14/06/2026
অনেকদিন হয়ে গেছে আমি social media তে active নেই, কোথাও কোনও update দিইনি। তোমরা যারা প্রতিনিয়ত comment করেছো, message করে জানতে চেয়েছো আমার কি হয়েছে! তাদেরকে কিছু কথা বলতে চাই । আসলে আমার মানসিক অবস্থা ভালো ছিলো না। আমার বাবা আর এই পৃথিবীতে নেই। এতদিন আমি কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি সেটা কাউকে বলে বোঝাতে পারবোনা। যাইহোক অনেকদিন আমি ভিডিও দিইনি বলে সবাই রাগ করেছো জানি, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই হাসতে ভুলে গেছিলাম,তোমাদের কে কি করে হাসাবো বলো! আমি অনেক ভেঙে পড়েছিলাম তাই social media থেকে অনেকদিন এর জন্য break নিয়েছিলাম। এখন ধীরে ধীরে normal life এ ফেরার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে।