Beautifool Woman

  • Home
  • Beautifool Woman

Beautifool Woman কেউ ঠাট্টার সুরে বলবে ‘কাব‍্য করা মেয়ে’, কেউ খুঁজবে নিজের সাথে মিল। আমি কেবল গল্প বলে যাবো, যে গল্পে জীবন নিজেই সামিল…

02/09/2025

This is my last and final video.
Thank you all for being there.
I’ll be forever grateful.

Alvida… ♥️

23/08/2025

২০১৪’য় যাদের মাধ‍্যমিক, যাদের কৈশোর হ‍্যাশট‍্যাগ চেনেনি, “মফঃস্বলের মেলোডি” তাদের গল্প…

এই ভিডিওটা গল্পটার একফালি, গোটা গল্পটার লিঙ্ক:

https://www.facebook.com/share/v/14F8KFdn7xK/?mibextid=wwXIfr

যাও, হারিয়ে যাও হাজার হাজার লোকের অরণ‍্যে– আমি তোমায় খুঁজে নেবো। যাও, মিশে যাও হাওয়ায়, ধুলোয়– আমি তোমায় রোজ গায়ে মেখে নে...
09/08/2025

যাও, হারিয়ে যাও হাজার হাজার লোকের অরণ‍্যে– আমি তোমায় খুঁজে নেবো।
যাও, মিশে যাও হাওয়ায়, ধুলোয়– আমি তোমায় রোজ গায়ে মেখে নেবো।
যাও, গলা মিলিয়ে দাও সমবেত কোলাহলে– আমি ঠিক তোমার গলা চিনে নেবো।
আকাশের নীল মেখে নাও, বৃষ্টির রিনরিন হয়ে যাও– আমি তোমায় ছুঁয়ে দেবো।
তুমি ফুলের সুবাস হও, শ‍্যাওলার সবুজ আর কাদামাটির অস্বস্তি হও– আমি তোমার অস্তিত্ব অনুভবে খুঁজে পাবো।
তুমি যদি পাখির উড়াল হও, নদীর চোরাস্রোত হও, যদি হও উপত‍্যকার বিস্তৃতি বা মরুভূমির ভ্রান্তি– পথ ভুল করতে করতে একদিন পৌঁছে যাবো তোমার ঠিকানায়।
তুমি ঘুমপাড়ানি গান হও, শীতলপাটির সুখ হও, বেকারের সাহস হও, অবহেলার জবাব হও, নিশ্চিন্ত ছাদ হও, রূপকথার চাঁদ হও, হেমন্তের হলুদ পাতা হয়ে ছড়িয়ে থাকো উঠোনে– ছদ্মবেশে আমি তোমার আশকারা হবো।
যদি অসুখের আর্তনাদ হও, যদি হও দুঃস্বপ্নের রাত, যদি খিদের জ্বালা হও, যদি অন‍্যায়ের চোখ হও, যদি হও সরকারের ব‍্যার্থতা– কথা দিলাম, তোমায় প্রতিবাদের আগুন চিনিয়ে দেবো।
যাও, যদি পারো, অন‍্য নামে, অন‍্য কোনো আলোকবর্ষে বেঁচে ওঠো– তুমি যে আছো, আমি ঠিকই টের পাবো।

যাও, হারিয়েই যাও, যাবার আগে আমায় অন্ধ করে দাও– প্রেম যদি আগাগোড়া প্রলাপ না হয়, তোমাকে চিনতে আমার একটুও ভুল হবে না!

04/06/2025

ভালোবাসা না অভ‍্যেস?

খুব কাছে এসে না দাঁড়ালে, জীবন দিয়ে অনুভব না করলে তফাত করা বড় কঠিন!

🙂

Address


Alerts

Be the first to know and let us send you an email when Beautifool Woman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautifool Woman:

  • Want your business to be the top-listed Media Company?

Share