10/02/2026
Com-কথা 3.0 প্রকাশ করবার ইচ্ছে আমাদের আছে কিন্তু তার জন্য একটি নতুন core committee গঠন করার খুব দরকার হয় পড়েছে কারণ খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি পুরোনো commitee আজ প্রায় 2 বছর হয়ে গেল কিন্তু পরবর্তী সংখ্যা প্রকাশ করতে সক্ষম নয়।
Comkotha একটি সম্পূর্ণ autonamous গ্রুপের মত কাজ করে প্রথম দুটি সংখ্যা প্রকাশ করেছিল তাই এই বারও তেমনি ইচ্ছে আছে।
এই সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স পত্রিকাটি প্রকাশ এবং বিপনির দায়িত্ব Bhasa Publishing House এর থাকলেও এটির সম্পাদনা দায়িত্ব প্রতিবারই কমিকস বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
আবার প্রবল ইচ্ছা শুরু করার তাই আপনাদের মতো কমিকস প্রেমীদের কাছে আমরা জানতে চাইছি আপনাদের চোখে এমন একটি সম্পাদক মন্ডলী গঠন করতে গেলে কার কার নাম আপনাদের মনে সর্বপ্রথম আসছে? আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো।
মনে রাখবেন, প্রথমত কোন প্রকাশক অথবা কোন সমসাময়িক কমিকস পত্রিকার সাথে কিন্তু আমরা যুক্ত হতে পারব না। দ্বিতীয়ত, কোন কমিক্স শিল্পী যদি সম্পাদক মন্ডলীতে থাকেন তাহলে তিনি সেই সংখ্যায় কোন কমিক্স আঁকতে পারবেন না (এটাই নিয়ম)।
পত্রিকাটির গঠন, আকার, পৃষ্ঠা সংখ্যা চাইলে সব আবার নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। আপনাদের এই বিষয় কোনো থাকলেও comment করে জানাতে পারেন।
*যেহেতু সম্পাদক মন্ডলী বর্তমানে সক্রিয় নয় তাই আপাতত কোন নতুন কাজ জমা নেওয়া হচ্ছে না তাই আপনারা দয়া করে আমাদের ইমেইলে পরবর্তী কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোন কাজ পাঠাবেন না।
- পেজ এডমিন
ার