের বরিষ্ঠ বিজ্ঞানী ও গবেষণা বর্গ-অধিকর্তা ড: দেবানীক রায়-এর লেখা “কৃষিক্ষেত্রে এবং পরিবেশ সুরক্ষায় যন্ত্র-নরবিদ্যার প্রযুক্তি: আজ ও অদূর ভবিষ্যতে”। তাঁর লেখা থেকে আমরা জানতে পারব কীভাবে যন্ত্র-নরবিদ্যার (রোবোটিক্স) ব্যবহার করে কৃষির উৎপাদন বাড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, বিশেষত আমাদের মতন জনবহুল ও কৃষিনির্ভর দেশে।
তরুণ লেখকদের লেখাতেও উঠে এসেছে আশাব্যঞ্জক নানা দৃষ্টিভঙ্গি। কীভাবে প্রযুক্তির সদ্ব্যবহারে সাশ্রয়কর উন্নয়ন সম্ভব, কীভাবে গ্রিন টেকনোলজি ও স্মার্ট ইনোভেশন আমাদের পরিবেশ-দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করে তুলতে পারে — তা উঠে এসেছে তাদের বিশ্লেষণে। তাছাড়া, শিল্পায়নের প্রতিক্রিয়া, দূষণজনিত বহুমুখী প্রভাব, নগরায়নের চাপে বাস্তুতন্ত্রের ক্ষয় — এসব বিষয় নিয়েও রয়েছে সংহত আলোচনা। বিশেষ করে তরুণ গবেষক সায়ন ভট্টাচার্য রচিত “শিল্পবিপ্লব ও প্রাকৃতিক নির্বাচন” বিশেষ প্রবন্ধটি পরিবেশ বনাম উন্নয়ন দ্বন্দ্বকে এক অভিনব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে।
এই সংখ্যার একটি আলাদা সম্পদ - ঐন্দ্রিলা সাউ-এর লেখা “নতুন যুগের বিজ্ঞানী – পর্ব ৬: তিন পরিবেশবিদের কথা”, যেখানে তিন জন খুদে পরিবেশপ্রেমীর চিন্তা, সচেতনতা ও ছোট ছোট পদক্ষেপ আমাদের শেখায় পরিবেশ রক্ষার পাঠ শিখতে বয়স লাগে না। তাদের চোখ দিয়ে দেখা পরিবেশ চেতনা আমাদের ভাবায় এবং অনুপ্রাণিত করে।
অন্যান্যবারের মতো থাকছে বিশেষ নবন্ধ, ধারাবাহিক নিবন্ধ ও বিশেষ বিভাগগুলিও। আমাদের বিশ্বাস, এই সংখ্যা পাঠকের মনে ভাবনার উদ্রেক ঘটাবে, এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্ব পালনের তাগিদ দেবে। কারণ, এ লড়াই শুধু কিছু সংগঠনের বা বিজ্ঞানীর নয়, এটা আমাদের সবার।

সুখবর! আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার জুলাই ২০২৫ সংখ্যা। এবারের প্রচ্...
10/07/2025

সুখবর!
আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার জুলাই ২০২৫ সংখ্যা।

এবারের প্রচ্ছদ প্রবন্ধে থাকছে হোমি ভাভা ন্যাশানাল ইনস্টিটিউট-এর পারমাণবিক শক্তি বিভাগের বরিষ্ঠ বিজ্ঞানী ও গবেষণা বর্গ-অধিকর্তা ড: দেবানীক রায় রচিত "কৃষিক্ষেত্রে এবং পরিবেশ সুরক্ষায় যন্ত্র-নরবিদ্যার প্রযুক্তি: আজ ও অদূর ভবিষ্যতে" নামক প্রবন্ধটি।

এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারব আমাদের মতন কৃষিপ্রধান এবং জনবহুল দেশের পরিপ্রেক্ষিতেসম্ভবনাময় রোবোটিক্স প্রযুক্তির কয়েকটি দৃষ্টান্তমূলক খুঁটিনাটি।

সুপ্রভাত ও সুখবর!আগামী ১৫ এ্যাপ্রিল ২০২৫ আমাদের সবার প্রিয় বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার নববর্ষ সঙ্খ্যাটি প্রকাশিত হতে চ...
30/03/2025

সুপ্রভাত ও সুখবর!

আগামী ১৫ এ্যাপ্রিল ২০২৫ আমাদের সবার প্রিয় বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার নববর্ষ সঙ্খ্যাটি প্রকাশিত হতে চলেছে। এবারে প্রচ্ছদ নিবন্ধে থাকছে শ্রী তমন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট সম্পর্কিত "গ্রহাণুকে ধাক্কা দিল ডার্ট" নামক নিবন্ধটি।
আরো থাকছে এক ঝাঁক নতুন লেখকদের রচিত কিছু সাম্প্রতিকতম বিজ্ঞান বিষয়ক নিবন্ধ। থাকছে নতুন বিভাগঃ পৃথিবী ও মহাবিশ্বের রেখাচিত্র এবং অন্যান্য বারের মতো নিয়মিত প্রকাশিত বিভাগগুলিও।

জানতে হলে পরতে হবে কিন্তু।

আজকে কিন্তু আমরাই বস!  #নারীরঅধিকার  #নারীদিবসpanurgepublications.com
08/03/2025

আজকে কিন্তু আমরাই বস!
#নারীরঅধিকার #নারীদিবস
panurgepublications.com

Address

Flat 3A, 37A Jadavpur Central Road
Kolkata
700032

Alerts

Be the first to know and let us send you an email when Panurge Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share